এক্সপ্লোর

Mamata Banerjee : নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে নতুন নাম ও প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন । সেই নির্দেশ চ্যালেঞ্জ করেই এবার সুপ্রিম কোর্টে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি :  নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় । প্রতীক ও দলের নাম নিয়ে গতকাল নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের পরেই আদালতে মমতা । গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে নতুন নাম ও প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন । সেই নির্দেশ চ্যালেঞ্জ করেই এবার সুপ্রিম কোর্টে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

শুক্রবারই নির্বাচন কমিশনের সিদ্ধান্তে নিজের তৈরি দলের নাম ও প্রতীকও হারিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়! নির্বাচন কমিশন আপাতত তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক ফ্রিজ করে দিয়েছে,  যা নিয়ে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কখনও ভাবিনি যে, প্রতীক ও দলের নাম ফ্রিজ করে দেবে।  শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় দলকে নতুন নাম এবং প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন। তা নিয়ে সরাসরি অসন্তোষের কথা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের পরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন,তাঁরা মনে করছেন, কমিশন একটা ইন্টারিম অর্ডার দিতে পারে । তবে যেহেতু প্রতীক এবং দল তাঁদের, তাই  তাঁরা আশাবাদী ছিলেন যে কমিশনের রায় তাদের পক্ষে  যাবে । কিন্তু দেখা যায় কমিশনের বৃহস্পতিবারের অন্তর্বর্তী নির্দেশ অনুসারে, কেউই আপাতত জোড়াফুল প্রতীক ও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম ব্যবহার করতে পারবেন না।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য বলছে, শুক্রবার সাংবাদিক বৈঠকের আগেই মমতা অনুগামী তৃণমূলের  তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় সুপ্রিম কোর্টে আবেদন করার । মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন, নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে, তা একতরফা। তাঁদের দাবি, কমিশন তাঁদের বক্তব্যগুলো  শোনেনি। এই সিদ্ধান্ত 'বেআইনি'। এই কথাই লেখা রয়েছে আবেদনে। তথ্য বলছে, শুক্রবার দুপুর সাড়ে তিনটের নাগাদ এই petition ফাইল হয় সুপ্রিম কোর্টে । এরপর বিকেল ৪ টেয় সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।   

শুক্রবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের শিবিরের তরফে পাঠানো ৩ টি নামের মধ্যে প্রথম প্রস্তাবিত নামেই সিলমোহর দিয়েছে নির্বাচন কমিশন। তারা লড়বে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামে। ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের শিবিরের নাম হল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, ঘাসের ওপর জোড়া ফুল - এই প্রতীক আপাতত ব্যবহার করতে পারবে না ঋতব্রত-শিবির বা মমতা-শিবির কেউই। বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির পেয়েছেন 'ফুটবলার' প্রতীক। আর 'ঋতব্রত-তৃণমূল' পেয়েছেন 'খাম'। এখন কমিশনের এই সিদ্ধান্তের সমালোচনা করেই এবার সুপ্রিম কোর্টে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

আরও পড়ুন : ঠিক কী কী অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী? রাত অবধি কোথায় রাখা হয় তাঁকে?

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Ritabrata Banerjee: সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
Abhishek Banerjee: অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
BJP News: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget