এক্সপ্লোর

Birbhum TMC: বীরভূমে কার্তুজ গুনছেন তৃণমূল কর্মী, ভিডিও ভাইরাল হতেই পলাতক!

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে কার্তুজ প্রকল্প চালু হয়েছে।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বাইকে বসে, গুনে গুনে গুলি প্যাকেটে ভরছেন তৃণমূল কর্মী। পাশে দাঁড় করানো রয়েছে একটি আগ্নেয়াস্ত্র। বগটুই হত্যাকাণ্ডের পর যে বীরভূমে গিয়ে পুলিশকে এক সপ্তাহের মধ্যে, বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এটা সেই বীরভূমেরই ছবি।         

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'যেখানে যত বোমা, বন্দুক, গুলি আছে, এক সপ্তাহের মধ্যে তা উদ্ধার করে নষ্ট করতে হবে।' সেই বীরভূমের নানুরে তৃণমূল কর্মীর গুনে গুনে, গুলি বুঝে নেওয়ার এই ভাইরাল ভিডিও ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে।                                                    


বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে কার্তুজ প্রকল্প চালু হয়েছে। তৃণমূলের দোলন শেখ, একজন কুখ্যাত বালি মাফিয়া, বোলপুরের তৃণমূলের চোখের মণি দোলন শেখকে নানুরে প্রকাশ্যে গুলি সরবরাহ বা বিলি করতে দেখা গেছে।                                                                

এটা নির্বাচনের আগে, ভোটারদের ভয় দেখানোর জন্য গুন্ডাদের অস্ত্র দেওয়ার একটি ভয়াবহ চক্রান্তের চেয়ে কম কিছু নয়। ভাইরাল ভিডিওয় যাঁকে গুলি গুনতে দেখা যাচ্ছে, তিনি বোলপুরের সক্রিয় তৃণমূল কর্মী দোলন শেখ। মাস দেড়েক আগে, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল নানুরের শিমুলিয়া গ্রাম। সেই গ্রামেরই বাসিন্দা দোলন। তাঁর এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক।

পুলিশ সূত্রে দাবি, পুরনো একটি মামলায় দোলন শেখ আগে থেকেই পলাতক রয়েছেন। এই ভাইরাল ভিডিও কবেকার, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।                      

সেরা শিরোনাম

Bhangar: ভাঙরের মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু, শোকের ছায়া এলাকায়
ভাঙরের মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু, শোকের ছায়া এলাকায়
West Bengal Live Blog: জারি লাল সতর্কতা, কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা! তার মধ্যে তারাতলায় চলছে উদ্ধারকার্য!
জারি লাল সতর্কতা, কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা! তার মধ্যে তারাতলায় চলছে উদ্ধারকার্য!
Taratala Building Collapsed: তারাতলায় বিপর্যয়, উঠে আসছে আসগর হোসেন ও আনোয়ার খানের নাম, তাঁদের সঙ্গে ছবি ফিরহাদ হাকিম-সহ তাবড় তৃণমূল নেতাদের
তারাতলায় বিপর্যয়, উঠে আসছে আসগর হোসেন ও আনোয়ার খানের নাম, তাঁদের সঙ্গে ছবি ফিরহাদ হাকিম-সহ তাবড় তৃণমূল নেতাদের
Kolkata News: ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, কবে-কখন-কতটা সময়ের জন্য ? রইল বিস্তারিত
ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, কবে-কখন-কতটা সময়ের জন্য ? রইল বিস্তারিত

ভিডিও

Lake Club : রবীন্দ্র সরোবর লেকের লায়ন্স সাফারি পার্কে শিশুদের জন্য খুলে গেল নেচার ডিসকভারি পার্ক
Chok Bhanga 6ta LIVE: কলকাতায় আকাশ কালো করে প্রবল বৃষ্টি। ঘন ঘন বজ্রপাত । জল থৈ থৈ আর জি কর, SSKM
Taratala News: তারাতলায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেখতে SSKM-এ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত
Taratala News: 'আমি যতদূর জানি, ওই গোডাউন বেআইনি নয়', তারাতলা-কাণ্ড প্রসঙ্গে বললেন Firhad Hakim
Ghantakhanek Sange Suman(২৪.০৬.২৬) পর্ব ২। তারাতলায় ভাঙল নির্মীয়মান গোডাউন। অসহায় মৃত্যু একের পর এক নির্মাণকর্মীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
BAN vs IND: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
BAN vs IND: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
Tamanna Khatun: তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
CM Suvendu Adhikari: অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
Taratala Rescue Operation: বৃষ্টির মধ্যে একাধিক সমস্যা পেরিয়েই তারাতলায় চলছে উদ্ধারকাজ, আটকে থাকা মানুষদের উদ্ধারে তৎপর সেনাবাহিনী, NDRF
বৃষ্টির মধ্যে একাধিক সমস্যা পেরিয়েই তারাতলায় চলছে উদ্ধারকাজ, আটকে থাকা মানুষদের উদ্ধারে তৎপর সেনাবাহিনী, NDRF
North Bengal Landslide: নতুন ধসের জেরে বন্ধ NH ১০, ব্যাপক যানজট এই এলাকায়
নতুন ধসের জেরে বন্ধ NH ১০, ব্যাপক যানজট এই এলাকায়
Taratala Misshape: একদিন কাজে যেতে পারেননি, সেটাই বাঁচিয়ে দিল প্রাণ! আতঙ্ক কাটছে না তারাতলার গোডাউনের এক শ্রমিকের!
একদিন কাজে যেতে পারেননি, সেটাই বাঁচিয়ে দিল প্রাণ! আতঙ্ক কাটছে না তারাতলার গোডাউনের এক শ্রমিকের!
Taratala Building Collapse: নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
Embed widget