এক্সপ্লোর

Police Attacked: মত্ত যুবকদের হামলা, মারধরে জখম ট্রাফিক সার্জেন্ট ও এএসআই

Kolkata Police:একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।


হিন্দোল দে, কলকাতা: রাতের কলকাতায় মত্ত যুবকদের হাতে আক্রান্ত ট্রাফিক সার্জেন্ট ও এএসআই। বাইপাসের অজয়নগর মোড়ে নাকা চেকিংয়ের সময় হেলমেটবিহীন বাইক আটকে জরিমানা করায় দলবল নিয়ে হামলার অভিযোগ উঠল। মারধরে জখম হলেন ট্রাফিক সার্জেন্ট ও সার্ভে পার্ক থানার এএসআই। গোটা ঘটনায় ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। সেখানে দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে তর্কাতর্কি করছে এক দল যুবক।  

'আক্রান্ত' পুলিশ:
রাতের কলকাতায় হেলমেটবিহীন বাইকের দৌরাত্ম্যর অভিযোগ উঠেছে বারবার। এবারও বাইক আটকে জরিমানা করায় মত্ত যুবকদের হাতে আক্রান্ত হতে হল ট্রাফিক সার্জেন্ট ও এএসআইকে। ঘটনাস্থল সার্ভে পার্ক থানার অন্তর্গত অজয়নগর মোড় এলাকায়। 

বর্ষবরণের আগে মত্ত যুবকদের হাতে আক্রান্ত হতে হল পুলিশকে। পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ড ও সার্ভে পার্ক থানার পুলিশ যৌথভাবে নাকাতল্লাশির সময় হামলা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে দাবি, বৃহস্পতিবার রাতে অজয়নগর মোড়ের কাছে নাকা তল্লাশি চালাচ্ছিল পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ড ও সার্ভে পার্ক থানার পুলিশ। তখনই রাত পৌনে ১০ টা নাগাদ চালক ও আরোহী হেলমেটবিহীন থাকায় সন্তোষপুরের দিক থেকে অজয়নগরগামী একটি বাইক আটকে জরিমানা করা হয়। অভিযোগ, ঘটনার কয়েক মিনিটের মধ্যেই এলাকার কয়েকজনকে সঙ্গে নিয়ে পুলিশের ওপর চড়াও হয় অভিযুক্তরা। বাগ্‍‍বিতণ্ডার পর ট্রাফিক সার্জেন্ট সুমনকল্যাণ ঢাককে বাইক থেকে রাস্তায় ফেলে এলোপাথাড়ি লাথি-ঘুষি মারে বলে অভিযোগ।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, কয়েকজন এসে ঝামেলা করছিল। ট্রাফিক সার্জেন্টকে বাঁচাতে এলে আক্রান্ত হন সার্ভে পার্ক থানার ASI-ও। ধস্তাধস্তির সময় হাত কেটে যায় অ্য়াসিস্ট্য়ান্ট সাব ইন্সপেক্টর এস কে পাত্রর। এরপরই ৪ হামলাকারীকে গ্রেফতার করে সার্ভে পার্ক থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল নেতা আদিত্য সাহা।

তৃণমূলের বক্তব্য:
কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মিন্টু রায় বলেন, 'দোষ করে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। দল কোনও দায়িত্ব নেবে না।'

ধৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, কর্তব্যরত পুলিশকর্মীকে মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বড়দিনের আগের রাতে, এই সার্ভে পার্ক থানা এলাকাতেই পানশালার বাইরে থেকে এক যুবককে তুলে নিয়ে গিয়ে গুলি চালনার অভিযোগ ওঠে। সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই ৬ দিনের মাথায় মত্তদের হাতে আক্রান্ত হল পুলিশ। খোদ রক্ষকই আক্রান্ত হওয়ায় রাতের কলকাতার নিরাপত্তা নিয়ে স্বভাবতই উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: নিয়োগ-দুর্নীতির মধ্যেই এবার ববিতা সরকারের নম্বর-বিতর্ক

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ফের বিজেপির বিক্ষোভের মুখে 'কালীঘাট-তৃণমূল'-এর সাংসদ সৌগত রায়
ফের বিজেপির বিক্ষোভের মুখে 'কালীঘাট-তৃণমূল'-এর সাংসদ সৌগত রায়
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget