এক্সপ্লোর

TMC at Election Commission: ভূতুড়ে ভোটার নিয়ে অভিযোগ, নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল

Kolkata News: রাজ্যে বিধানসভা ভোটের প্রায় এক বছর আগে থেকেই ভোটার তালিকায় ভুয়ো ভোটারের অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।

কলকাতা: ভূতুড়ে ভোটার নিয়ে অভিযোগ জানাতে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাসরা। বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ করেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির। 

এবার কমিশনের দ্বারস্থ তৃণমূল: রাজ্যে বিধানসভা ভোটের প্রায় এক বছর আগে থেকেই ভোটার তালিকায় ভুয়ো ভোটারের অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নির্দেশে ইতিমধ্যেই জনপ্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করতে শুরু করে দিয়েছেন। বৃহস্পতিবার এনিয়ে কোর কমিটির বৈঠকও সেরে ফেলেছে শাসক দল। আর এদিনই ভুয়ো ভোটার নিয়ে নালিশ ঠুকতে নির্বাচন কমিশনে পৌঁছে গেল তৃণমূলের ৬ সদস্যের প্রতিনিধি দল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, জয়প্রকাশ মজুমদাররা। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "আমরা বলেছি ভিনরাজ্যের ভোটাররা এখানে ডবল এন্ট্রি করে ভোটার হচ্ছে। আগে ভোটার কার্ড বিধানসভা লোকসভা উল্লেখ করে হত।'' ভুয়ো ভোটার নিয়ে বারবার অভিযোগ করা হলেও বিজেপির অঙ্গুলিহেলনেই নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে ফের অভিযোগ তুলল তৃণমূল। এদিন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "এটা বিজেপিকে সুবিধা দিতে। নির্বাচন কমিশন নিষ্ক্রিয়।''

এর আগে তৃণমূলের বিরুদ্ধে ভোটার তালিকা প্রভাবিত করার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারীরা। অর্থাৎ ২০২৬-র বিধানসভা নির্বাচনে বড় ইস্য়ু হতে চলেছে ভূতুড়ে ভোট। এর পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "এটা পিসি ভাইপোর কৌশল, এইসব বলে ঘেঁটে দিচ্ছে.. ২১- এই তো এই লিস্টে জিতে এসেছিল এখন কেন আপত্তি।'' তৃণমূলের উদ্দেশে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন অধীর চৌধুরীও। প্রাক্তন প্রদেশ সভাপতি বলছেন, "তৃণমূল এই ভূতুড়ে ভোটার ভোট, জাল ভোট, এগুলোর ফ্য়াক্টরি তৃণমূলের নিজের ঘরেই আছে।''

'ভূতুড়ে' ভোটার খুঁজতে বাড়ি বাড়ি অভিযানে নেমেছে তৃণমূল। 'ভূতুড়ে' ভোটার খুঁজতে এদিনই তৃণমূলের কোর কমিটির প্রথম বৈঠকে বসে। কোর কমিটির প্রথম বৈঠকে ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৫ মার্চ আলাদা বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভিডিও কনফারেন্সে জেলা সভাপতিদের সঙ্গে কথা বলবেন অভিষেক। 

আরও পড়ুন: Jadavpur University: যাদবপুরকাণ্ড নিয়ে তদন্ত কমিটি গঠন, উপাচার্যকে বৈঠকে ডাকলেন আচার্য

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget