এক্সপ্লোর

Job Seekers: দুর্নীতির অভিযোগে পথে নার্সিং চাকরিপ্রার্থীরা, আন্দোলন ঘিরে ধুন্ধুমার মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে

Nursing Job Aspirants: চাকরির দাবিতে মঙ্গলবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বাড়ির কাছে বিক্ষোভ দেখান নার্সিংয়ের চাকরিপ্রার্থীরা।

কলকাতা: টেট (TET) উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলন, বকেয়া DA-র দাবিতে সরকারি কর্মচারীদের বিধানসভা অভিযানের পর, এবার দুর্নীতির অভিযোগে পথে নামলেন নার্সিং চাকরিপ্রার্থীরা। আন্দোলন ঘিরে ধুন্ধুমার বাধল মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে। ২১ নভেম্বর, নবান্নর বৈঠকে রাজ্যের ১০ হাজার শূন্যপদে, দ্রুত চিকিৎসক ও নার্স নিয়োগের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।                                                            

দুর্নীতির অভিযোগে পথে নামলেন নার্সিং চাকরিপ্রার্থীরা: মঙ্গলবার, চাকরির দাবিতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বাড়ির কাছে বিক্ষোভ দেখান নার্সিংয়ের চাকরিপ্রার্থীরা। হাজরা রোডে বসে পড়েন তাঁরা। আন্দোলনকারীদের দাবি, সরকারি হাসপাতালে ৬ হাজার শূন্যপদে নিয়োগের জন্য পরীক্ষা হয়েছিল। ২০২১-এর এপ্রিলে ইন্টারভিউ হয়। ওই বছরই মে মাসে প্যানেল প্রকাশ হয়। জুলাইয়ে প্যানেল বাতিল করে, সংশোধিত প্যানেল প্রকাশ করা হয়। ৬ হাজার শূন্যপদ থাকলেও, প্যানেলে নাম থাকে সাড়ে ৩ হাজার।ফলে সেই প্যানেলেও প্রচুর অস্বচ্ছতা ছিল বলে অভিযোগ। কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যভবন থেকে এলিজিবল লিস্ট বা যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। কিন্তু, পরবর্তীকালে জানানো হয় ওই তালিকার মেয়াদ ফুরিয়ে গেছে।

প্রায় ২০ মিনিট বিক্ষোভ-প্রতিবাদ চলার পর, পুলিশ এসে আন্দোলনকারীদের সরে যেতে বলেন। কিন্তু, চাকরিপ্রার্থীরা অনড় থাকায় তাঁদের জোর করে তুলে দেওয়া হয়। কার্যত টেনেহিঁচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে। প্রায় ৪০ জন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “বারবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ হচ্ছে, ওঁকেই বুঝতে হবে রাজ্যের এখন বড় সমস্যা চাকরি, বিজেপি ক্ষমতায় এলেই চাকরি হবে।’’

সম্প্রতি রাষ্ট্রপতি সম্পর্কে কুমন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কারামন্ত্রী অখিল গিরি। এবার তাঁর ভাইঝির বিরুদ্ধে অবৈধভাবে নার্সের চাকরি পাওয়ার অভিযোগ তুললেন আন্দোলনকারীরা। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “পশ্চিমবঙ্গে দুর্নীতির রমরমা। দেখার কেউ থাকছে না শাসকদলের, প্রশাসনের। আজ যাদের বিক্ষোভ দেখিয়েছেন, পুলিশ তাঁদের পিটিয়ে দিল। অখিল গিরির ভাইঝি সম্ভবত হিসেবের বাইরে ঢুকে পড়েছেন। বেআইনিভাবে নিয়োগ হবে, এমনকী নার্সিংয়েও’’যদিও মন্ত্রীর অখিল গিরির সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি ফোন ধরেননি।

আরও পড়ুন: Dev On Politics: রাজনীতি কেমন হওয়া উচিত? কী বার্তা দিলেন দেব?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
TMC News : 'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget