এক্সপ্লোর

Lottery Win: দেড়শো টাকার টিকিট কেটে কোটিপতি দুই অটোচালক

South 24 Paragana: পেশায় অটোচালক দুই ব্যক্তি অভ্যাস বশত একযোগেই কেটেছিলেন টিকিট। আর তাতেই কেল্লা ফতে। 

শান্তনু নস্কর, ক্যানিং: দেড়শো টাকা দিয়ে টিকিট কেটে কিছু সময়ের মধ্যেই হাতে পেলেন একেবারে কোটি টাকা। এটি কোনও গল্প নয়, বরং একেবারেই বাস্তব ঘটনা। পেশায় অটোচালক দুই ব্যক্তি অভ্যাস বশত একযোগেই কেটেছিলেন টিকিট। আর তাতেই কেল্লা ফতে। 

ঠিক কী ঘটেছে? 
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার গোপালপুর পঞ্চায়েতের হেরোভাঙ্গা বাজারের কাছে দুই অটো চালক  ভরত সিং ও বিশ্বজিৎ সুই বৃহস্পতিবার সন্ধ্যায় তারা স্থানীয় এক লটারির দোকান থেকে দেড়শো টাকার টিকিট কাটেন।  এরপর প্রায় ঘণ্টাখানেক পর তাঁরা জানতে পারেন দুজনের মিলিত টিকিটে এক কোটি টাকা প্রথম পুরস্কার পেয়েছেন। পেশায় অটো চালক ভরত সিং ও বিশ্বজিৎ সুঁই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তার কারণে তাঁরা টিকিটের জেরক্স নিয়ে সোজা ক্যানিং থানায় উপস্থিত হন। এই ঘটনায় ক্যানিং থানার পুলিশ তাদের সম্পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।

এই টাকা নিয়ে কী করবেন দুই অটোচালক সে প্রশ্ন প্রসঙ্গে ভরত সিং বলেন, "আমরা তো গরীব মানুষ। কিছু ধার দেনা আছে। সেগুলি শোধ করব। ছোট করে একটা বাড়ি করব। কিছুটা অর্থ সমাজসেবামূলক কাজেও দান করব।" অন্যদিকে, বিশ্বজিৎ সুই বলেন, "খুব আনন্দ হচ্ছে জেতায়। কিছুটা হলেও দুঃখের সময় কাটবে।" 

এদিকে এই লটারির টিকিট নিয়েই সম্প্রতি এক ছবি ভাইরাল হয়। যেখানে লেখা থাকে, লটারিতে কোটিপতি 'অনুব্রত মণ্ডল'! ডিয়ার লটারিতে কোটিপতি হয়েছেন ‘অনুব্রত মণ্ডল’, এমনই দাবি করে প্রকাশিত একটি ভিডিও ভাইরাল হয়েছে। তৃণমূল নেতার নাম সহ ছবিও ব্যবহৃত হয়েছে যেখানে! দাবি, নাগাল্যান্ডের ডিয়ার লটারির অন্তর্গত ডিয়ার লটারিতে কোটিপতি হয়েছে 'অনুব্রত মণ্ডল'। গত ৭ ডিসেম্বর ৬ টাকাতে কাটা লটারির টিকিটে 'অনুব্রত মণ্ডল' ১ কোটি টাকা পেয়েছেন বলেই দাবি। যদিও ভাইরাল হওয়া ভিডিও-র সতত্য যাচাই করেনি এবিপি লাইভ। গোটা বিষয়টি নিয়ে বীরভূমের তৃণমূল নেতার কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে এবিষয়ে মন্তব্য করতে রাজি হননি অনুব্রত মণ্ডল। যদিও, সূত্রের খবর, তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে অনুব্রত মণ্ডলকে নির্দেশ দেওয়া হয়েছে, গোটা বিষয়টি ভুয়ো হলে, তিনি যেন স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন।

সেরা শিরোনাম

Kolkata Metro: রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
Higher Secondary: সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari:
"একজন জেলে চলে গিয়েছে, বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই", মঞ্চ থেকে নাম না করে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget