এক্সপ্লোর

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়

সোমবার থেকে মঙ্গলবার মাঝরাত, একই কায়দায় দুই জায়গায় দুই অ্যাপ ক্যাব চালককে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই ৩ জনকে।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : ২৪ ঘণ্টার মধ্যে জোড়া খুন ! নৃশংস কায়দায় মারা হল ২ অ্যাপ ক্যাব চালককে। চালকের পা বেঁধে শ্বাসরোধ করে খুন গাড়ির ড্রাইভার। ক্যাব ভাড়া করে হত্যা চালককে। পরপর কেন টার্গেট দুই অ্যাপ ক্যাব চালক? পুলিশের হাতে হাড় হিম করা তথ্য।         

প্রথম খুনের অভিযুক্তদের জেরায় মেলা সূত্র ধরে দ্বিতীয় খুনেরও কিনারা করল পুলিশ। আততায়ীদের থেকে মিলল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর,  সোমবার থেকে মঙ্গলবার মাঝরাত, একই কায়দায় দুই জায়গায় দুই অ্যাপ ক্যাব চালককে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই ৩ জনকে।                

কেন খুনের ঘটনা                

কীভাবে ঘটেছিল পুরো ঘটনা? পুলিশ সূত্রে খবর, গত সোমবার রাতে অ্যাপ ক্যাব ভাড়া করার অছিলায় ৩ আততায়ী চালকের পা বেঁধে শ্বাসরোধ করে খুনের পর সেই গাড়ি নিয়ে পালায়। মৃতদেহ ফেলে দেওয়া হয় ডানকুনি এলাকায় দিল্লি রোড হাইওয়েতে। ঘটনার তদন্তে নেমে বেনিয়াপুকুর থেকে ওই অ্যাপ ক্যাবটিকে উদ্ধার করে ডানকুনি থানা। বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে ৩ সন্দেহভাজনকে গ্রেফতার করে চন্দননগর পুলিশ কমিশনারেট। তাঁদের জেরা করে শিউরে ওঠার মতো তথ্য় উঠে আসে পুলিশের হাতে । জানা গেছে, ওই ক্যাব হাইজ্যাক করে সেটা বিক্রির উদ্দেশে বেনিয়াপুকুরে আসে আততায়ীরা। কিন্তু গাড়ির কাগজপত্র নথি না থাকায় কেউ কিনতে চায়নি। এদিকে গাড়ির তেল ফুরিয়ে যায় সেটাকে বেনিয়াপুকুরে ফেলে চলে যায় তাঁরা।

গাড়ি হাইজ্যাকের চেষ্টা           

এরপর একই কায়দায় মঙ্গলবার মাঝরাতে এন্টালিতে আরেক অ্যাপ ক্যাব চালককে খুন করে গাড়ি হাইজ্যাকের চেষ্টা করে ওই ৩ জন। এর মধ্যে ডানকুনিতে অ্যাপ ক্যাব চালকের দেহ উদ্ধারের কিনারা করে ফেলে পুলিশ। ধৃতদের ৫ দিনের হেফাজতে নেওয়ার পর দ্বিতীয় খুনের পর্দা ফাঁস হয়। পুলিশ সূত্রে দাবি, জেরার মুখে আততায়ীরা জানায় একই কায়দায় এন্টালিতেও আরেকজন অ্যাপ ক্যাব চালককে খুন করেছে তাঁরা। গোটা ঘটনা জানানো হয়েছে কলকাতা পুলিশকেও।

ধৃতদের শুক্রবার আদালতে হাজির করানো হয়। বিচারক ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন।             

 

                  

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Advertisement

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget