এক্সপ্লোর

Howrah News: উলুবেড়িয়ায় ঘুমন্ত অবস্থায় আগুন লেগে মৃত্যু মা, বাবা ও শিশুর !

Burnt to Death: অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১ প্রৌঢ়া

সুনীত হালদার, উলুবেড়িয়া : উলুবেড়িয়ায় (Uluberia) বাড়িতে আগুন লেগে ৩ জনের মৃত্যু । বাড়িতে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় মা-বাবা ও শিশুর মৃত্যু । অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১ প্রৌঢ়া।

কীভাবে মর্মান্তিক এই ঘটনা ঘটল ?

আজ ভোররাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। উলুবেড়িয়া পুরসভার (Uluberia Municipality) ২৫ নম্বর ওয়ার্ডের পারিজাত দক্ষিণপাড়ায় বাড়িতে ঘুমাচ্ছিলেন বাবা, মা ও শিশু। আগুন লেগে তাঁদের মৃত্যু হয়। পরিবারের অপর এক বয়স্কা আগুনে দগ্ধ হয়ে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

পেশায় কাপড়ের কাটিং মিস্ত্রি ইয়াসিন মল্লিক, তাঁর স্ত্রী এবং ১০ মাসের সন্তান ঘরে ঘুমাচ্ছিলেন। সেখানেই ছিলেন ইয়াসিনের মা-ও। হঠাৎই রাত ৩টে নাগাদ ঘরে আগুন লাগে। ঘুমন্ত অবস্থাতেই চার জন অগ্নিদগ্ধ হন। ঘরেতেই মৃত্যু হয় ইয়াসিন মল্লিক, তাঁর স্ত্রী মহিমা বেগম এবং তাঁদের শিশুর। গুরুতর জখম হন বছর ৫৫-র নুরজাহান বেগম।

কীভাবে আগুন লাগল সেটা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে উলুবেড়িয়া থানায় খবর দেন প্রতিবেশীরা। ছুটে আসে পুলিশ। পুলিশ থেকে দমকলে খবর দেওয়া হয়। দমকলের একটা ইঞ্জিন এসে আগুন নেভায়। সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তিন জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। একই পরিবারের তিন জনের এহেন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ এলাকা। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এর পেছনে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখবে পুলিশ। 

গতকালই দেবীপক্ষের সূচনার দিনই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ব্য়াপক ক্ষতিগ্রস্ত হয় হাওড়ার সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি ভোজ্য় তেলের গুদাম। শনিবার ভোরে আগুন লাগে ওই গুদামটিতে। প্রচুর পরিমাণে ভোজ্য় তেল মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রায় ৫ হাজার বর্গফুটের গুদামটিকে গ্রাস করে আগুনের লেলিহান শিখা। আগুনের তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় গুদামের শেড। নিরাপত্তারক্ষীরা প্রথম আগুন ও ধোঁয়া দেখতে পান। খবর পেয়ে ছুটে আসেন ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মীরা। দমকলের ১৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। সাঁকরাইল ও ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকল আধিকারিকরা। প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। 

আরও পড়ুন ; ৫ ঘণ্টা পার, আগুনে ঢেকেছে চারিপাশ, দাউদাউ করে জ্বলছে হাওড়া ভোজ্য তেলের গুদাম

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget