এক্সপ্লোর

East Midnapore News: মাদকপাচারের পর্দাফাঁস, তমলুকে পুলিশের জালে ২

East Midnapore Drug Smuggling Case: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানা এলাকায় দুই মাদক পাচারকারীকে কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার সমেত গ্রেফতার করল পুলিশ।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: তমলুক থেকে পাকড়াও দুই মাদক কারবারি (Drug Smuggling)। উদ্ধার কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার। বাজেয়াপ্ত ধৃতদের গাড়ি। পূর্ব মেদিনীপুর জেলার (East Midnapore ) তমলুক থানার হলদিয়া-মেছেদা জাতীয় সড়কের সোনাপেত্যা টোল প্লাজায় দুই মাদক পাচারকারীকে কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার সমেত গ্রেফতার করল পুলিশ (Police)।

তমলুক মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে ওত পেতে বসেছিল। টোল প্লাজার কাছে আসা মাত্রই পুলিশ গাড়িটিকে ঘিরে ধরে তল্লাশি চালায়। গাড়ি থেকে কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। তমলুক মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ বলেন, 'খড়গপুর থেকে ব্রাউন সুগার নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার কুলবেড়িয়া এলাকায় যাচ্ছিল।সেই খবর আগে থেকেই ছিল। সোনাপেত্যা টোল প্লাজায় আসতেই গাড়িটিকে তল্লাশি চালানো হয়। ওই দুজনের নাম সেক সাকিল ও সেক নুর ইসলাম। দুই জনের বয়েস যথাক্রমে ২২ এবং ৩০ বছর। পুলিশ দুজনকে গ্রেফতার ও কয়েকলক্ষ টাকার ব্রাউন সুগার ও একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে। এই মাদককারবারিদের সাথে আর কারা যুক্ত আছে ? তদন্ত করে দেখছে পুলিশ।

সম্প্রতি শিলিগুড়ি (Siliguri) মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের অভিযানকাণ্ডে গ্রেফতার করা হয় তিনজনকে। মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেয়েছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ  শিলিগুড়ির মাটিগাড়ার চাঁদমণি চা বাগানের সংলগ্ন এলাকায় স্পেশাল অপারেশন পুলিশের অভিযানে (Police Raid) গ্রেফতার হয়েছিল তিনজন।ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছিল ৫০০ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজার দর প্রায় কোটি টাকা। ধৃতদের মধ্যে ছিল দুজন মহিলা একজন পুরুষ। ধৃতদের নাম মোহাম্মদ হাকিমউদ্দিন, খাতিজা নেশা এবং নাজারা বেগম। ব্রাউন সুগার সহ ধৃত তিনজনকে স্পেশাল অপারেশন গ্রুপ গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধৃতদের হেফাজত থেকে ব্রাউন সুগার উদ্ধার করে এনডিপিএস আইনে মামলা রুজু করেছিল মাটিগাড়া থানার পুলিশ। অভিযুক্তদের সাথে আর কারা জড়িয়ে রয়েছে ? তার খোঁজে শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন,  'লোকসভায় এখানে দেড় লক্ষ বেশি ভোট পাব', কাকে 'সাফ' করার চ্যালেঞ্জ শুভেন্দুর ?

সম্প্রতি ক্যুরিয়ার সংস্থার মাধ্যমে মাদক পাচার রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে নারকোটিক্স কন্টোল ব্যুরো (Narcotics Control Bureau)। বিভিন্ন ক্যুরিয়ার সংস্থাকে বাড়তি সতর্কতা নিতে বলেছে NCB। এসওপিতে বলা হয়েছে, যাঁরা ক্যুরিয়ার করতে আসবেন এবং যাঁদের তা পাঠানো হবে, দু'জনেরই সঠিক পরিচয় নথিভুক্ত করতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
Bardhaman Terrorist Arrest: হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget