এক্সপ্লোর

Paschim Medinipur: পুুলিশি অত্যাচারের অভিযোগ পরিবারের, হাইকোর্টের নির্দেশে ময়নাতদন্ত ডেবরায় মৃত বিজেপি কর্মীর

Custodial death:হেফাজতে থাকাকালীন পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বিজেপি কর্মীর মৃত্যুতে পুলিশি অত্যাচারের অভিযোগ এনেছে পরিবার।

ডেবরা: হেফাজতে (Custodial death) থাকাকালীন পশ্চিম মেদিনীপুরের ডেবরায় (Debra BJP Worker Death) বিজেপি কর্মীর মৃত্যুতে পুলিশি অত্যাচারের অভিযোগ এনেছে পরিবার। এবার হাইকোর্টের নির্দেশে এসএসকেএমে ময়না তদন্ত হচ্ছে ওই বিজেপি কর্মীর। হাইকোর্টের নির্দেশে ভিডিওগ্রাফিও করা হচ্ছে ময়নাতদন্তের। পুলিশের বিরুদ্ধে ফের চক্রান্তের অভিযোগ করল পরিবার। পুলিশের অত্যাচারে মৃত্যুর অভিযোগ এনে, হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মৃতের পরিজনেরা। মামলার প্রেক্ষিতে, ডেবরা থানা ও জেলের CC ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেয় আদালত। 

প্রেক্ষাপট...
হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও গত কাল কেন ডেবরার মৃত বিজেপি কর্মীর ময়নাতদন্ত হয়নি, এই নিয়ে একপ্রস্ত হইচই হয়। সূত্রের খবর, সঠিক সময়ে নথি জমা দিতে না পারাতেই ময়নাতদন্ত করা যায়নি গত কাল। একই সঙ্গে জানা যায়, আজ ময়নাতদন্ত হতে পারে। হাইকোর্টে নির্দেশে জানিয়েছিল, জেলের পাশাপাশি থানার সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। মৃত বিজেপি কর্মীর নাম সঞ্জয় বেরা বলে জানা যায়। সঞ্জয়ের পরিবারের দাবি, পুলিশের মারেই তাঁর মৃত্যু হয়েছিল। পরিবারের তরফে আইনজীবী দাবি করেন, বিজেপি কর্মীকে গ্রেফতারির সময় দেহে কোনও আঘাতের চিহ্ন ছিল না। এসএসকেএমে বিশেষ দল গঠন করে ময়নাতদন্ত ও ভিডিওগ্রাফি করার দাবি করেন সঞ্জয়ের পরিবার। যদিও পুলিশ জানিয়েছিল, পড়ে গিয়ে আঘাত পেয়ে মারা যান সঞ্জয়। কোর্ট থেকে জেলে ফেরার সময় সঞ্জয় বেরা পড়ে যান, দাবি রাজ্য সরকারের। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেদিনীপুর হাসপাতালে, দাবি রাজ্যের। মৃত বিজেপি কর্মীর পরিবারের পাশে এসে দাঁড়ান ডেবরার তৃণমূল বিধায়ক। 
এই ঘটনা নিয়ে কয়েকদিন আগেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, 'গত ৪ জুন তৃণমূল-বিজেপির সংঘর্ষের পর পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা সঞ্জয় বেরাকে পুলিশ গ্রেফতার করে। তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়। পরে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। এরপর ১১ জুন মেদিনীপুরের প্রেসিডেন্সি জেলে ফিরিয়ে আনা হয়। ফের তাঁকে পিজি হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার তাঁর মৃত্যু হয়েছে।' শুভেন্দুর মতে, পুলিশ ওই ব্যক্তির পড়ে গিয়ে মাথায় আঘাতের কথা বললেও বিচারবিভাগীয় তদন্ত বা সিবিআই তদন্তেই প্রকৃত সত্য উদঘাটিত হতে পারে। তাৎপর্যপূর্ণ ভাবে, ভূপতিনগরেও ভোট-পরবর্তী সন্ত্রাসে ঘরছাড়া বিজেপি কর্মীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। শুভেন্দু অধিকারীর অভিযোগের পর খুনের মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন:দাঁইহাট পুরপ্রধানের অপসারণ দাবি, ফিরহাদকে চিঠি তৃণমূলেরই ১১ জন বিক্ষুব্ধ কাউন্সিলরের

 

সেরা শিরোনাম

District News: শীর্ষ নেতৃত্বকে না জানিয়েই লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে চেয়ারম্যানের পদ! বিতর্কে কামারহাটি পুরসভা
শীর্ষ নেতৃত্বকে না জানিয়েই লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে চেয়ারম্যানের পদ! বিতর্কে কামারহাটি পুরসভা
Baruipur Incident: “যদি তখনও পুলিশ আসত, বাচ্চাকে হয়তো জীবন্ত পাওয়া যেত..”, বারুইপুরে নাবালিকাকে খুন করে ধর্ষণের অভিযোগে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
“যদি তখনও পুলিশ আসত, বাচ্চাকে হয়তো জীবন্ত পাওয়া যেত..”, বারুইপুরে নাবালিকাকে খুন করে ধর্ষণের অভিযোগে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
TMC News: গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে
গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget