এক্সপ্লোর

Paschim Bardhaman:ধস নেমে মর্মান্তিক ঘটনা, একাধিক দেহ উদ্ধার রানিগঞ্জে খোলামুখ খনিতে

BJP MLA Agnimitra Paul:খনিগর্ভে ধস নামায় কয়েকজনের চাপা পড়ার আশঙ্কা। রানিগঞ্জের নারায়ণকুড়িতে ইসিএলের খোলামুখ খনি থেকে কয়লা চুরি করতে গিয়েই এই বিপত্তি, মনে করছে পুলিশ।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: খনিগর্ভে ধস নামায় কয়েকজনের চাপা পড়ার আশঙ্কা। রানিগঞ্জের (Raniganj Open Pit Mine Tragedy) নারায়ণকুড়িতে ইসিএলের খোলামুখ খনি (ECL Open Pit Coal Mine Tragedy) থেকে কয়লা চুরি করতে গিয়েই এই বিপত্তি, মনে করছে পুলিশ। এখনও পর্যন্ত ৭ জনের দেহ উদ্ধার হয়েছে, করলেন দাবি আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (BJP MLA Agnimitra Paul)। যদিও পুলিশের বক্তব্য, ৩ জনের দেহ পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত ইসিএলের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

কী জানা গেল? 
বিজেপি বিধায়কের বক্তব্য, স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগিয়ে দেহগুলি উদ্ধার করেছেন। রাতে কর্মী, সমর্থকদের নিয়ে খনির সামনে বিক্ষোভ দেখান অগ্নিমিত্রা পাল। বেশ কিছুক্ষণ ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধও করা হয়। অগ্নিমিত্রা পালের বক্তব্য, 'গরিব মানুষকে পেট চালাতে হবে। তিনি তাই সেখানে কয়লা তুলতে গিয়েছেন। কিন্ত পুলিশ, প্রশাসন, ইসিএলের আধিকারিকদের তো দেখার কথা ছিল। তাঁদের এটা নজরে রাখা উচিত ছিল যে, এই দরিদ্র মানুষগুলি এত ঝুঁকি নিয়ে খনির ভিতরে ঢুকছেন। তাঁদের কোনও হেলমেট, গিয়ার নেই। চোখের সামনে সবটা দেখছে সকলে।' বিজেপি বিধায়কের আরও মতে, গত কাল রাতে ৭টি দেহ পাওয়া গিয়েছে। হয়তো আরও কিছু দেহ ভিতরে চাপা পড়ে থাকতে পারে। তাঁর অভিযোগ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী কিছু করেনি। স্থানীয় মানুষরাই দেহগুলি বের করেছেন। একধাপ সুর চড়িয়ে আসানসোল দক্ষিণের বিধায়কের আরও দাবি, হেন কোনও বেআইনি কাজ নেই যেখান থেকে পুলিশ টাকা খায় না, কলকাতার 'শান্তিনিকেতন' এবং কালীঘাটে টাকা যায় না।  

দেহের সংখ্যা নিয়ে ধোঁয়াশা...
ইসিএলের যে খোলামুখ খনিতে এই ঘটনাটি ঘটেছে, সেখান থেকে কয়লা উত্তোলন করতে বেসরকারি সংস্থাকে ভার দেওয়া হয়েছে। সাধারণত, এক ভাগে কয়লা তোলা হয়ে গেলে অন্য ভাগে কয়লা তোলার কাজ শুরু হয়। সংস্থাটির বক্তব্য, যে অংশে কয়লা উত্তোলন হয়ে গিয়েছিল সে অংশেই একেবারে সমান্তরাল ভাবে rat hole করে কয়লা তুলতেন স্থানীয় কয়েকজন। গত কাল, অর্থাৎ বুধবারও তাঁরা কয়লা তুলছিলেন। বেলা তিনটে-সাড়ে তিনটে তখন। হঠাৎ খনিতে ধস নামে। চাপা পড়ে যান বেশ কয়েকজন। খবর পেতেই পৌঁছে যান স্থানীয়রা। রাত সাড়ে আটটা নাগাদ ছুটে আসেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক। তখনও পর্যন্ত উদ্ধারের কোনও কাজ শুরু হয়নি বলে অভিযোগ বিধায়কের। তার পরই বিক্ষোভ শুরু হয়। শেষমেশ রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল পৌঁছলেও তারা কোনও কাজ করেনি বলে অভিযোগ। আখেরে দেহ উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয়রাই।  

আরও পড়ুন:অন্যায্য দাবিতে অশান্তি, পড়ুয়াদের বিরুদ্ধেই এবার রাতভর ধর্নায় যাদবপুরের উপাচার্য, রেজিস্ট্রার   

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jaish Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
Dilip On Madan:
"যা করেছেন..অনেক ভোগান্তি আছে এখনও", মদনকে ED-র তলবের পর মন্তব্য দিলীপের
Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget