এক্সপ্লোর

East Midanapore News: পাঁশকুড়ায় দশাং সমবায় সমিতির ভোটে নিরঙ্কুশ জয় তৃণমূলের

TMC: এক সপ্তাহের মাথায়, শাসক শিবিরে, কিছুটা হলেও দুঃখ মোচন। পাঁশকুড়ার দশাং সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল।

বিটন চক্রবর্তী, পাঁশকুড়া: পাঁশকুড়ায় (Panskura) দশাং সমবায় সমিতির ভোটে তৃণমূলের (Trinamool Congress) নিরঙ্কুশ জয়। ৫২টির মধ্যে ৪৩টি আসন পেল তৃণমূল। এরইমধ্যে, তৃণমূল-বিজেপির (Trinamool-BJP) বচসা, স্লোগানে, দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পাঁশকুড়া।

তৃণমূলের নিরঙ্কুশ জয়: গত সপ্তাহে নন্দকুমারে সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয়, বাম-বিজেপি সমর্থিত ঐক্যমঞ্চ। ৬৩ আসনের একটিতেও জিততে পারেনি তৃণমূল সমর্থিত প্রার্থীরা। এক সপ্তাহের মাথায়, শাসক শিবিরে, কিছুটা হলেও দুঃখ মোচন। পাঁশকুড়ার দশাং সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল। মোট ৫২টি আসনের মধ্যে, তৃণমূল পেয়েছে ৪৩টি, বিজেপির ঝুলিতে গেছে ৬টি, CPM-এর হাতে ২টি এবং  একটি আসন পেয়েছে নির্দল। তবে, মঙ্গলবার, নির্বাচনের দিন, দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পাঁশকুড়া। তৃণমূল-বিজেপির দুপক্ষের মধ্যে বচসা, স্লোগান, পাল্টা স্লোগান। বিজেপির অভিযোগ, বহিরাগতদের এনে, অশান্তি বাঁধিয়েছে তৃণমূল।বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, তাঁদের কর্মীদের লক্ষ্য করে, ঢিল ছুঁড়েছে বিজেপি।

পাঁশকুড়ার বিজেপি নেতা সমীরণ দুয়ারি বলেন, “তৃণমূলর একচেটিয়া রাজনীতির জয়জয়কার। বিজেপির রেজাল্ট অনেক ভাল হয়েছে। সন্ত্রাসের কারণে তো প্রার্থীই দিতে পারিনি। সমানে সমানে লড়াই করেছি।’’পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় বলেন, “বিজেপি অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। আমাদের নেতা-ক্মীদের ওপর ঢিল ছুঁড়ছে। আমরা কোনও প্ররোচায় পা দিই নি। আমরাও বিরোধী দল করেছি। আমরা আজ বাঁচিয়েছি। বিজেপি মিথ্যাচার করছে।’’এর আগে, বুধবার, পাঁশকুড়ার রাতুলিয়া সমবায় সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় তৃণমূল।৯টি আসনের সবকটিতেই জেতে শাসকদলের প্রতিনিধিরা। বামেরা ৯টি এবং বিজেপি ৬টি আসনে প্রার্থী দিলেও, শূন্য হাতে ফিরতে হয় তাদের।

দিনকয়েক আগে তমলুকের ডিমারি ত্রিশক্তি সমবায় কৃষি উন্নয়ন পরিচালন সমিতির ভোট ঘিরে উত্তেজনা ছড়ায়। ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে বিজেপির ক্যাম্প অফিস তৈরির অভিযোগ ঘিরে পুলিশের সঙ্গে বচসায় জড়ান তৃণমূল কর্মীরা। পুলিশকে বলা সত্ত্বেও তারা ব্যবস্থা নেয়নি বলে দাবি তৃণমূলের। পুলিশ গিয়ে দু’ পক্ষকেই সরিয়ে দেয়। বন্ধ করে দেওয়া হয় বিজেপির ক্যাম্প অফিস। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল ইচ্ছাকৃতভাবে ঝগড়া বাধানোর চেষ্টা করছে। পাল্টা বিজেপির বিরুদ্ধেই অশান্তি সৃষ্টির অভিযোগ তুলেছে শাসকদল। তমলুকের ডিমারি ত্রিশক্তি সমবায় কৃষি উন্নয়ন পরিচালন সমিতিতে মোট আসন ৬৮।

আরও পড়ুন: Akhil Giri: অখিলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত এসসি-এসটি কমিশনের

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget