এক্সপ্লোর

Underwater Metro Kolkata: গঙ্গার নীচে মেট্রো সফর-সঙ্গী পড়ুয়াদের কীসের পাঠ দিলেন মোদি ?

Narendra Modi: কলকাতায় গঙ্গার নীচে দিয়ে ছুটে চলা মেট্রোর সফর কেমন ছিল, সোশ্যাল মিডিয়ায় তার একঝলক তুলে ধরেন মোদি।

কলকাতা: জলের নীচে দিয়ে ছুটবে মেট্রো। ভারতে এই প্রথম, তাও আবার পশ্চিমবঙ্গে, হাওড়া এবং কলকাতার ঠিক মধ্যিখানে। বুধবার গঙ্গার নীচের সেই মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু উদ্বোধনই নয়, মেট্রোয় চেপে জলের নীচ দিয়ে সফরও করলেন। সেখানে তাঁর সঙ্গী হয় স্কুল পড়ুয়ারা। গঙ্গার নীচে দিয়ে ছুটে চলা মেট্রোর সফরে তাদের সঙ্গে খোশগল্পও করতে দেখা যায় মোদিকে। (Underwater Metro Kolkata)

কলকাতায় গঙ্গার নীচে দিয়ে ছুটে চলা মেট্রোর সফর কেমন ছিল, সোশ্যাল মিডিয়ায় তার একঝলক তুলে ধরেন মোদি। তিনি লেখেন, 'কলকাতার পরিকাঠামো জোর পেল। আজ মেট্রো সফরে মানুষনের সঙ্গে কথোপকথনের কিছু ঝলক তুলে ধরলাম আপনাদের সামনে'। মেট্রো সফরের অভিজ্ঞতা বোঝাতে ১ মিনিট ৪৩ সেকেন্ডের ভিডিওটি আপলোড করেন মোদি। (Narendra Modi)

মঙ্গলবার সন্ধেয় কলকাতায় পৌঁছে গিয়েছিলেন মোদি। বুধবার সকালে গঙ্গার নীচ দিয়ে ছুটে চলে মেট্রোর উদ্বোধনে যান। রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে এদিন নিয়ে মেট্রো স্টেশনে ঢোকেন মোদি। সেখানে তাঁকে অভিবাদন জানাতে তখন ভিড় উপড়ে পড়ছিল কার্যত। মোবাইল ফোন উঁচিয়ে ছবি তোলেন অনেকেই।

সকলের উদ্দেশে হাত নেড়ে সুসজ্জিত মেট্রোয় চাপেন মোদি। সেখানে হাতে জাতীয় পতাকা নিয়ে তাঁর সফরসঙ্গী হয় কিছু স্কুল পড়ুয়া। মোদি এবং পড়ুয়াদের মধ্যে যে কথোপকথন শোনা গিয়েছে, তা হল-

প্রধানমন্ত্রী: আপনাদের কী মনে হয়, এই মেট্রোতে হাওড়া এবং কলকাতাবাসীর সুবিধা হবে?
পড়ুয়ারা: হ্যাঁ, স্যর। খুব সুবিধা হবে।
প্রধানমন্ত্রী: আপনারা জানেন তো দেশের প্রথম জলের নীচে দিয়ে ছুটে চলা মেট্রো এটি?
পড়ুয়ারা: হ্যাঁ, স্যর জানি।
প্রধানমন্ত্রী: বুঝতে পারছেন তো, আজ এই মেট্রোর প্রথম সওয়ারি আপনারা?
পড়ুয়ারা: হ্যাঁ, স্যর। 
প্রধানমন্ত্রী: আপনাদের মতো তরুণ প্রজন্মের কাছে জানতে চাই, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার জন্য আগামী দিনে কোন কাজে জোর দিতে হবে?
পড়ুয়ারা: পরিশ্রম স্যর।
প্রধানমন্ত্রী: মানে সকালে জিমে গিয়ে ঘাম ঝরানো?
পড়ুয়ারা: না স্যর, পরিশ্রম। নিজের জন্য, অন্যের জন্যও।
প্রধানমন্ত্রী: জলের কত নীচ দিয়ে যাচ্ছে মেট্রো জানেন?
পড়ুয়ারা: ৩২ মিটার স্যর। সুড়ঙ্গ শুরু ৬ মিটার নীচে থেকে। 

আরও পড়ুন: Narendra Modi At Bengal : 'বাংলার প্রত্যেক মা-বোন আমার পরিবার', বিশ্ব নারী দিবসের আগে বাংলার মেয়েদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তা

পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা সেরে মেট্রো কর্মীদের সঙ্গেও কথা বলেন মোদি। জানতে চান, নির্মাণকার্য চলাকালীন সবচেয়ে বেশি কোন প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁদের? জবাবে এক মেট্রো কর্মী জানান, জল ঢুকে যায় যদি! এই প্রশ্নই বেশি ওঠে। জলের নীচে দিয়ে যাওয়ার সময় মাছ দেখা যাবে কি না, তা-ও জানতে চান অনেকে। এতে রসিকতার সুরে মোদি বলেন, "হ্যাঁ, দেখা তো যাবে, কিন্তু ধরা যাবে না!"

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget