এক্সপ্লোর

TMC News : গ্রেফতার তৃণমূলের এই নেতা ও কয়লা ব্যবসায়ী, ছোঁড়া হল ডিম, প্রাণ বাঁচাতে...দেখুন ভিডিও

TMC Leader Arrested : হুমকি, সন্ত্রাস ও আত্মহত্যায় প্ররোচনার দেওয়ার অভিযোগ। পাণ্ডবেশ্বরে গ্রেফতার নিত্যানন্দ অধিকারী নামে এক তৃণমূল নেতা। গ্রেফতার যুধিষ্ঠির ঘোষ নামে এক কয়লা ব্যবসায়ীও।

দুর্গাপুর : হুমকি, সন্ত্রাস ও আত্মহত্যায় প্ররোচনার দেওয়ার অভিযোগ। পাণ্ডবেশ্বরে গ্রেফতার নিত্যানন্দ অধিকারী নামে এক তৃণমূল নেতা। গ্রেফতার যুধিষ্ঠির ঘোষ নামে এক কয়লা ব্যবসায়ীও। ধৃতদের আদালতে নিয়ে যাওয়ার পথে প্রবল বিক্ষোভ দেখান স্থানীয়রা। একের পর এক ছোড়া হয়। ডিমের ঘা-এর কষ্টে নিজের প্রাণ বাঁচাতে নিজেই দৌড়ে গিয়ে প্রিজন ভ্যানে ঢুকে গেলেন নিজেই। অভিযুক্ত তৃণমূল নেতাদের দেখে দেওয়া হয় 'চোর চোর' স্লোগানও। রীতিমতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। 

সরকার পরিবর্তনের পর এই এক ঘটনায় এই মুহূর্তে বহু তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন। পাশাপাশি ভোট পরবর্তী হিংসা মামলায় যাদের নাম আছে, তারাও এখন পুলিশের জালে। ব্যারাকপুরে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূল কাউন্সিলর নৌশাদ আলমকে। থানায় ঢোকানোর সময় তাঁকে লক্ষ্য করে ছোড়া হল ডিম। পুলিশের জালে পূর্ব বর্ধমানের চাকতেঁতুল পঞ্চায়েতের প্রধানও। এদিকে, কোচবিহারের তুফানগঞ্জে তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম।

তৃণমূল আমলে কারও বিরুদ্ধে তোলবাজির অভিযোগ, কারও বিরুদ্ধে আবার অকথ্য অত্যাচারের! রাজ্যে পালাবদলের পর সেইসব অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতারির খবর চাউর হতেই দিকে দিকে চলল ডিম-বিক্ষোভ। ব্যারাকপুর, রিষড়া, তুফানগঞ্জ থেকে কলকাতার আনন্দপুর একই চিত্র চতুর্দিকে। 

আরও পড়ুন - CBI-এর পর এবার CID স্ক্যানারে জীবনকৃষ্ণ সাহা, কোন নথির জন্য নজরে প্রাক্তন তৃণমূল বিধায়ক ?

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল ব্যারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নৌশাদ আলমকে। মঙ্গলবার রাতে হাওড়া স্টেশন থেকে তাঁকে পাকড়াও করা হয়। ধৃত তৃণমূল নেতাকে টিটাগর থানায় ঢোকানোর সময় তাঁকে লক্ষ্য করে দেওয়া হয় চোর চোর স্লোগান। ছোড়া হয় একের পর এক ডিমও। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে গ্রেফতার করা হয়েছে বিলকান্দা ২ নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি সজল দাসকে। ধৃতের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে। তার এই গ্রেফতারির পর নন্দী বিশ্বাস নামে স্থানীয় এক ব্যবসায়ী জানান, ''আমার লাইফটা শেষ করে দিয়েছে। আমার ব্যবসা-বাণিজ্য সব শেষ করে দিয়েছে। ও সবাইকে মেরে বেড়ায়।

এই ডিম ছোড়ার ঘটনা নিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান, ''লোকে বলছে, ভাল ডিমের চেয়ে পচা ডিমের দাম বেশি। পাওয়া যাচ্ছে না। এতদিন ওরা নোট খেয়েছে। এখন ডিম খাচ্ছে। কাঁচা ডিম খেতে হবে TMC-র নেতাদের, এটা কে জানত? ডিমভাত বলে বিখ্য়াত। ২১ জুলাই এলে ডিমভাত হত।''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
Weather Update: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ১৩ জেলায়, ইয়েলো অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ১৩ জেলায়, ইয়েলো অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
News Live Update : কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget