এক্সপ্লোর

Suvendu Adhikari: বাড়ির সামনে তৃণমূলের জমায়েত, সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

Suvendu Adhikari: তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়া ও পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ না করার অভিযোগ শুভেন্দু অধিকারীর। CRPF-কে মামলায় পার্টি করার নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা।

কলকাতা: কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে তৃণমূলের জমায়েত। সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা। কী অভিসন্ধি নিয়ে জমায়েত? এই প্রশ্ন তুলে মামলা। তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়া ও পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ না করার অভিযোগ শুভেন্দু অধিকারীর। CRPF-কে মামলায় পার্টি করার নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। আগামীকাল দুপুর ২টোয় শুনানির সম্ভাবনা। 

শুভেন্দুর ট্যুইট:  গোলাপ ফুল ও শুভেচ্ছা কার্ড নিয়ে শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ির সামনে যুব তৃণমূলের বিক্ষোভ। চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি ধরপাকড়ের পুরনো ভিডিও ও তাঁর বাড়ির সামনে যুব তৃণমূলের বিক্ষোভের পোস্ট করে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা।

শুভেন্দু ট্যুইটে লেখেন, মমতার পুলিশ ৫ পয়সার মতো দু’মুখো ও অপদার্থ। কদিকে, চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এক কিলোমিটার আগে তাদের আটকে, অমানবিকভাবে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে। অন্যদিকে, যখন আমার বাড়ির সামনে গুন্ডারা গন্ডগোল বাধায়, তখন তাদের নেতৃত্ব দেয় সেই পুলিশই। আমি বেরিয়ে যাওয়া পর তারা বাড়ির সামনে গিয়েছিল। এটা জেনেই যে, ওই সময় বাড়িতে আমার  ৮৪ বছরের বৃদ্ধ বাবা শিশির অধিকারী ও ৭৫ বছরের বৃদ্ধা মা গায়ত্রী অধিকারী আছেন। ওদের উদ্দেশ্য ছিল, বাড়ির বাইরে  অশ্রাব্য স্লোগান দিয়ে আমার বৃদ্ধ বাবা-মাকে বিরক্ত করা। ট্যুইটে তৃণমূলকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। 

GET WELL SOON। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তাঁর বাড়ির ঠিকানায় কার্ড পাঠায় তৃণমূল। সঙ্গে পাঠানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও। বিরোধী দলনেতার বাড়িতে কার্ড পৌঁছে দিতে গিয়ে কাঁথিতে পুলিশের বাধার মুখে পড়ল TMCP।  ‘শান্তিকুঞ্জ’র কাছেই অশান্তি! মুখোমুখি পুলিশ ও তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। দু’পক্ষের মধ্যে তুমুল বচসা। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে, তাঁকে ফুল ও শুভেচ্ছা বার্তা পাঠানো নিয়ে সোমবার এভাবেই উত্তেজনা ছড়াল কাঁথিতে। রবিবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাজ বেঙ্গলের অনুষ্ঠানকে কটাক্ষ করে ট্যুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। 

যার পাল্টা হিসাবে বিরোধী দলনেতাকে ফুল, গ্রিটিংস কার্ড ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি পাঠানোর কথা ঘোষণা করেন কুণাল ঘোষ। এই কর্মসূচি অনুযায়ী সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুভেন্দু অধিকারীর কাঁথির ঠিকানায় ফুল ও গ্রিটিংস কার্ড পাঠানো হয়। এদিন সকাল সাড়ে ১০টায় কাঁথির বাড়ি থেকে বেরিয়ে যান শুভেন্দু। কিছুক্ষণ পরই, গ্রিটিংস কার্ড ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে অধিকারী পরিবারের বাড়ি ‘শান্তিকুঞ্জ’র কাছে পৌঁছে যান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। কার্ডে গোলাপ ফুলের ছবির সঙ্গে লেখা ছিল GET WELL SOON কিন্তু, TMCP-র সদস্যদের আটকে দেয় পুলিশ।

প্রতিবাদে রাস্তায় বসে পড়েন কয়েকজন। এক ঘণ্টা পর, পুলিশই তাঁদের কাছ থেকে গ্রিটিংস কার্ড নেয়, শুভেন্দু অধিকারীকে পৌঁছে দেওয়ার জন্য। এদিকে কলকাতা থেকেও, যুব তৃণমূলের তরফ থেকে GET WELL SOON কার্ড পাঠানো হয় শুভেন্দু অধিকারীকে। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর পাল্টা তৃণমূলের এই কর্মসূচি ঘিরেও তপ্ত রাজনীতি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget