এক্সপ্লোর

River Erosion: নদী-ভাঙন নিয়ে কেন্দ্রের কাছে একসঙ্গে দরবারে তৃণমূল-বিজেপি! তুঙ্গে জল্পনা

West Bengal: বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ নিয়ে জল্পনা এখনও থামেনি। তার মধ্যেই এবার বিধানসভায় তৃণমূল-বিজেপি একজোট।

কলকাতা: রাজ্যের (West Bengal) নদী-ভাঙন নিয়ে কি দল বেঁধে কেন্দ্রের কাছে দরবার করবে তৃণমূল-বিজেপি? মঙ্গলবার বিধানসভায় এই মর্মে প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী। বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা উন্নয়নের স্বার্থে পাশে থাকার আশ্বাস দিলেও, শুভেন্দু অধিকারীর গলায় শোনা গেছে অন্য সুর।

নদী-ভাঙন নিয়ে কি দল বেঁধে কেন্দ্রের কাছে? বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ নিয়ে জল্পনা এখনও থামেনি। তার মধ্যেই এবার বিধানসভায় তৃণমূল-বিজেপি একজোট। রাজ্যের স্বার্থে কি এবার কেন্দ্রীয় সরকারের কাছে দল বেঁধে দরবার করবে তৃণমূল-বিজেপি? রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, নদী-ভাঙন নিয়ে দিল্লিতে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর জন্য মঙ্গলবার বিধানসভায় প্রস্তাব পেশ করলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

আর তৃণমূল সরকারের সেই প্রস্তাব সমর্থন করল বিজেপি। সংবিধান দিবসেই মুখ্যমন্ত্রী প্রস্তাব দিয়েছিলেন, নদী ভাঙন নিয়ে দিল্লিতে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানো হোক। মঙ্গলবার বিধানসভায় সেই প্রসঙ্গ তোলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “ভাঙন নিয়ে একটি সর্বদলীয় প্রতিনিধি দল দিল্লি যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার সব ধরনের চেষ্টা করে চলেছে। অর্থ ব্যয় করেছে। কিন্তু এত বড় ভাঙন একা রাজ্য সরকারের পক্ষে রোখা সম্ভব না। আমাদের উচিত সবাই মিলে কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করা।’’

স্পিকার এদিন ঘোষণা করেন, রাজ্যের তরফে যে প্রতিনিধি দল কেন্দ্রীয় সরকারের কাছে যাবে, তাতে তৃণমূলের ৭ জন ও বিজেপির ৫ জন বিধায়ক থাকবেন। সেচমন্ত্রী ও পঞ্চায়েতমন্ত্রী এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলের সদস্য কারা হবেন, তা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে ঠিক করবেন শোভনদেব চট্টোপাধ্যায়। রাজ্য সরকারের আনা এই প্রস্তাব সমর্থন করে বিজেপি। দলের পরিষদীয় নেতা মনোজ টিগ্গা বলেন, রাজ্যের উন্নয়নের স্বার্থে যে কোনও উদ্যোগের সঙ্গে আমরা আছি। বিধানসভা যে সিদ্ধান্ত নেবে, আমরা তা মানতে প্রস্তুত।

কিন্তু, তৃণমূলের সঙ্গে দল বেঁধে দিল্লি যাওয়া নিয়ে বিজেপির অন্দরেই কি দ্বিমত রয়েছে? শুভেন্দু অধিকারীর কথায় তীব্র হয়েছে সেই জল্পনা। এদিন বিরোধী দলনেতা বলেন, “লিখিত প্রস্তাব আসার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাব। আমাদের বিধায়কদের কোন মিটিং এ ডাকা হয় না। ভিডিও থেকে শুরু করে কোন সরকারি আধিকারিক তাদের ফোন ধরেন না আমরা যাব কিনা সবাই মিলে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত।’’

প্রথমে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়-শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ। তারপর এবার ভাঙন ইস্যুতে রাজ্য সরকারের প্রস্তাবে বিজেপির সমর্থন। আর দুই শিবিরের বিধায়কদের দল বেঁধে দিল্লি যাওয়ার জল্পনা। যা নিয়ে কটাক্ষের তীব্রতা আরও বাড়িয়েছে বাম-কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “ভাঙন তো হয়েই চলেছে। ওখানেই যাচ্ছে না মমতা। দিল্লিতে সমঝোতা থাকলে এখানে কেন হবে না। শীত নেমে আসলে বসন্ত আস্তে দেরি হয়।’’ মঙ্গলবার শাসক-বিরোধী শিবিরের সব বিধায়ককে নতুন আলিপুর জেল মিউজিয়াম দেখতে যাওয়ার জন্য আহ্বান জানান স্পিকার। বুধবার অধিবেশন শেষ হওয়ার পর বিধায়কদের বাসে করে আলিপুর মিউজিয়ামে নিয়ে যাওয়ার কথা।

আরও পড়ুন: Job Seekers: দুর্নীতির অভিযোগে পথে নার্সিং চাকরিপ্রার্থীরা, আন্দোলন ঘিরে ধুন্ধুমার মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget