এক্সপ্লোর

Udayan Guha:'কয়েকজন তৃণমূল কাউন্সিলর সাধুর মতো ভোট করিয়েছেন', উদয়ন-মন্তব্যে ফের বিতর্ক

TMC Election Result 2024: শহরে তৃণমূলের ভোটে 'ভাটা', ফের সরব উদয়ন গুহ। তৃণমূল কাউন্সিলরদেরই নিশানা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর

কোচবিহার: শহরে তৃণমূলের ভোটে 'ভাটা', ফের সরব উদয়ন গুহ (Udayan Guha Controversy)। তৃণমূল কাউন্সিলরদেরই নিশানা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর। 'কোচবিহার ও দিনহাটা শহরের অনেক ওয়ার্ডে আমরা হেরেছি। কয়েকজন তৃণমূল কাউন্সিলর সাধুর মতো ভোট করিয়েছেন। নিজেদের গায়ে যাতে কালি না লাগে, সেজন্য সাধুর মতো ভোট করিয়েছেন। পুরভোটে তাঁরা কী ভাবে গায়ের জোর না দেখিয়ে ভোটে জেতেন, দেখব' দলীয় কাউন্সিলরদের হুঁশিয়ারি উদয়ন গুহর।  

কী বলেছেন উদয়ন?
প্রকাশ্য় মঞ্চে তাঁকে বলতে শোনা যায়, 'কোচবিহার শহরে ভোটে হেরেছি। দিনহাটা শহরে ভোটে হেরেছি। দিনহাটা শহরে যে কমিটি রয়েছে, তারা যেমন দায়ী। দিনহাটার বাসিন্দা, আমিও দায়ী। কিন্তু সবথেকে বেশি দায়ী কয়েকজন কাউন্সিলর।' উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর অভিযোগ, 'তাঁদের নিজেদের গায়ে যাতে কালি না লাগতে পারে, সেই জন্য তাঁরা ভোটটাকে এমন ভাবে করেছেন যে 'আমরা কারও উপর কোনও রকম জোর দেখাচ্ছি না। কারও উপর কোনও রকম হুমকি দিচ্ছি না। একেবারে সাধুর মতো তাঁরা ভোট করার চেষ্টা করেছেন। ফলস্বরূপ, আমরা ২ হাজার ভোটে হেরেছি। না হলে হারতাম না।'  কাউন্সিলরদের কত জন পরবর্তী ভোটে টিকিট পাবেন, এই নিয়ে সংশয় প্রকাশ করতে শোনা যায় তাঁকে। এর পরই উদয়নের হুঁশিয়ারি, 'যাঁরা এবার সাধুর রূপ ধরেছিলেন, আগামী পুরসভা নির্বাচনে কী ভাবে গায়ের জোর না খাটিয়ে ভোটে জেতেন, সেটিও আমাকে দেখতে হবে।' উদয়নের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

বিজেপির প্রতিক্রিয়া...
এই নিয়ে বিজেপি নেতা সজল ঘোষের কটাক্ষ, 'এর অর্থ তাঁরা মানুষকে ভোট দিতে দিয়েছেন। দারুণ কথা। যে কথাগুলো আমরা বলতাম যে তৃণমূল মানেই চোর, সে কথা উনি নিজেই বলেছেন। বলেছেন, তৃণমূলে কয়েকজন সাধু সেজেছেন। সেজে মানুষকে ভোট দিতে দিয়েছেন। নিজেদের গায়ে কালি লাগতে দেননি।' সজলের আরও সংযোজন, 'একজন বিধায়ক ও মন্ত্রী কী ভাবে মাইক হাতে নিয়ে প্রকাশ্য মঞ্চে এই ধরনের মন্তব্য করছেন যে কেন ভোট লুঠ করা হয়নি, মানুষের কাছে কেন তাঁরা নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে গিয়েছিলেন? এবং তাঁরা আগামীদিনে আর টিকিট পাবেন না।  আপনি যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করান, তা হলে আপনি আর আগামীদিনে তৃণমূল করতে পারবেন না। ওঁকে আমি ধন্যবাদ দেব, যে এত দিন বাদে এই কথাটা কেউ প্রকাশ্যে বলল--সাধুর মতো ভোট করিয়েছে। চোর-ডাকাতের মতো ভোট করায়নি।'

 

আরও পড়ুন:পুুলিশি অত্যাচারের অভিযোগ পরিবারের, হাইকোর্টের নির্দেশে ময়নাতদন্ত ডেবরায় মৃত বিজেপি কর্মীর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Suvendu Adhikari:'পরিকল্পনা করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল', স্বাধীনতা দিবসের আগে কেন এই মন্তব্য মুখ্যমন্ত্রীর, 'বাংলাদেশ হয়ে যাওয়া থেকে আমরা বেঁচে গেছি'
'পরিকল্পনা করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল', স্বাধীনতা দিবসের আগে কেন এই মন্তব্য মুখ্যমন্ত্রীর, 'বাংলাদেশ হয়ে যাওয়া থেকে আমরা বেঁচে গেছি'
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget