এক্সপ্লোর

Kolkata Fire: সোমবারের সকালে শহরে জোড়া অগ্নিকাণ্ড, এখনও জ্বলছে তপসিয়ার গুদাম

Topsia Factory Fire : এলাকা ঘিঞ্জি হওয়ার ফলে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে। কিভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

সত্যজিৎ বৈদ্য, সুনীত হালদার, কলকাতা: কাজের দিনের সকালে তপসিয়ায় অ্যালুমিনিয়াম সামগ্রীর গুদামে আগুন। এই মুহূর্তে দমকলের ৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। কাল সাড়ে ৮টা নাগাদ তপসিয়ার ৮ নম্বর অবিনাশ চৌধুরী লেনে আগুন লাগে। গুদাম থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘিঞ্জি এলাকা হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলের সঙ্গে আগুন নেভাতে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। 

এবিপি আনন্দর প্রতিনিধি জানান, এলাকা ঘিঞ্জি হওয়ার ফলে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে। কিভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, সকালবেলা হঠাৎ করেই তাঁরা দেখেন, গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। তারপরেই দেখা যায় দাউ দাউ করে জ্বলছে গোডাউন। আশপাশে বসতি এবং আরও কিছু কারখানা থাকায় আতঙ্কিত বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, তপসিয়ার ৮ নম্বর অবিনাশ চৌধুরী লেনে এই কারখানায় অ্য়ালুমিনিয়ামের দরজা-জানলার ফ্রেম তৈরি হয়। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ কারখানা থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যে দাউদাউ করে জ্বলতে শুরু করে গোটা কারখানা। একে ঘিঞ্জি এলাকা, তার ওপর সরু রাস্তা, ফলে আগুনের উৎসস্থলে পৌঁছতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।  শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল সাড়ে ৭টা নাগাদ প্রথম ধোঁয়া দেখা যায়। এরপরে আগুন নেভাতে এসে একটা সময়ে দমকলের জল ফুরিয়ে যায়। জলের ঘাটতি মেটাতে গিয়ে সামান্য দেরি হয়ে যায় বলে অভিযোগ করছেন স্থানীয়রা। ঘটনাস্থলে এসে পৌঁছেছে স্থানীয় কাউন্সিলর।

অন্যদিকে কেবল একটি নয়, আজ জোড়া অগ্নিকাণ্ড দেখল শহর। হাওড়ার বাগনান স্টেশনের কাছে সোনাপট্টিতে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন গিয়েছে। সকালে বাগনান স্টেশন লাগোয়া সোনাপট্টির একটি দোকানে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে দোকানজুড়ে। স্থানীয়দের অনুমান, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেই জানা যাচ্ছে। 

আরও পড়ুন: Jaya Bachchan: কেন ছবিশিকারীদের দেখলেই এত বিরক্ত হন জয়া বচ্চন? জানেন আসল কারণটা কী?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget