এক্সপ্লোর

Uttar Dinjapur: বিয়ে বাড়ির প্যান্ডেল বাধা ঘিরে দুই পরিবারের সংঘর্ষ, মৃত বৃদ্ধ

Families Clash Injuring One: বিয়ে বাড়ির প্যান্ডেল বাধাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের প্রাণ হারালেন এক বৃদ্ধ। জখম দুই পক্ষেরই অনেকে।উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার ছোট সোহার গ্রামে ঘটনাটি ঘটে।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: বিয়ে বাড়ির প্যান্ডেল বাধাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের (Family Clash) প্রাণ হারালেন এক বৃদ্ধ (Elderly Person Killed)। জখম দুই পক্ষেরই অনেকে।উত্তর দিনাজপুর (Uttar Dinjapur) জেলার করনদিঘি থানার ছোট সোহার গ্রামে ঘটনাটি ঘটে। সংঘর্ষের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি করণদিঘি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কী ঘটেছিল?
বুধবার দুপুরের ওই ঘটনায় হইচই পড়ে যায়। করণদিঘি থানার ছোট সোহার গ্রামের বাসিন্দা মহম্মদ খুরশেদের মেয়ে খুশনেমার বিয়ের জন্য তাঁদের শরিক মহম্মদ ফৈয়াকের জমিতে প্যান্ডেল বাধতে গিয়েছিলেন। কিন্তু তাতে আপত্তি করেন মহম্মদ ফৈয়াক। এর পরই দুতরফের বচসা বাধে যা থেকে হাতাহাতি শুরু হয়। অভিযোগ, লাঠি, ধারালো অস্ত্র নিয়ে একে অন্য়ের উপর চড়াও হন দুতরফের লোকজনই। সংঘর্ষে মহম্মদ ফৈয়াক-সহ বেশ কয়েকজন জখম হন। আহতদের করনদিঘি গ্রামীণ হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু বছর পঁচাত্তরের মহ: ফৈয়াকের আঘাত গুরুতর থাকায় তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করার কথা বলা হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বৃদ্ধকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে না এনে কিষানগঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই মারা যান তিনি। খবর এলাকায় ছড়িয়ে পড়তেই উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছয় করনদিঘি থানার পুলিশ। অভিযুক্ত মহম্মদ খুরশেদের পরিবার গ্রেফতারি এড়াতে গা ঢাকা দিয়েছে বলে খবর। করনদিঘি থানার পুলিশের কাছে ১১ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার। পুলিশ জানিয়েছে অভিযুক্তরা সবাই পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।

সংঘর্ষের ঘটনা নতুন নয়...
আগেও দুই পরিবারের মধ্যে বচসার জেরে রক্ত ঝরেছে রাজ্যের নানা প্রান্তে। গত বছর মে মাসেই যেমন রক্ত ঝরে জলপাইগুড়ি জেলায়। আগে ওদলাবাড়ি, তার পর ধূপগুড়ি । জমি নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে বচসা-মারপিট। বিবাদের ঘটনায় ঘটে প্রাণহানি। মারা যান এক জন। প্রাথমিক ভাবে তিন জনকে গ্রেপতার করা হয়েছিল। বিবাদ ঘিরে তুমুল উত্তেজনা ধূপগুড়ি ব্লকের গাদং ২ গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত ঝাড়শালবাড়ি এলাকায়। মৃতের নাম গোবিন্দ মন্ডল, বয়স ৫৭ বছর। পড়শিরা জানিয়েছিলেন, জমি সংক্রান্ত বিষয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই নানা সমস্যা চলছিল। ঘটনার দিন বিকেলে ফের শুরু হয় ঝামেলা। সেই বিবাদই চরম আকার নেয়। সূত্রের খবর, কয়েকদিন ধরেই ঝাড়শালবাড়ির বাসিন্দা গোবিন্দ মন্ডল ও তাঁর শ্যালকের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। অভিযোগ, ঘটনার দিন বিকেল নাগাদ বচসা থেকে হাতাহাতি শুরু হয়। ওই সময় লাঠি, রড, কোদাল নিয়ে গোবিন্দ মন্ডলের ওপর ঝাঁপিয়ে পড়ে তাঁর শ্যালক, শ্যালিকা ও শাশুড়ি। উল্টোদিকে গোবিন্দ মন্ডলকে বাঁচাতে ছুটে যান তাঁর দুই ছেলে উত্তম মন্ডল ও গৌতম মন্ডল। ততক্ষণে লাঠির আঘাতে লুটিয়ে পড়েন গোবিন্দ মন্ডল। এরপর তড়িঘড়ি তাঁকে ধূপগুড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁকে রেফার করা হলে পরিবারের সদস্যরা তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে।  রাতে সেখানেই গোবিন্দ মন্ডলের মৃত্যু হয়। 

আরও পড়ুন:'বিজেপি না ছাড়লে শুভেন্দুর মতই এজেন্সি থেকে দূরে থাকতেন বনি', বিস্ফোরক দেবাংশু

 

সেরা শিরোনাম

Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget