এক্সপ্লোর

Panchayat Top 5 News: ভোটলুঠের অভিযোগ তুললেন শুভেন্দু, গ্রেফতার তৃণমূল প্রার্থী, নজরে পঞ্চায়েতের ৫ খবর

WB Panchayat Elections 2023: পঞ্চায়েত নির্বাচন ও সেই ইস্যুতে আজকের সেরা ৫ শিরোনাম দেখে নিন।

কলকাতা: রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচন নিয়ে হিংসা অব্যাহত। শাসক-বিরোধী সব পক্ষেরই কর্মী, সমর্থকদের হিংসার শিকার হতে হয়েছে। পঞ্চায়েত ভোট ইস্যুতে আজকের দিনের সেরা পাঁচটি খবর এক নজরে।

শুভেন্দুর অভিযোগ 

আজ দুপুরে তৃণমূল সুপ্রিমোকে তীব্র আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন বলেন, 'মুখ্যমন্ত্রীর সর্বগ্রাসী খিদের বলি হয়েছেন রাজ্যের প্রান্তিক মানুষ। ভোটের নামে রাজ্যে গণহত্যার চেহারা নিয়েছে।''নির্বাচন কমিশনার আদালতে জানিয়েছেন ৯৫ শতাংশ বুথে সিসিটিভি আছে। ৫ শতাংশ বুথে ভিডিওগ্রাফি হবে বলে জানিয়েছিলেন কমিশনার। ভোটলুঠের অভিযোগে হাইকোর্টে মামলা হবে। ২-৩ জন মিলে ১৫০-২০০ করে ভোট দিয়েছে। আঙুলের ছাপ ফরেন্সিক পরীক্ষার জন্য নির্দেশের আবেদন জানাব।'

এনআইএ-র হাতে তৃণমূলের প্রার্থী গ্রেফতার

ভোট হতেই এনআইএ-র হাতে তৃণমূলের প্রার্থী গ্রেফতার। বীরভূমে গ্রেফতার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রার্থী মনোজ ঘোষ। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রার্থীকে গ্রেফতার করল এনআইএ। নলহাটি থানায় ডেকে পাঠিয়ে গ্রেফতার করা হয়েছে মনোজ ঘোষকে। তৃণমূল প্রার্থীর পাথর খাদান থেকে প্রচুর বিস্ফোরক বাজেয়াপ্ত করেছিল এনআইএ। বাজেয়াপ্ত করা হয় প্রচুর অ্যামোনিয়াম নাইট্রেট, জিলেটিন স্টিক, আগ্নেয়াস্ত্র, কার্তুজ। কেন ভোটের মুখে মজুত করা হয়েছিল প্রচুর বিস্ফোরক? তদন্তে এনআইএ।. 

ভোট-হিংসা নিয়ে এবার সরব শিল্পী শুভাপ্রসন্ন

ভোট-হিংসা নিয়ে এবার সরব শিল্পী শুভাপ্রসন্ন। 'ভোটে এমন হিংসা দেশে কোথাও হয় না'। 'গণতন্ত্রের উৎসবে এত মৃত্যু! এই সংস্কৃতির বদল দরকার'। 'এত প্রাণ কেন কেন যাবে! এটা মনীষীদের পীঠস্থান'। 'এই বাংলায় পরিবর্তন দরকার'। 'আবার আমরা মিছিল করব, যেমন আগে নেমেছিলাম'। 

এগরায়  স্ট্রং রুমের বাইরে বিজেপির বিক্ষোভ

এগরায়  স্ট্রং রুমের বাইরে বিজেপির বিক্ষোভ। পুলিশকে লক্ষ্য় করে ইটবৃষ্টি। পাল্টা ব্য়াপক লাঠিচার্জ করল পুলিশ। স্ট্রং রুমের ভিতর ব্য়ালট বক্স বদলে দিচ্ছে তৃণমূল, এই অভিযোগ তুলে, রবিবার গভীর রাতে এগরা দু'নম্বর ব্লকের বালিঘাই হাইস্কুলে স্ট্রং রুমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ হঠানো শুরু করলে, পুলিশকে লক্ষ্য় করে ইট ছুড়চে থাকে গেরুয়া বাহিনী। পাল্টা লাঠিচার্জ করে বিক্ষোভ হঠিয়ে দেয় পুলিশ। 

ব্যালট বাক্স পাল্টানোর অভিযোগে লালগোলা এম এন একাডেমীর স্ট্রং রুমের সামনে বিক্ষোভ

ব্যালট বাক্স পাল্টানোর অভিযোগে লালগোলা এম এন একাডেমীর স্ট্রং রুমের সামনে বিক্ষোভ। বিক্ষোভ কংগ্রেস ও সিপিআইএম কর্মীদের। তাদের অভিযোগ কিছু অব্যবহৃত ব্যালট বাক্স রাতের অন্ধকারে কারোর সাথে কিছু আলোচনা না করে লালগোলার বিডিও তার অফিসে নিয়ে আসছিল, তখন রাস্তায় এই গাড়ি দেখার সাথে সাথে কংগ্রেস সিপিআইএম কর্মীরা মিলে গাড়িটিকে আটকায় এবং বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখায়। বেশ কিছু ব্যালট বাক্সতে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর করা ছিল। বিক্ষোভকারীদের দাবি ব্যালট পাল্টানোর জন্যই এই ব্যাবস্থা। পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget