এক্সপ্লোর

TMC: দিল্লিতে ধর্নার ডাক তৃণমূলের, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জমায়েত শুরু

TMC Delhi Chalo: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জমায়েত হতে শুরু করেছেন একশো দিনের কাজের টাকা না পাওয়া জবকার্ড হোল্ডাররা। সেখানেই তাঁদের থাকা-খাওয়ার ব্য়বস্থা করা হয়েছে।   

কলকাতা: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে ধর্নার ডাক দিয়েছে তৃণমূল (Trinamool Congress)। এই কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় প্রকল্পের কাজ করেও পারিশ্রমিক থেকে বঞ্চিত বাংলার শ্রমিকরাও। কাল বিশেষ ট্রেনে দিল্লি যাবেন তাঁরা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জমায়েত হতে শুরু করেছেন একশো দিনের কাজের টাকা না পাওয়া জবকার্ড হোল্ডাররা। সেখানেই তাঁদের থাকা-খাওয়ার ব্য়বস্থা করা হয়েছে।   

দিল্লিতে ধর্নার ডাক: একদিকে শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির তলব। অন্যদিকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এবং ১০০ দিনের কাজের টাকা আদায়ের দাবিতে দিল্লিতে ধর্না।এই দুয়ের মধ্যে দলীয় কর্মসূচিকেই বেছে নিয়ে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই প্রেক্ষাপটে শুক্রবার থেকে দফায় দফায় নেতাজি ইন্ডোরে জমায়েত হতে শুরু করেছেন ১০০ দিনের কাজের টাকা না পাওয়া জবকার্ড হোল্ডার, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর না পাওয়া প্রান্তিক মানুষরা।

তৃণমূলের টার্গেট, দিল্লিতে অন্তত ৩-৪ হাজার মানুষের জমায়েত করা। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ ও ৩ অক্টোবর  দিল্লিতে ধর্নায় বসবে তৃণমূল। ১০০ দিনের কাজ করেও পারিশ্রমিক থেকে বঞ্চিত বাংলার শ্রমিকরা এই কর্মসূচিতে অংশ নেবেন। শনিবার বিশেষ ট্রেনে দিল্লি রওনা হওয়ার আগে, শুক্রবার সকাল থেকে বেলা যত গড়িয়েছে ততই ভিড় বেড়েছে নেতাজি ইন্ডোরে। এদিন নেতাজি ইন্ডোরেই করা হয়েছিল কর্মীদের খাওয়া ও থাকার এলাহি আয়োজন। মেনুতে ছিল, ভাত-ডাল-আলু পটলের তরকারি-ডিমের ঝোল।

এবিষয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “দিল্লির লোকেদের বলব সাবধানে থাকতে। বাংলার চোর নম্বর ওয়ান দিল্লিতে থাকবে। ২ হাজার কোটি টাকা বাংলার মানুষের জানার জন্য বলছি, পড়ে আছে। রাজ্য সরকার ব্যবহার করতে পারছে না। কারণ ওখান থেকে টাকা খরচ করতে গেলে ৬ টাকা কেন্দ্রীয় সরকার দেবে, আর চার টাকা রাজ্য সরকারকে দিতে হবে। রাজ্যের ভাণ্ডার শূন্য। তাই দিল্লিতে দৌড়দৌড়ি হচ্ছে, চুরি করার টাকাটা যেন যায়। চুরি বন্ধ করুন।’’ পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “এতে প্রমাণ হয় যে ওরাই টাকা আটকে রেখেছে। সাধারণ মানুষ বুঝুন কারা মানুষের টাকা আটকে রেখেছে। সবাই জব কার্ড দেখান। আপনি বাংলার মানুষকে অপমান করছেন।’’

আরও পড়ুন: Bankura News: বাঁকুড়ায় হাতির তাণ্ডব, আহত দুই পুলিশকর্মী

সেরা শিরোনাম

West Bengal News Live : কে আসল তৃণমূল? প্রতীক ও তহবিল কার ? আজ কমিশনে ‘ঋতব্রত তৃণমূল’ ও ‘কালীঘাট তৃণমূল’
কে আসল তৃণমূল? প্রতীক ও তহবিল কার ? আজ কমিশনে ‘ঋতব্রত তৃণমূল’ ও ‘কালীঘাট তৃণমূল’
West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Mamata Banerjee: 'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
Mamata Banerjee: মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের

ভিডিও

Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ
Debraj Chakraborty News: এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে SIT
Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget