এক্সপ্লোর

Jaya Bachchan: কেন ছবিশিকারীদের দেখলেই এত বিরক্ত হন জয়া বচ্চন? জানেন আসল কারণটা কী?

Jaya Bacchan on paparazzi: জয়ার সঙ্গে কাজ করেছে বা জয়ার ছবি নিয়েছেন এমন কিছু পাপারাৎজিদের কাছ থেকে শোনা যায়, জয়া ভীষণ ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত রাখতে পছন্দ করে।

কলকাতা: এই ছবি খুব একটা অপরিচিত নয়। ক্যামেরা দেখলেই হামেশাই বিরূপ মন্তব্য করেন তিনি। কখনও চিৎকারের বিরুদ্ধে পাল্টা চিৎকার, কখনও আবার ক্যামেরার অ্যাঙ্গেল নিয়ে আপত্তি.. সব মিলিয়ে বারে বারেই প্রমাণিত হয়ে যায় তিনি পাপারাৎজিদের মোটেই পছন্দ করেন না। কিন্তু কেন? পাপারাৎজিদের সঙ্গে কেন এমন ব্যবহার করেন জয়া বচ্চন (Jaya Bacchan)? 

জয়ার সঙ্গে কাজ করেছে বা জয়ার ছবি নিয়েছেন এমন কিছু পাপারাৎজিদের কাছ থেকে শোনা যায়, জয়া ভীষণ ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত রাখতে পছন্দ করে। কোথাও খেতে গেলে সেখানে পাপারাৎজিদের জমায়েত হয়ে যাওয়া একেবারেই নাকি পছন্দ করেন না জয়া বচ্চন। এমন একাধিকবার হয়েছে যে পাপারাৎজিদের দেখে বিরক্ত হয়েছেন জয়া। তা সে ছবির প্রিমিয়ারেই হোক বা কোনও বিয়ের অনুষ্ঠানে.. জয়া বচ্চন পাপারাৎজিদের দেখলে স্পষ্টতই বিরক্ত হন।

আরও পড়ুন: Deepika Padukone: একরত্তি মেয়েকে নিয়ে বাড়িতে আসতেই বদলে গেল জীবন.. কীভাবে সময় কাটছে দীপিকার?

তবে কেন এমনটা করেন তিনি? সেলিব্রিটি ছবিশিকারি মানব মঙ্গলানি জানিয়েছেন, জয়া বচ্চন নাকি খুবই মুষ্ঠিমেয় কিছু ছবিশিকারীদের সঙ্গেই স্বচ্ছন্দ। তাঁদের সঙ্গে হামেশাই বিভিন্ন মজা করেন জয়া। এমনকি ছবি নেওয়া তো দূরের কথা, তিনি নাকি বলে দেন ছবির অ্যাঙ্গেলও। তবে সেই সমস্ত নাকি কখনোই খবরের শিরোনামে আসে না। খবরের শিরোনামে আসে কেবলমাত্র জয়া বচ্চনের বিভিন্ন মেজাজ হারানোর ভিডিওই। তবে সদ্য, অম্বানিদের পরিবারের বিয়েতে বেশ ভাল মেজাজেই দেখা গিয়েছিল জয়াকে। সেখানে পাপারাৎজিদের জন্য পোজও দিয়েছিলেন তিনি। 

শেষবার জয়া বচ্চনকে দেখা গিয়েছিল 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani) ছবিতে। কর্ণ জোহরের এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল জয়াকে। তবে সেই ছবির প্রিমিয়ারেও মেজাজ হারাতে দেখা গিয়েছিল জয়া বচ্চনকে। জয়া বচ্চনকে সবাই বার বার ডাকতে তিনি ইশারা করেছিলেন, তিনি কানে শুনতে পান না এমনটা নয়। তিনি কানে শুনতে পান, ফলে এত চিৎকারের কোনও প্রয়োজন নেই। তবে কিছু কিছু ছবিশিকারী হামেশাই জানান, তাঁদের সঙ্গে নাকি খুব ভাল ব্যবহার করেন জয়া। সম্প্রতি নাতনি নব্যা নাভেলির একটি শো-তে এসে জয়া বলেছিলেন, তিনি ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। সেখানে কোনও বাইরের মানুষকে তিনি চান না। 

আরও পড়ুন: 'Porichoy Gupta': 'মানবিকতা'র খাতিরে স্থগিত মুক্তি, এখনই প্রেক্ষাগৃহে আসছে না ঋত্বিক-জয়-ইন্দ্রনীলের 'পরিচয় গুপ্ত'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

 

সেরা শিরোনাম

Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget