এক্সপ্লোর

BJP Agitation:বালুরঘাট পুর-এলাকায় অপরিশোধিত ভাবে সরবরাহ হচ্ছে পানীয় জল, সরব বিজেপি

Balurghat Municipality Area:বিজেপির বালুরঘাট শহর মণ্ডলের পক্ষ থেকে পরিশুদ্ধ পানীয় জলের সরবরাহ, শহরের আবর্জনা পরিষ্কার করা০সহ বিভিন্ন দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।

মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট পুরসভা (Balurghat Municipality Area) এলাকায় পানীয় জল অপরিশোধিত (Purified Drinking Water) ভাবে সরবরাহ করার অভিযোগে সুর চড়াল বিজেপি (BJP Agitation)। মঙ্গলবার, বিজেপির বালুরঘাট শহর মণ্ডলের পক্ষ থেকে পরিশুদ্ধ পানীয় জলের সরবরাহ, শহরের আবর্জনা পরিষ্কার করা০সহ বিভিন্ন দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।

বিশদ...
বালুরঘাট পুরসভা এলাকায় বাড়িতে যে পানীয় জল সরবরাহ করা হয়, তা পানের অযোগ্য বলে অভিযোগ বিজেপির। এমনিতে নদীর জল পরিশ্রুত করে পানীয় জল সরবরাহ করার কথা বালুরঘাট পুরসভার। কিন্তু, প্রায় এক সপ্তাহ ধরে সেই পানীয় জল ঘোলা। উত্তরবঙ্গে ভারী বর্ষণে বেড়েছে আত্রেয়ী নদীর জল। বর্ষার মরসুমে নদীর জল সঠিক পরিশ্রুত না হয়ে বাড়ি বাড়ি সরবরাহ হলে বাড়তে পারে নানা রোগের প্রকোপ, এমনই আশঙ্কা। এদিন, ডেপুটেশন দিতে আসা বিজেপি কর্মীদের অভিযোগ, লোকসভা নির্বাচনে বালুরঘাটে তৃণমূল ভোট কম পাওয়ায়, ইচ্ছাকৃতভাবে অপরিশোধিত জল সরবরাহ করছে বালুরঘাট পুরসভা। পুরসভার তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।  কিন্তু পানীয় জলের রং ঘোলা কেন? উত্তর এখনও স্পষ্ট নয়। কিছু দিন আগে, জল নিয়ে তীব্র ভোগান্তির মধ্যে পড়েছিলেন শিলিগুড়ির মানুষ।পরিশ্রুত পানীয় জল না পেয়ে, চরম জলকষ্টের মধ্যে পড়তে হয়েছিল শিলিগুড়ির বাসিন্দাদের। 

শিলিগুড়ির ছবি...
প্রায় দু'সপ্তাহ এই দুর্ভোগ পোহাতে হয় তাঁদের। ১৫ দিন ধরে তিস্তার বদলে, পানের অযোগ্য মহানন্দার জল শোধন করে সরবরাহ করা হচ্ছিল শিলিগুড়ি পুরসভার তরফে, এমনই অভিযোগ নিয়ে ধুন্ধুমার বাধে। শেষ এক সপ্তাহ ধরে চলে ক্ষোভ-বিক্ষোভ। তার পর অবশ্য সমস্যা মেটে। শুরু হয় তিস্তার পরিশ্রুত জল সরবরাহ। তিস্তা ক্যানালের মেরামতির কাজ শেষ হওয়ায় গত ২ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে যায় তিস্তার জল সরবরাহ। তবে তার আগে পর্যন্ত পরিশ্রুত পানীয় জল না পেয়ে, চরম জলকষ্টের মধ্যে পড়তে হয়েছিল শিলিগুড়ির বাসিন্দাদের। বিক্ষোভ, মেয়রের পদত্যাগ দাবি, শিলিগুড়ি পুরসভার সামনে ধুন্ধুমার চলে। বস্তুত, টানা গত কয়েক দিন ধরে এই ছবিই দেখা গিয়েছিল শিলিগুড়িতে। এই প্রেক্ষিতেই পুরসভার সরবরাহ করা পানীয় জল না খাওয়ার আবেদন জানিয়েছিলেন মেয়র। অবশেষে পানীয় জলের সমস্যা মেটায় এযাত্রায় হাঁফ ছেড়ে বাঁচেন শিলিগুড়িবাসী।

আরও পড়ুন:১৪ বছর বয়সেই ওয়ার্ল্ড সিনেমার একনিষ্ঠ দর্শক, অভিনয় জগতে আসার প্রস্তুতি নিচ্ছে নওয়াজ-কন্যা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget