এক্সপ্লোর

Job Scam: ফের চাকরির দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা লুঠ, প্রতারণাকাণ্ডে ধৃত ২

Bankura Job Scam : রাজ্যে একদিকে নিয়োগ দুর্নীতি মামলার জেরে জেরবার শাসকদল। আর সেই চাকরি ইস্যুতেই ফের প্রতারণকাণ্ডের পর্দাফাঁস করল এবার বাঁকুড়া জেলার পুলিশ। 

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: রাজ্যে একদিকে নিয়োগ দুর্নীতি মামলার জেরে জেরবার শাসকদল। ইতিমধ্যে শ্রীঘরে একাধিক হেভিওয়েট নেতা। আর সেই চাকরি ইস্যুতেই ফের প্রতারণকাণ্ডের পর্দাফাঁস করল এবার বাঁকুড়া জেলার পুলিশ। চাকরির টোপ দিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা প্রতারণা (Fraud Case) করার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করল বাঁকুড়া সদর থানার পুলিশ। আজ তাদের বাঁকুড়া জেলা আদালতে (Bankura District Court) তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের (Jail Custody) নির্দেশ দিয়েছেন।

গত বছর ৮ ডিসেম্বর বাঁকুড়ার লোকপুরের বাসিন্দা নিতাই গরাই নামে এক ব্যাক্তি বাঁকুড়া সদর থানায় দুই অভিযুক্তের নামে চাকরির টোপ দিয়ে টাকা নিয়ে প্রতারণার ইস্যুতে লিখিত অভিযোগ জানায়। এরপরেই বাঁকুড়ার পাঠকপাড়া এলাকা থেকে স্বরূপানন্দ পাল ও কেন্দুয়াড়িহী এলাকা থেকে রামকৃষ্ণ মন্ডল নামে দুজনকে গ্রেফতার করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। অভিযোগকারীর দাবি, তাঁর ছেলের চাকরি দেওয়ার নাম করে দফায় দফায় তার কাছ থেকে ২৪ লক্ষ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে অভিযুক্তরা। এরপর তাঁদের কাছে টাকা চাইতে গেলেই বিভিন্ন অছিলায় এড়িয়ে যাচ্ছিলেন। অভিযুক্তরা তাঁদেরকে ফাঁসানো হয়েছে দাবি তুলে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

গতবছরও চাকরি নিয়ে প্রতারণার এমন উদাহরণ রয়েছে। গতবছরের শেষে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার (fraud) অভিযোগ উঠেছিল রানাঘাটে। রীতিমতো পুলিশের পোশাক (Police Uniform) পরেই প্রতারণা করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত হয়েছিলেন বছর চল্লিশের এক ব্যক্তি। রীতিমতো পুলিশের পোশাক পরে নিজেকে পুলিশের এসআই (SI) পদে কর্মরত পরিচয় দিয়ে পুলিশে কনস্টেবল (Police Constable) পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ৮ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল বছর চল্লিশের এক ব্যক্তির বিরুদ্ধে। প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল রাণাঘাট মহকুমা আদালতে।

পুলিশ পরিচয় দেওয়া প্রতারক ব্যক্তির নাম শৈলেন ঘোষ ওরফে রাহুল। তিনি শান্তিপুর থানার সর্বনন্দী পাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছিল। অভিযোগ, শৈলেন ঘোষ নামে শান্তিপুরের ওই ব্যক্তি গতবছরের বছরের ফেব্রুয়ারি মাসে নদিয়ার হাঁসখালি থানা এলাকার বিষ্ণু মণ্ডল এবং রোহিত মণ্ডল নামে দুই ব্যক্তির সঙ্গে আলাপ করেছিলেন। এরপর শৈলেন ঘোষ নিজেকে ব্যারাকপুর থানার এসআই পদে কর্মরত অফিসার বলে পরিচয় দেন। একইসঙ্গে পুলিশি পোষাক পরে একাধিকবার হাঁসখালিতে ওই দুই ব্যক্তির বাড়িতেও যান। এরপর তৈরি হয় বিশ্বাসযোগ্যতার জায়গা।

আরও পড়ুন, 'BJP বিধায়ক এলাকায় ঢুকলে ঝাঁটাপেটা করুন', ফের বিস্ফোরক তৃণমূল নেতা-নেত্রী

পরবর্তীতে শৈলেন ঘোষ ওই দুই ব্যক্তিকে কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বেশ কয়েক দফায় প্রায় ৮ লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। প্রথমদিকে ওই দুই ব্যক্তিকে পুলিশের পোশাক, ব্যাজ, বেল্ট, রিভলভার রাখার কেস, অশোক স্তম্ভ সহ নিয়োগপত্র দিয়ে দেন বলে জানা যায়। এরপর ওই দুই ব্যক্তি সেই নিয়োগপত্র নিয়ে ব্যারাকপুর লাটবাগান পুলিশ ব্যারাকে গিয়ে খোঁজ করে বুঝতে পারেন, তাঁরা দুজনেই প্রতারিত হয়েছেন।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget