এক্সপ্লোর

Tripura TMC বাইরে থেকে নেতা নিয়ে গিয়ে ত্রিপুরায় রাজনীতি হবে না, সুস্মিতাকে কটাক্ষ দিলীপ ঘোষের

সূত্রের খবর, ত্রিপুরা ও অসমে সংগঠন বাড়াতে, তৃণমূল সুস্মিতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারে কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা সুস্মিতা দেবকে।

আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা:  দিল্লি থেকে নেতা এনে বাংলায় কি ভোট জেতা যায় - একুশে বাংলার বিধানসভা ভোটের আগে বিজেপিকে এই সুরেই কটাক্ষ করত তৃণমূল। এবার তৃণমূলকে কতকটা একই ধাঁচে বিঁধলেন দিলীপ ঘোষ। তিনি প্রশ্ন তুললেন, তৃণমূল ত্রিপুরা নিয়ে তত্পরতা দেখাচ্ছে ভাল, কিন্তু যাঁদের সামনে রেখে ত্রিপুরা জয়ের স্বপ্ন দেখছে, তাঁরা তো বাংলার মানুষ। এতে করে কি ভোটে জেতা যায়?  

বাংলার পর তৃণমূলের টার্গেট ত্রিপুরা। বিধানসভা নির্বাচন ২০২৩-এ। তবে ত্রিপুরা জয়ের লক্ষ্যে এখন থেকেই ঝাঁপিয়ে পড়েছে ঘাসফুল শিবির। তবে শুধু ত্রিপুরা নয়। উত্তর-পূর্বের বাকি সাত রাজ্যেও সমানভাবে ভিত মজবুত করতে চাইছে তৃণমূল। উত্তর-পূর্বের আটটি রাজ্যই বর্তমানে NDA-র হাতে। 

তবে এই রাজ্যগুলির মধ্যে । ত্রিপুরার মোট জনসংখ্যার ৬৫ দশমিক ৭৩ শতাংশ বাঙালি। অসমে ২৮ দশমিক ৯২। মিজোরামে ৯ দশমিক ৮৩ শতাংশ। মেঘালয়ে ৮ দশমিক ৫ শতাংশ । এবং অরুণাচলপ্রদেশে ৭ দশমিক ২৭ শতাংশ বাঙালি রয়েছে। আর উত্তর-পূর্বে জমি তৈরি করতে, এই বাঙালি ভোটকেই টার্গেট করছে তৃণমূল। সম্প্রতি তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় মন্তব্য করেন, ' বিজেপি শাসিত রাজ্যে আমাদের ফুটবল খেলতে দিল না, কিন্তু আসল খেলা হলে দিশেহারা হয়ে যায়। উত্তর পূর্বে চমক দেখতে পাবেন'

সূত্রের খবর, ত্রিপুরা ও অসমে সংগঠন বাড়াতে, তৃণমূল গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারে কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা সুস্মিতা দেবকে। সুস্মিতা উত্তর-পূর্বের রাজ্য অসমের বাসিন্দা।  ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত শিলচরের বিধায়ক এবং ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ থেকেছেন। সুস্মিতার বাবা, সন্তোষমোহন দেবও ত্রিপুরা পশ্চিম এবং অসমের শিলচর থেকে একাধিকবার সাংসদ হয়েছেন।
যদিও, তৃণমূলের স্ট্র্যাটেজিতে কোনও গুরুত্বই দিচ্ছে না বিজেপি। বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি এই বিষয়ে মন্তব্য করেন, 'উনি অন্য দলের নেত্রী ছিলেন, পার্টি মনে করলে করবে। ত্রিপুরায় এখানকার নেতারাই যাচ্ছে। বাইরে থেকে নেতা নিয়ে গিয়ে ত্রিপুরায় রাজনীতি হবে না। তবে ঠিক আছে,  শক্তিশালী বিরোধী হলে আমাদের সরকারও ভাল কাজ করবে। '


সূত্রের খবর, তৃণমূলের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে অসমের গণসুরক্ষা পার্টির নেতারা। দলের প্রধান নবকুমার শরনিয়া, অসমের ২৫ লক্ষ বাঙালিকে একজোট করে তৃণমূলকে শক্তিশালী করার ডাক দিয়েছেন। তৃণমূল নেতাদের সঙ্গে একপ্রস্ত আলোচনা সেরে ফেলেছেন, অসমের রাইজর দলের বিধায়ক অখিল গগৈও। কিন্তু, এসবে ভর করে কি আগামী দিনে উত্তর-পূর্বে কি জমি মজবুত করতে পারবে তৃণমূল? সেটাই দেখার। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget