এক্সপ্লোর

Mamata Banerjee: ‘অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি’, ED-CBI নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ মমতার

Kolkata News: কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের পাল্টা অভিযোগ তুলে ধর্নামঞ্চ থেকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা।

আশাবুল হোসেন, বিটন চক্রবর্তী ও উজ্জ্বল মুখোপাধ্যায়: ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ তদন্তকারী সংস্থা। এজেন্সির সরকার বলে কটাক্ষ করলেন বিজেপি-কে। এর পাল্টা বিজেপি-র বক্তব্য, "চৌকিদার আছে, চুরি করলে জেলে যাবে।" অন্য দিকে, সিপিএম-এর দাবি,  বহাল তবিয়তে থাকার জন্য বিজেপি-র সঙ্গে সমঝোতা করে চলছে তৃণমূল। (Mamata Banerjee)

লোকসভা নির্বাচনের আগে, ক্যাগের রিপোর্টকে হাতিয়ার করে বিজেপি যখন তৃণমূলকে কোণঠাসা করতে মরিয়া, সেই সময় তখন কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের পাল্টা অভিযোগ তুলে ধর্নামঞ্চ থেকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা। তাঁর বক্তব্য, "ওদের নেতারা সরাসরি গ্রেফতার করতে বলে। আমাকে চিঠি দিয়েছে। ২০০৩ সাল থেকে তোমরা রিপোর্ট দাওনি। তখন আমাদের জন্মই হয়নি। জানি না, কী করে এসব করে।" (Kolkata News)

বিজেপি-র বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করার অভিযোগ আগেও উঠেছে। মমতাও একই দাবি করেন। তাঁর কথায়, "ওদের (বিজেপি) একটাই ক্ষমতা। গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি অ্যান্ড ফর দ্য এজেন্সি। ওদের সাপোর্ট নিয়েই নির্বাচনে জেতে।"

আরও পড়ুন: Madhyamik 2024: মাধ্যমিকে অন্তঃসত্ত্বা অবস্থাতেই কর্তব্য পালন শিক্ষিকার, গার্ড দিতে এসে আচমকাই প্রসব যন্ত্রণা..

জমি দুর্নীতি মামলায় সম্প্রতি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আবগারি দুর্নীতিকাণ্ডে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পাঁচবার নোটিস পাঠিয়েছে ইডি। সেই প্রসঙ্গ তুলেও বিজেপি-কে  আক্রমণ করেন মমতা। বলেন, "হেমন্ত একজন উপজাতি নেতা। সেই হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে। অরবিন্দের পিছনে লেগে রয়েছে। কখন কার পিছনে লাগবে, ঠিক নেই।"

তবে মমতার অভিযোগ কানে তুলতে নারাজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, "ওসব ড্রামা করে লাভ হবে না। ক্যাগ রিপোর্টে প্রমাণিত যে ২ লক্ষ কোটি টাকা চুরি করেছেন মমতা। ওখানে কেউ যাচ্ছেন না। মশামাছি তাড়াচ্ছেন। আর সকালে পুলিশকে নিয়ে মর্নিংওয়াক করছেন। ওটা পুলিশের ধর্না হচ্ছে।" বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, "চৌকিদার আছে। চুরি করলে জেলে যাবে।হীরক রানি যেভাবে রাজ্য চালাচ্ছেন, তাতে আগামী দিনে ওঁকে চম্পই বন্দ্যোপাধ্যায় খুঁজতে হবে না, এমন কোনও কথা নেই। তৃণমূল বাই দ্য চোর, ফর দ্য চোর।"

যদিও তৃণমূল এবং বিজেপি, দুই দলকেই কটাক্ষ করেছে সিপিএম। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "সিবিআই-ইডি-কে যাঁরা পরিচালনা করেন, তাঁরা বুঝিয়ে দিয়েছেন, যাঁরা বিজেপি-র বিরোধী, তাঁদের বিরুদ্ধে বিজেপি সিবিআই, ইডি লাগাবে। যাঁরা প্রকারান্তরে বিজেপি-কে সাহায্য করেন, তাঁদের সিবিআই, ইডি অসুবিধায় ফেলবে না। পিসি-ভাইপো যাতে বহাল তবিতে থাকতে পারেম, তাই বিজেপি-র সঙ্গে রপা করে চলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝে মধ্যে একটু গরম কথা বলছেন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget