এক্সপ্লোর

UP Police Vs Bengal Police:মারধর, তারপর গাড়িতে তুলে চম্পট! অপহরণ নয়, উত্তরপ্রদেশ পুলিশের অভিযানে হইচই দুর্গাপুরে

Durgapur Fraud Case Arrest:দুর্গাপুরে উত্তরপ্রদেশ পুলিশের অভিযান ঘিরে তুলকালাম। প্রতারণার অভিযোগে গ্রেফতারি ঘিরে সংঘাত বাধল উত্তরপ্রদেশ-বাংলা পুলিশের

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দুর্গাপুরে উত্তরপ্রদেশ পুলিশের (UP Police Raid) অভিযান ঘিরে তুলকালাম। প্রতারণার অভিযোগে গ্রেফতারি ঘিরে সংঘাত বাধল উত্তরপ্রদেশ-বাংলা পুলিশের (UP Police Vs Bengal Police)। প্রতারণার অভিযোগে দুর্গাপুরে ডাককর্মীকে গ্রেফতার করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। সেটি আটকে দেয় আসানসোল পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে রাজ্য পুলিশকে কিছু না জানিয়ে অভিযানের অভিযোগ উঠেছে। 

যা জানা গেল...
প্রাথমিক ভাবে যা জানা যাচ্ছে, তাতে বাড়ি থেকে বেরিয়ে সিটি সেন্টারের পোস্ট অফিসে আসার সময় ওই ডাককর্মীকে গ্রেফতার করা হয়। ধৃত ডাককর্মীর নাম মাখনলাল মিনা। তিনি আদতে রাজস্থানের বাসিন্দা। কিন্তু তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের হয়েছিল উত্তরপ্রদেশে। এদিন তিনি যখন পোস্ট অফিসে আসার পথে বেরিয়েছেন, তখন জাতীয় সড়কের সার্ভিস রোডের উপর একটি ইনোভা গাড়িতে এসে চার জন এসে তাঁকে প্রথম মারধর করে ও তুলে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ ঘটনাটি দেখেছিলেন। তাঁরাই স্থানীয় পুলিশকে খবর দেন। তাঁর স্ত্রী এবং যে বাড়িতে মাখনলাল ভাড়া থাকতেন, সেই বাড়ির মালিক ঘটনাস্থলে আসেন। পৌঁছয় পুলিশ। এর পর নাকা চেকিং শুরু হয়। পুলিশ সেই গাড়িটিকে ধাওয়া করে। আসানসোলের ডুবুরডিহিতে নাকা চেকিংয়ে আটকে পড়ে গাড়িটি। তখনই, গাড়িতে থাকা চার জন নিজেদের উত্তরপ্রদেশ পুলিশের আধিকারিক বলে পরিচয় দেন। তখনই এই রাজ্যের পুলিশ তাঁদের প্রশ্ন করেন, কেন একজনকে এই ভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে? ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়ার নিয়ম কেন মানা হচ্ছে না? এর পরই দুর্গাপুর থানায় নিয়ে আসা হয় তাঁদের। সঙ্গে এও জানানো হয় যে কোর্টে পেশ করে ট্রানজিট রিমান্ডেই যেন মাখনলাল মিনাকে নিয়ে যাওয়া হয় এই রাজ্য থেকে। দুর্গাপুরের এসিপি সুবীর রায় বলেন, 'এটি আসলে অপহরণের কোনও মামলা নয়। আগরা পুলিশ কমিশনারেট থেকে একটি টিম এসেছে। ওদের একটি মামলার সূত্রে আমাদের এখান থেকে একজনকে গ্রেফতার করতে এসেছিল। গ্রেফতারিতে প্রক্রিয়াগত কিছু ভুল রয়েছে। সেগুলি আমরা দেখে নিচ্ছি, যাতে প্রক্রিয়াটি ঠিকঠাক করে তারা নিয়ে যেতে পারে।' কিন্তু এভাবে রাজ্য পুলিশকে কিছু না জানিয়ে কেন অভিযান করল উত্তরপ্রদেশ পুলিশ?সূত্রের খবর, রফাসূত্রের খোঁজে গ্রেফতারি নিয়ে ২ রাজ্যের আধিকারিকদের মধ্যে বৈঠক হচ্ছে। 

আরও পড়ুন:বালুরঘাট পুর-এলাকায় অপরিশোধিত ভাবে সরবরাহ হচ্ছে পানীয় জল, সরব বিজেপি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget