এক্সপ্লোর

Murshidabad: খেলতে গিয়ে বন্ধ গাড়িতে দম আটকে প্রাণ গেল দুই শিশুর, মুর্শিদাবাদের ঘটনায় শোকের ছায়া

Murshidabad: প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, খেলতে খেলতে গাড়ির ভিতরে ঢুকে যায় দুই শিশু। এরপর গাড়ির দরজা বন্ধ হয়ে গেলে দম আটকে গিয়ে মৃত্যু হয়েছে দুই শিশুর।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মর্মান্তিকভাবে মৃত্যু হল মুর্শিদাবাদের হরিহরপাড়ার একই পরিবারের দুই শিশুর। শুক্রবার তালতলাপাড়া এলাকায় বন্ধ গাড়ির ভিতরে দম আটকে গিয়ে মৃত্যু হয়েছে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুর, দাবি এলাকাবাসীর।

প্রতিদিনের মতোই চারচাকা গাড়ির সামনে খেলছিল তিন শিশু। কিন্তু শিশুমন কি আর বুঝতে পেরেছিল যে খেলার পরিণাম কী সাংঘাতিক হতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, খেলার সময়েই গাড়ির গেট কোনওভাবে লক হয়ে যায়। বের হতে না পেরে গাড়ির ভিতরেই শ্বাসকষ্ট শুরু হয় তাদের। এরপর হাজার ছটফট করেও লাভ হয়নি। খানিক পরেই স্তব্ধ হয়ে যায় ছোট্ট দুটি হৃদপিণ্ড। গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় তৃতীয় শিশুটিকে। তাকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনায় স্বভাবতই এলাকায় শোকের ছায়া নেমেছে।

দিন দুই আগে, বিহারের রাজেন্দ্রনগর থেকে নিউ কামাখ্যাগামী ক‍্যাপিটাল স্পেশাল আপ ট্রেনে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, চলন্ত ট্রেনের এমারজেন্সি জানলা থেকে পড়ে গুরুতর জখম হয় এক শিশু।  যা নিয়ে স্টেশন চত্বরেও ছড়িয়েছে উত্তেজনা। 

বিহারের রাজেন্দ্রনগর থেকে নিউ কামাখ্যাগামী ক‍্যাপিটাল স্পেশাল আপ  খড়িবাড়ির অধিকারী স্টেশন থেকে এনজিপির উদ্দেশে যাওয়ার সময় চলন্ত ট্রেন থেকে পড়ে যায় এক শিশু, এমনটাই জানান প্রত্যক্ষদর্শীরা। জানা যায়, শিশুটির বাড়ি গোরুবাথান এলাকায়। পরে শিশুটিকে উদ্ধার করে খড়িবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর শিশুটি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, পরিবারের সদস্যদের সঙ্গেই ছিল শিশুটি। জানলার ধারে বসে সে খেলছিল। তবে, সেটি ছিল এমার্জেন্সি জানলা। দুর্ঘটনা বা অন্য কোনও বিপদের সময় দ্রুত ট্রেন থেকে বের হওয়ার জন্য এই জানলা ব্যবহার হয়ে থাকে। কিন্তু আচমকাই গ্রিল খুলে পড়ে যায় শিশুটি। 

ঘটনা ঘিরে স্টেশন চত্বরে উত্তেজনা দেখা যায়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেনটি। ট্রেনটি  দার্জিলিং জেলার খড়িবাড়ির অধিকারী স্টেশনে ছিল। চলন্ত ট্রেন থেকেই প্ল্যাটফর্মে পড়ে যায় শিশুটি। পরিবারের সদস্য ও সহযাত্রীরা মিলে ছুটে গিয়ে উদ্ধার করে শিশুটিকে। কোনও ক্রমে প্রাণে বাঁচে শিশুটি। পরে পরিস্থিতি ঠিক হলে ট্রেনটি যাত্রা শুরু করে। 

আরও পড়ুন: Kolkata: তিলজলায় পণের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

সেরা শিরোনাম

News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Weather Update: 'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Vidyasagar Setu Closure: রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, মেরামতির জন্য একাধিক বিধিনিষেধ যান চলাচলে
রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, মেরামতির জন্য একাধিক বিধিনিষেধ যান চলাচলে
Cyclone Akvan: ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget