এক্সপ্লোর

Udayan Guha : 'এতকিছুর পরেও কলেজে পার্টির ছেলেকে নিয়োগ', উদয়নের বিরুদ্ধে সরব ভাগ্নি

Udayan Guha : এবার দুর্নীতির অভিযোগেই, নিজের ভাগ্নির আক্রমণের মুখে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।

সন্দীপ সরকার, কলকাতা : নিয়োগ দুর্নীতি ইস্যুতে ( Recruitment Scam )  বাম আমলকে নিশানা করেছেন! নিজের বাবাকেও কাঠগড়ায় তুলতে ছাড়েননি! কিন্তু এবার দুর্নীতির অভিযোগেই, নিজের ভাগ্নির আক্রমণের মুখে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। 'কলেজে পার্টির ছেলেকে নিয়োগ করিয়েছেন উদয়ন গুহ' মামার বিরুদ্ধে বিস্ফোরক ভাগ্নি।

তিনি উজ্জয়িনী রায়, বিজেপি নেত্রীও । তিনি কার্যত নিজের মামার বিরুদ্ধে বোমা ফাটালেন। উদয়ন গুহর ভাগ্নি বললেন, 'দিনহাটা থেকে খবর পেলাম। এখন চাকরি কেলেঙ্কারি নিয়ে এত কিছু হচ্ছে, গত শনিবার দিনহাটা কলেজে অ্যাকাউন্ট ইনচার্জ পদে পার্টির ছেলেকে নিয়োগ করা হয়েছে। এতকিছুর পরেও। দুদিন আগের ঘটনা। আবার বৈঠক হয়েছে, ক‍্যাজুযালে তিনজনকে ঢোকানোর জন্য।'    

আরও পড়ুন : 

বাবাকে নিয়ে উদয়ন গুহর তীর্যক মন্তব্য, পদত্যাগের দাবি উঠল তাঁর পরিবার থেকেই

মন্ত্রীর কোটায় চাকরি দেওয়ার কথা অবশ্য আগেই জানিয়েছিলেন উদয়ন গুহ। তিনি আগেই জানিয়েছিলেন, ' সুযোগ পেলে পার্টির ছেলেদের চাকরি এখনও আমরা দিই। আমি মন্ত্রী হিসেবে তিনজনকে আমার এটেনডেন্ট হিসেবে নিযুক্ত করতে পেরেছি।  আবার তিন জন আটেনডেন্ট রাখব। '

উদয়ন গুহ তাঁর বাবার সমালোচনা করলেও, উদয়নের ছেলে কিন্তু দাদুর জন্য় গর্বিত! সায়ন্তন গুহ বলেন, ' আজকে যেসব বাম নেতারা কথা বলছেন, বাম আমলে কীভাবে চাকরি হতো সেটা কোর্টে গিয়ে বলার সাহস কেউ দেখাবেন না।  কমল গুহর নাতি হিসেবে আমি গর্বিত।' 

উদয়ন গুহর ভাগ্নি উজ্জয়িনী রায় মনে করেন, ' দাদু হয়তো অনেককে সাহায্য করেছেন, কিন্তু দুর্নীতি করেছেন, টাকা নিয়ে চাকরি দিয়েছেন? নেভার। এটা কোনদিনই হয়নি। উনি ফাইল বের করে দেখান। মুখের কথায় কিছু হয় নাকি? প্রমাণ দিক। ' 

উদয়ন গুহর বিরুদ্ধে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তাঁর ভাগ্নি উজ্জয়িনী রায়। বললেন, ' উদয়ন বাবুর মন্তব্যের সঙ্গে সহমত নই। এ কথা মানতে পারছি না যে, আমার দাদু কমল গুহ অযোগ্যদের চাকরি দিয়েছেন যোগ্যদের বঞ্চিত করে। আমাদের পরিবারের অনেকেই মানতে পারছেন না। সবাই খুব আশ্চর্য এ কথা শুনে। '  মামার দাবির তীব্র বিরোধিতা করে, দাদুর পাশেই দাঁড়ালেন মন্ত্রীর ভাগ্নি উজ্জয়িনী রায়! এমনকী উদয়ন গুহর পদত্যাগেরও দাবি তুললেন বিজেপি নেত্রী ভাগ্নি। সব মিলিয়ে কার্যত পরিবারের মধ্যেই এখন বেশ চাপে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী!

 

সেরা শিরোনাম

News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget