এক্সপ্লোর

Top News : সায়নীকে ইডির তলব , উপাচার্য নিয়োগ মামলায় আদালতে ধাক্কা রাজ্যের, আরও খবর

State Top News বুধবার, সকাল থেকে কী কী ঘটে গেল রাজ্যে, দেখে নিন এক নজরে।

সায়নীকে ইডির তলব 

ফের একবার দুর্নীতি মামলায় নাম জড়াল টলিউডের। এবার তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে (Saayoni Ghosh) নোটিস পাঠাল ইডি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সায়নীকে তলব করেছে ইডি। তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তদন্তে উঠে আসে সায়নী ঘোষের নাম। এই সম্পত্তি কেনাবেচাতেও নাম জড়িয়েছে সায়নীর। সেই প্রসঙ্গেই তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। 


উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ TMCP-র


উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে (Uttarbanga University) রাজ্যপাল ঢোকার মুখে তুমুল বিক্ষোভ টিএমসিপির (TMCP)। ফের রাজ্যপালকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান। রাজ্যপাল নিয়োজিত ১৩ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে বৈঠক করবেন আনন্দ বোস। বৈঠকের প্রতিবাদে রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ শাসকদলের ছাত্র সংগঠনের।  রাজ্য-রাজভবন সংঘাতের মধ্যেই উত্তরবঙ্গে ১৩ জন উপাচার্যকে নিয়ে বৈঠকে বসেন সিভি আনন্দ বোসে। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়েছে বৈঠক। সূত্রের খবর, রাজ্যপালের ডাকা বৈঠকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়-সহ ১৩টি  বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত রয়েছেন। এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের তীব্র ক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের গাড়ি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মূল গেটের কাছে পৌঁছতেই টিএমসিপি ও যুব তৃণমূলের কর্মী সমর্থকরা গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। সিভি আন্দ বোসকে কালো পতাকাও দেখান তাঁরা। 

কোথায় কোন বাহিনীর কত জওয়ান, কমিশনকে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

 ১১ জেলায় পাঠানো হচ্ছে সিআরপিএফ, ৬ জেলায় আসছে সিআইএসএফ, ৯ জেলায় আসছে বিএসএফ। দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও নদিয়ায় সিআরপিএফ পাঠাচ্ছে কেন্দ্র। কমিশনকে চিঠি দিয়ে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক।  ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আগেই এসেছিল। ইতিমধ্যে বিভিন্ন জেলায় রুট মার্চ করতে শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবার রাজ্যে আসছে আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গতকাল, রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে চিঠিতে কিছুই লেখেনি অমিত শাহের মন্ত্রক। কলকাতা হাইকোর্টের নির্দেশে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তার মধ্যে শুরুতে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাস্তায় নামে। বাকি ছিল ৮০০ কোম্পানি। এবার আসছে ৩১৫ কোম্পানি। বাকি থাকল ৪৮৫ কোম্পানি। পঞ্চায়েত নির্বাচন ৮ জুলাই। বাকি আর ১০দিন। কিন্তু, কেন্দ্রীয় বাহিনী নিয়ে জটিলতার এখনও শেষ নেই।  


আদালতে ধাক্কা রাজ্যের

১১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে রাজ্যপালের (Governor) সিদ্ধান্ত বৈধ। জানাল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকারের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই উপাচার্যদের নিয়োগ করেছেন রাজ্যপাল। এই অভিযোগ তুলে দায়ের হয়েছিল মামলা। রাজ্যপালের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগকে বেআইনি ও নিয়মবিরুদ্ধ বলে বিবৃতি দেয় শিক্ষা দফতর। এমনকি আচার্য তথা রাজ্যপাল নিযুক্ত ১০ জন উপাচার্যের বেতন এবং ভাতাও বন্ধ করার সিদ্ধান্ত নেয় উচ্চ শিক্ষা দফতর। রাজ্যের সেই সিদ্ধান্ত খারিজ করে দিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অবিলম্বে রাজ্যপাল-নিযুক্ত ১০ জন উপাচার্যের বেতন ও ভাতা চালু করতে হবে। নির্দেশ কলকাতা হাইকোর্টের।  

পটাশপুরে শুভেন্দুর সভা 

পটাশপুরের সভা থেকে তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী । বললেন , 'মানুষ এখন আর তৃণমূলের সঙ্গে নেই'
'দলদাসে পরিণত হয়েছে পুলিশ। তৃণমূলকে জেতানোর ঠেকা নিয়েছে পুলিশ। তৃণমূল আমলে রাজ্যের ঋণের বোঝা বেড়েছে। রাজ্যে শিল্প নেই, একের পর এক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। মমতার আমলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বে়ড়েছে। পাবলিক সার্ভিস কমিশন তুলে দিয়েছেন মমতা। এসএসসি ও পিএসসিতে নিয়োগ হচ্ছে না। সর্বত্র দোকান খুলে চাকরি বিক্রি। বাংলায় চাকরি চুরি করেছে তৃণমূল। বিজেপির অঙ্গীকার চোরমুক্ত পঞ্চায়েত। এবার বিজেপির ডু অর ডাই লড়াই' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget