এক্সপ্লোর

Jamaluddin Sardar Arrested : মাস্কে পরা দেখেই পুলিশের সন্দেহ, নাটকীয় ভাবে জালে জামাল, আরও অত্যাচারের কাহিনি প্রকাশ্যে

South 24 Pargana News : পুলিশ জামালের খোঁজ শুরু করতেই বারবার জায়গা বদল করতে থাকেন জামাল। মোবাইল ফোন ও নম্বরও বদলে ফেলেছিলেন বারবার।

হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা : শিকল বেঁধে নির্যাতনের অভিযোগে অবশেষে পুলিশের জালে জামালউদ্দিন সর্দার। তবু যেন আতঙ্ক কাটছে না তাঁর এলাকার মানুষের। প্রতি নিয়ত অত্যাচারিত হওয়ার ভয়ে ঠকঠক করে কাঁপছেন তাঁরা। আবার যদি জেল থেকে বেরিয়ে পড়ে জামাল ? রক্ষে রাখবে ? এই আতঙ্কই খাচ্ছে কুরে কুরে। জামালের অত্যাচারের কাহিনি প্রকাশ্যে আসার পরেই গা-ঢাকা দিয়েছিলেন জামাল। আর প্ল্যান ছকে ফেলেছিলেন কীভাবে সরিয়ে ফেলবেন বউ-বাচ্চাদের। কিন্তু শেষরক্ষা হয় না। মাস্কে মুখ ঢেকেই আরও বেশি নজরে পড়লেন জামাল। 

এক মহিলাকে শিকল বেঁধে মারধরের অভিযোগ ছিল জামালের বিরুদ্ধে। অভিযোগ দায়ের পরেই বেপাত্তা হয়ে যান জামাল। একে একে সামনে আসে নানারকম চাঞ্চল্যকর অভিযোগ। বাড়িতে সালিশি সভা বসানো, জমি-প্রতারণা-সহ একাধিক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে। শুক্রবার কলকাতা লেদার কমপ্লেক্স ও নরেন্দ্রপুর থানার সংযোগস্থল শামুকপোতা থেকে জামালকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, মারধর, জোর করে আটকে রাখা, শ্লীলতাহানি, তোলাবাজি, প্রতারণা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। 

কিন্তু কীভাবে পুলিশের জালে আটকা পড়লেন এই জামাল? পুলিশ জামালের খোঁজ শুরু করতেই বারবার জায়গা বদল করতে থাকেন জামাল। মোবাইল ফোন ও নম্বরও বদলে ফেলেছিলেন বারবার। শেষমেষ মুখে মাস্ক পরাই কাল হল সোনারপুরের জামালউদ্দিন সর্দারের। পুলিশের দাবি, প্রতাপনগর থেকে পালিয়ে গিয়ে ঘুটিয়ারি শরিফে চলে গিয়েছিলেন। রাত কাটান বাঁশ বাগানে। সেখান থেকে বাগুইআটি ঘুরে জামাল চলে আসেন সোনারপুরের মিলন পল্লিতে এক পরিচিতর বাড়ি। এরপর ফের ডানকুনি চলে যান জামাল। বৃহস্পতিবার এসে ওঠেন কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার বৈরামপুরে। গোপন সূত্রে খবর পেয়ে ওঁৎ পেতেছিল পুলিশ। তখনই মাস্ক পরে থাকায় পুলিশের সন্দেহ হয় এক ব্যক্তিকে দেখে। তারপরই আর পালাতে পারেননি জামাল।  

পুলিশ সূত্রে খবর, মাসছয়েকের জন্য দূরে কোথাও পালানোর পরিকল্পনা ছিল। সেইমত স্ত্রী ও সন্তানদের থাকার ব্যবস্থাও করে ফেলেছিলেন জামাল। কিন্তু মুখের মাস্কই শেষপর্যন্ত তাঁকে ধরিয়ে দিল। 

অন্যদিকে, জামাল ধরা পড়ার পরও ভয় কাটছে না সোনারপুরের অভিযোগকারিণীর। মহিলার দাবি, জামাল ধরা পড়লেও, তাঁর সাঙ্গোপাঙ্গোরা এলাকায় রয়েছে। তাদের কাছে রয়েছে আগ্নেয়াস্ত্র। তাই জামাল শ্রীঘরে গেলেও, প্রাণের ভয় পাচ্ছেন সোনারপুরের নিগৃহীতা।   

আরও পড়ুন : 

জগন্নাথধাম থেকে আসছে দুর্যোগ, প্রবল বেগে ছুটছে হাওয়া, কড়া সতর্কতা মৎস্যজীবীদের জন্য

 

সেরা শিরোনাম

News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget