এক্সপ্লোর

Bankura News: 'BJP বিধায়ক এলাকায় ঢুকলে ঝাঁটাপেটা করুন', ফের বিস্ফোরক তৃণমূল নেতা-নেত্রী

Bankura TMC Threats Controversy: ফের তৃণমূল নেতা-নেত্রীর হুঁশিয়ারিতে বিতর্কের ঝড়।

তুহিন অধিকারী, বাঁকুড়া: ফের তৃণমূল নেতা-নেত্রীর (TMC Leader Threats) হুঁশিয়ারিতে বিতর্কের ঝড়। পঞ্চায়েত ভোটের আগে বিতর্কিত মন্তব্যে জড়ালেন, বাঁকুড়া জেলার (Bankura District) জয়পুরে তৃণমূল কংগ্রেসের একটি কর্মসূচির মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী সুজাতা মন্ডল এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সোমনাথ মুখোপাধ্যায় ।

একদিকে,' এলাকায় বিজেপি বিধায়ক এবং সাংসদ ঢুকলে তাদের ঝাঁটাপেটা করুন।' অন্যদিকে 'সিপিআইএম এবং বিজেপিকে (CPIM and BJP) এলাকায় দেখতে পেলে চাবকে পিঠের চামড়া সোজা করে দিন', বিতর্কিত মন্তব্য তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীর।এদিন তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল জয়পুরে একটি তৃণমূল কংগ্রেসের সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জয়পুরের মহিলাদের উদ্দেশ্যে বলেন, 'বিজেপির এমএলএ বিজেপির এমপি যদি আপনাদের যদি টুপি পরাতে আসে বা আবার ঠকাতে আসে, আমি আবার বলছি মহিলাদের ঝাঁটা নিয়ে তেড়ে যাবেন। তাদেরকে এলাকায় ঢুকতে দেবেন না।'

তৃণমূল নেত্রীর এই বিতর্কিত মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি নীরজ কুমার বলেন, 'সুজাতা মন্ডলকে নেত্রী বলে পশ্চিমবঙ্গের কেউ জানেন না। উনি ভালো নাটক করতে পারেন। নিজের সংসার নিয়ে ভালো নাটক করেছেন। এখন উনি কোতুলপুরের লোকপ্রিয় বিধায়ককে নিয়ে উনি ভুলভাল মন্তব্য করছেন সেটা মানুষ ভালো ভাবে নেবে না। এখন উনি ওনাদের গুন্ডাবাহিনীকে উত্তপ্ত করতে চাইছেন পঞ্চায়েত নির্বাচনের আগে।'

অন্যদিকে ওই একই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি সোমনাথ মুখোপাধ্যায় বলেন, 'আমার লালনপালন করা মা মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম এবং বিজেপি একজোট হয়ে যেভাবে কলুষিত করার চেষ্টা করছে আমি এই জয়পুর অঞ্চলের মানুষকে বলবো ঐ সিপিআইএম বিজেপিকে দেখতে পেলে চাবকে পিঠের চামড়া সোজা করে দিন।'

আরও পড়ুন, 'TMC কর্মীদের চোর বললেই, মারের বদলে মার জুটবে', বিস্ফোরক তৃণমূল নেতা 

শ্রমিক সংগঠনের সভাপতির এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি। বিজেপির বিষ্ণুপুর সংগঠনিক জেলা সহ-সভাপতি নীরজ কুমার বলেন, এই আইএনটিটিইউসি সভাপতি এর প্ররোচনায় জয়পুরে যদি কোন হত্যা হয়, তার আগে পুলিশ এর ব্যবস্থা করুক। এবং এই ধরনের টিএমসি যারা গুন্ডা সেজে নেতা হয়ে ভাষণ দিচ্ছেন তাদেরকে এরেস্ট করে তাদের বিরুদ্ধে অবশ্যই লিগ্যাল অ্যাকশন নেওয়া একান্ত দরকার।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget