এক্সপ্লোর

TMC Party Office Allegation: সরকারি জমিতেই তৃণমূলের পার্টি অফিস, অভিযোগ বিজেপির

তৃণমূলের নতুন পার্টি অফিস তৈরি হচ্ছে। তার জন্য কেটে দেওয়া হয়েছে পিচ রাস্তা। কলকাতার হালতুর উত্তর পূর্বাচলে এমনই অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। এই হল কলকাতা পুরসভার ১০৬ ওয়ার্ডের সেই এলাকা। 

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: পিচ রাস্তা খুঁড়ে, সরকারি জমিতেই তৈরি হচ্ছে তৃণমূলের পার্টি অফিস। হালতুতে এমনই অভিযোগ তুলল বিজেপি। যদিও তৃণমূলের দাবি, নির্মীয়মাণ পার্টি অফিসটি একটি জঞ্জাল ফেলার জায়গায় তৈরি করা হচ্ছে। এ নিয়ে শুরু হয়েছে দু’পক্ষের চাপানউতোর।

তৃণমূলের নতুন পার্টি অফিস তৈরি হচ্ছে। তার জন্য কেটে দেওয়া হয়েছে পিচ রাস্তা। কলকাতার হালতুর উত্তর পূর্বাচলে এমনই অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। এই হল কলকাতা পুরসভার ১০৬ ওয়ার্ডের সেই এলাকা। 

এখানেই নতুন করে তৈরি করা হচ্ছে শাসকদলের ওয়ার্ড অফিস। দেখা যাচ্ছে, নির্মীয়মাণ পার্টি অফিসের ঢালাই হওয়া দুটি পিলারের মধ্যবর্তী একটা অংশের আশেপাশে, পিচ খোঁড়া অবস্থায় রয়েছে। এখন যেখানে নতুন পার্টি অফিসটি তৈরি হচ্ছে, ঠিক তার উল্টোদিকেই রয়েছে তৃণমূলের পুরনো পার্টি অফিস।

এই পরিস্থিতিতে তৃণমূলের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ তুলেছে বিজেপি। কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের  বিজেপি কাউন্সিলর সজল ঘোষের কথায়, আমরা যা জেনেছি, পিচ রাস্তা ভেঙে বানাচ্ছে। আগে পার্টি অফিস ছিল ইরিগেশনের জমিতে, এখন করছে কর্পোরেশনের জমিতে। প্রাইভেট হলে কাগজ কোথায়? ও তো নিজেই নিজেকে ঠাকুর ভাবে।

তৃণমূলের পাল্টা দাবি, এলাকায় খাল পারের সৌন্দর্যায়ন শুরু হয়েছে। তাই তারা তাদের পুরনো পার্টি অফিসটি সরিয়ে ফেলছে। আর যে জায়গায় নতুন পার্টি অফিস তৈরি হচ্ছে, সেটি আদতে একটি জঞ্জাল ফেলার জায়গা!

কলকাতা পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিত্‍ দাস ঠাকুরের কথায়, সরকারি জমিতে পার্টি অফিস না রাখার কথা বলেছিলেন মমতা। এটা অনেক দিনের পুরনো। আমরা রাস্তার উল্টো দিকে নিয়ে যাচ্ছি। সেখানে আগে জঞ্জাল ফেলার জায়গা ছিল। রাস্তা চওড়াই হচ্ছে। বাজে অভিযোগ করা হচ্ছে। 

রাস্তার এপার আর ওপার! একদিকে, তুলে দেওয়ার অপেক্ষায় পুরনো অফিস! উল্টোপারে, নির্মীয়মাণ নতুন পার্টি অফিস। তৃণমূলের এই দুটি পার্টি অফিস ঘিরেই এখন তরজা। 

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Fake Currency Recovery: বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget