এক্সপ্লোর

Train Cancelled: ব্যান্ডেল-কাটোয়া লাইনে ১৪ দিন বাতিল ট্রেন ! কবে কোন ট্রেন চলবে না ? রইল তালিকা

Bandel Katwa Line: ১৬ এপ্রিল থেকে ৫ মে- এর মধ্যে (বৃহস্পতিবার এবং রবিবার বাদ দিয়ে) মোট ১৪ দিন ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

Train Cancelled: ফের ট্রেন বাতিলের ঘোষণা করল পূর্ব রেল। এক জোড়া ব্যান্ডেল-কাটোয়া-ব্যান্ডেল লোকাল বাতিল হতে চলেছে। আজ ১৬ এপ্রিল থেকে আগামী ৫ মে পর্যন্ত বাতিল থাকবে ট্রেন। পূর্ব রেলের সদর দফতরের তরফে জানানো হয়েছে, লাইন বা ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে ব্যান্ডেল-কাটোয়া শাখায় দাঁইহাট এবং ধাত্রীগ্রাম স্টেশনের মাঝে ডাউন মেন লাইনে। সেই জন্যই ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। ১৬ এপ্রিল থেকে ৫ মে- এর মধ্যে (বৃহস্পতিবার এবং রবিবার বাদ দিয়ে) মোট ১৪ দিন ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। দিনের বেলায় ৩ ঘণ্টার জন্য ট্র্যাফিক ব্লকের প্রয়োজন হবে। স্বভাবতই এই ট্রেন বাতিলের জন্য দুর্ভোগে পড়বেন নিত্যযাত্রীরা। সেই জন্য আগাম ক্ষমা চেয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। যাতায়াতের সুবিধার জন্য যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেম অনুসরণ করার অনুরোধ করা হয়েছে। ফেসবুকে পোস্ট করা হয়েছে পূর্ব রেলের তরফে। 

এবার দেখে নিন কোন কোন দিন ব্যান্ডেল-কাটোয়া-ব্যান্ডেল লোকাল বাতিল থাকতে চলেছে 

  • ১৬/০৪/২০২৫- বুধবার 
  • ১৮/০৪/২০২৫- শুক্রবার 
  • ১৯/০৪/২০২৫- শনিবার 
  • ২১/০৪/২০২৫- সোমবার 
  • ২২/০৪/২০২৫- মঙ্গলবার 
  • ২৩/০৪/২০২৫- বুধবার 
  • ২৫/০৪/২০২৫- শুক্রবার 
  • ২৬/০৪/২০২৫- শনিবার 
  • ২৮/০৪/২০২৫- সোমবার 
  • ২৯/০৪/২০২৫- মঙ্গলবার 
  • ৩০/০৪/২০২৫- বুধবার 
  • ০২/০৫/২০২৫- শুক্রবার 
  • ০৩/০৫/২০২৫- শনিবার 
  • ০৫/০৫/২০২৫- সোমবার 

উল্লিখিত তারিখগুলিতে বাতিল থাকবে ট্রেন। এবার জেনে নিন, কোন কোন ট্রেন বাতিলের কথা ঘোষণা কর হয়েছে। 

  • ব্যান্ডেল থেকে - ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল 
  • কাটোয়া থেকে - ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকাল 

এর আগেও ব্যান্ডেল লাইনে একাধিকবার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। মার্চ থেকে এপ্রিল পর্যন্ত টানা ১৬ দিন বাতিল করা হয়েছিল ট্রেন। রেল ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১৯ মার্চ থেকে বুধবার থেকে ৯ এপ্রিল পর্যন্ত ১৬ দিন ধরে ব্যান্ডেল-কাটোয়া সেকশনের একাধিক  ট্রেন বাতিল করা হয়েছিল। এই সময়েও পূর্ব রেলের তরফে জানানো হয়েছিল, ধাত্রীগ্রাম এবং ব্যান্ডেল স্টেশনের মধ্যে ডাউন মেন লাইনে দিনের বেলায় ঘন্টা তিনেক ধরে কাজ হবে। তার জন্যই  ট্র্যাফিক ব্লক করা প্রয়োজন। এর জন্যই  ব্যান্ডেল-কাটোয়া লাইনে ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নেয় রেল। ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল এবং কাটোয়া থেকে: ৩৭৭৪৮ কাটোয়া-বান্ডেল লোকাল বাতিল করা হয়েছিল। এবারও এই দুই ট্রেনই বাতিল করা হয়েছে। আর কাজ হবে ব্যান্ডেল-কাটোয়া লাইনে ধাত্রীগ্রাম এবং ব্যান্ডেল স্টেশনের মাঝে ডাউন মেন লাইনেই। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget