এক্সপ্লোর

Sandeshkhali TMC : ফের শিরোনামে সন্দেশখালি, তৃণমূলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে হাইকোর্টে তৃণমূল!

বঙ্গে লোকসভা ভোটের প্রচারে মূল ইস্যুই হয়ে উঠেছিল সন্দেশখালি। সেই সন্দেশখালি আবার খবর। হাইকোর্টে এবার এলাকার এক তৃণমূল নেতা।

সৌভিক মজুমদার, কলকাতা : আবার শিরোনামে সন্দেশখালি । এ বছরই লোকসভা ভোটের আগে সন্দেশখালিই ছিল নজরের কেন্দ্রে। শেখ শাহজাহানের দৌরাত্ম্য সামনে আসার পর থেকেই সন্দেশখালি নিয়ে একের পর এক চাঞ্চল্যকর দাবি সামনে আসে। বঙ্গে লোকসভা ভোটের প্রচারে মূল ইস্যুই হয়ে উঠেছিল সন্দেশখালি। সেই সন্দেশখালি আবার খবর। হাইকোর্টে এবার এলাকার এক তৃণমূল নেতা। তাঁর অভিযোগ আরেক তৃণমূল নেতার বিরুদ্ধেই।  এবার তৃণমূলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে হাইকোর্টে গেল তৃণমূল!

দিলীপ মল্লিকের বিরুদ্ধে আদালতে তৃণমূল

সন্দেশখালির তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বিরুদ্ধে আদালতে হাজির হন সেখানকারই এক  যুব তৃণমূল নেতা মইনুদ্দিন মোল্লা। নেতা দিলীপ নাকি সেখানে একের পর এক বেআইনি কাজ চালিয়ে যাচ্ছেন। আর তার প্রতিবাদ করার খেসারত দিতে হচ্ছে আরেক তৃণমূল নেতাকে।  হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। 

 SIT গঠনের আর্জি

যুব তৃণমূল নেতা মইনুদ্দিন মোল্লার  আবেদন, SIT গঠন করে তদন্ত করা হোক। দিলীপ মল্লিক এলাকায় নানারকম বেআইনি কাজকর্ম করেন বলে অভিযোগ আর  সেই বেআইনি কাজের প্রতিবাদ করেছিলেন মইনুদ্দিন। তারপর থেকে তাঁর উপর চাপ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাতে আবেদনকারী তৃণমূল নেতাকে কটাক্ষ করেন বিচারপতি। বলেন, 'আপনাদের তো বাউন্সার আছে, আদালতে আসার কী দরকার!' বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মন্তব্য করলেও মামলা দায়েরের অনুমতি দেন তিনি।                            

সন্দেশখালি ও শেখ শাহজাহান                         

চব্বিশের লোকসভা ভোটের মুখে এই সন্দেশখালিতেই নির্যাতনের প্রতিবাদে গর্জে উঠেছিলেন মহিলারা। শেখ শাহজাহান-বাহিনীর দৌরাত্ম্যের বিরুদ্ধে রীতিমতো খড্গহস্ত হতে দেখা গিয়েছিল দ্বীপাঞ্চলের নারীবাহিনীকে। ভোটের বাজারে সন্দেশখালি ১ নম্বর ব্লকের তৎকালীন তৃণমূল সভাপতির দলবলের অত্যাচারে কাহিনিকে হাতিয়ার করতে উঠেপড়ে লেগেছিল বিজেপি-সহ বিরোধীরা। কিন্তু  এবার সেই সন্দেশখালিতেই তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল । এখন এই মামলায় আদালত কী নির্দেশ দেয়, সেটাই দেখার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Bangladesh: 'হাসিনার আমলে পাকিস্তানকে বয়কটের সিদ্ধান্ত বাতিল' বিজ্ঞপ্তি জারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের       

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget