এক্সপ্লোর

Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় নয়া তথ্যের সন্ধান, এবার CBI স্ক্যানারে 'কালীঘাটের কাকু'র ফোন

সুজয়কৃষ্ণর ২টি ও পার্থ সরকারের একটি ফোনের তথ্য উদ্ধারের জন্য সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠাল CBI।

কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের স্ক্যানারে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র ও পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর পার্থ সরকার। সম্প্রতি বেহালায় ২ জনের বাড়িতেই তল্লাশি চালায় সিবিআই। সূত্রের খবর, কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর একটি আই ফোন-সহ ২টি মোবাইল ফোন ও ১২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ সরকার ওরফে ভজার একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। ৩টি ফোনের তথ্য উদ্ধারের জন্য সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। মোবাইল ফোন থেকে কোনও তথ্য মোছা হয়েছে কি না, তা জানতে চায় সিবিআই।

সিবিআইয়ের স্ক্যানারে মোবাইল ফোন: সুজয়কৃষ্ণর ২টি ও পার্থ সরকারের একটি ফোনের তথ্য উদ্ধারের জন্য সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠাল CBI। স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে, ৪ মে 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রর বেহালার ফকির রায় রোডের বাড়ি ও একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় CBI। সেদিনই তল্লাশি চলে, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ১২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ সরকার ওরফে ভজার পর্ণশ্রীর ফ্ল্যাটে। CBI সূত্রে দাবি, বিভিন্ন সময় কুন্তল ঘোষের মাধ্যমে টাকা আসত সুজয়কৃষ্ণ ভদ্রর কাছে। পরে, তা চলে যেত প্রভাবশালীদের কাছে। এছাড়াও, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ৪০ লক্ষ টাকা দিয়ে হুগলিতে একটি জমি কিনেছিলেন সুজয়কৃষ্ণ।

সূত্রের দাবি, এর পাশাপাশি তাঁর আর কোনও সম্পত্তি আছে কি না?এই সম্পত্তিগুলি কেনার ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির টাকা ব্যবহার করা হয়েছিল কি না তা খতিয়ে দেখছেন CBI-এর গোয়েন্দারা। সূত্রের দাবি, ৪ মে তল্লাশির পর, সুজয়কৃষ্ণ ভদ্রর ২টো মোবাইল ফোন, অ্যাডমিট কার্ড, একাধিক নথি এবং টাকা বাজেয়াপ্ত করা হয়। CBI সূত্রে দাবি, সুজয়কৃষ্ণর ২টি ও পার্থ সরকারের একটি, মোট ৩টি মোবাইল থেকে কোনও তথ্য মোছা হয়েছে কি না জানতে চায় CBI। 

এদিকে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে রাজপথে প্রতিবাদ মিছিল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের। ডোরিনা ক্রসিংয়ের সামনে দণ্ডি কেটে, হামাগুড়ি দিয়ে প্রতিবাদ। কালো পোশাক পরে মিছিলে হাঁটলেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে থেকে রবিবার মিছিল শুরু করেন ২০১৬-র উচ্চ প্রাথমিকে ইন্টারভিউয়ে ডাক না পাওয়া চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের বক্তব্য, ২০১৬-র কলকাতা গেজেটে যা বলা হয়েছিল, সেই অনুযায়ী নিয়োগ হয়নি। এসএসসি কমিশন সেই নিয়ম না মেনেই নিয়োগ করেছে। ২ বার ইন্টারভিউ নেওয়া হলেও তাঁরা ইন্টারভিউতে বসারই সুযোগ পাননি। এদিকে, ৩৬ হাজার অপ্রশিক্ষিতদের চাকরি বাতিলে আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছে তাঁরা। ওয়াই চ্যানেলে মিছিল শেষে প্রতীকী প্রতিবাদ জানাতেও দেখা গেল চাকরিপ্রার্থীদের। আপডেটেড সিটে নিয়োগ লেখা বাক্সের প্রতীকী তালা ভাঙলেন তাঁরা।

আরও পড়ুন: Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget