এক্সপ্লোর

Murshidabad Murder: মুর্শিদাবাদে নদিয়ার তৃণমূল নেতা খুনে এক সপ্তাহে মোট ৪ জনকে গ্রেফতার করল পুলিশ

4 Arrested In Nadia TMC Leader Murder:মুর্শিদাবাদে নদিয়ার তৃণমূল নেতা খুনে এক সপ্তাহে এই নিয়ে মোট ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে নওদায় খুন হন নদিয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলাম।

রাজীব চৌধুরী ও প্রদ্যোৎ সরকার, মুর্শিদাবাদ ও নদিয়া: মুর্শিদাবাদে (Murshidabad) নদিয়ার (nadia) তৃণমূল নেতা খুনে (murder) এক সপ্তাহে এই নিয়ে মোট ৪ জনকে গ্রেফতার (arrest) করল পুলিশ। গত ২৪ নভেম্বর ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে নওদায় খুন হন পঞ্চায়েত প্রধানের স্বামী ও নদিয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলাম।

নতুন যা ঘটল...
মুর্শিদাবাদে, নদিয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলাম হত্যাকাণ্ডে আরও দুজনকে গ্রেফতার করেছে নওদা থানার পুলিশ। ফলে, সব মিলিয়ে তৃণমূল নেতা খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৪। গত ২৪ নভেম্বর মুর্শিদাবাদের নওদাতেই গুলি-বোমা মেরে খুন করা হয় নদিয়ার নারায়ণপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী, তৃণমূল নেতা, মতিরুলকে। পঞ্চায়েত ভোটের মুখে এই ঘটনায় তেতে ওঠে রাজ্য-রাজনীতি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে CBI তদন্তের দাবি জানান নিহতের স্ত্রী। 
সেই ঘটনায় শনিবার নদিয়ার থানারপাড়া এলাকা থেকে আসান শেখ ও মুরুটিয়া থানা এলাকা থেকে কিতাব মণ্ডল নামে ২ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। 

আগে যা...
এই ঘটনায় শুক্রবারও ডোমকল থেকে আরও এক জনকে গ্রেফতার করা হয়েছিল। নাম এলেম বক্স। ওই অভিযুক্তকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বহরমপুর আদালত। তবে এই ঘটনা নিয়ে এখনও চাপানউতোর চলছেই। প্রসঙ্গত, খুনের ঘটনায় প্রথমেই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছিল। দেহরক্ষীর সামনেই নদিয়ার ওই নেতাকে খুন করা হয়েছিল বলে শোনা যায়। আরও নির্দিষ্ট করে বললে, দলের নেতার বিরুদ্ধেই হামলার অভিযোগ ওঠে। প্রাথমিক ভাবে শোনা যায়, ইটভাটার বখরা নিয়ে বিবাদে খুন করা হয় মতিরুল ইসলামকে। দুয়ারে সরকার ক্যাম্প করে ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মতিরুল। দেহরক্ষীর সামনেই বোমা-গুলি চলে। প্রাথমিক তদন্তে উঠে আসে, নওদা থেকে করিমপুরে ফেরার সময় রাস্তা আটকানো হয়েছিল মতিরুলের। তার পরই গুলি, বোমা চলে। আঙুল ওঠে নওদার ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে খুনের অভিযোগ। মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি ছিল নওদার ব্লক তৃণমূল সভাপতির। এমনকি শাসকদলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে থানায় এফআইআরও করেছিল নিহতের পরিবার। যাঁদের বিরুদ্ধে এফআইআর করা হয়, তাঁদের মধ্যে রয়েছেন নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক ও নওদার তৃণমূল ব্লক সভাপতি সফিউজাম্মান শেখ। তবে হঠাৎ এই হামলার আসল কারণ কী, সেটা তদন্ত এগোলেই স্পষ্ট হবে।

আরও পড়ুন:'মমতা বন্দ্যোপাধ্যায় যাঁকে জেলার দায়িত্ব দিয়েছিলেন, তিনি বিশ্বাসঘাতকতা করেছেন', কাঁথিতে কড়া অভিষেক

         

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
Suvendu Adhikari : 'উন্নয়ন হবে, সঙ্গে হিসেবও, কিচ্ছু ভুলিনি', গুরুপূর্ণিমার অনুষ্ঠান থেকে কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari : 'উন্নয়ন হবে, সঙ্গে হিসেবও, কিচ্ছু ভুলিনি', গুরুপূর্ণিমার অনুষ্ঠান থেকে কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ?
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
West Bengal News Live: কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ভিডিও

Birbhum Money Recovery | অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে কীভাবে সোনা-টাকার পাহাড়?
Birbhum News | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP ANANDA LIVE
Kalyan Banerjee |
7th Pay Commission | সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান বদল, বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের
Chok Bhanga 6ta | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget