এক্সপ্লোর

Kolkata Airport Fire: কলকাতা বিমানবন্দরে আগুন, উড়ল না ৮ বিমান

8 Flights Cancelled:বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জেরে কলকাতা থেকে উড়ল না ৮টি বিমান। ৩ বিমান নামলেও, যাত্রীদের বাইরে বের হতে দেওয়া হয়নি।

দেবাশিস সরকার, কলকাতা: বিমানবন্দরে অগ্নিকাণ্ডের (Kolkata Airport) জেরে কলকাতা থেকে উড়ল না ৮টি বিমান (Flight Did Not Land)। ৩ বিমান নামলেও, যাত্রীদের বাইরে বের হতে দেওয়া হয়নি। সূত্রের খবর, প্রথমে বিমানবন্দরের কর্মীরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে বিমানবন্দরের নিজস্ব দমকল-সহ ৮টি ইঞ্জিনের চেষ্টায় ১ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ১০টা নাগাদ, বি পোর্টাল থেকে ডোমেস্টিকের চেকিং ও বোর্ডিং শুরু হয়। কিন্তু কলকাতার মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা কাজ করল না কেন? স্বাভাবিকভাবেই উঠেছে এই প্রশ্ন।

কী জানা গেল?
বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, যেখানে আগুন লেগেছে তার কাছেই কনভেয়ার বেল্ট রয়েছে। তাই সুরক্ষার কথা ভেবে নির্দিষ্ট ওই জায়গাটিতে স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। তবে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল বলে, বিমানবন্দর কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান।

কী ঘটেছিল?
গত কাল, রাত ৯টা ১২ মিনিটে, ডিপার্টচারের ডি পোর্টালের ১৬ নম্বর কাউন্টারের কাছে আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় বিমানবন্দর। আতঙ্ক ছড়িয়ে প়ড়ে যাত্রীদের মধ্যে। পাশাপাশি অবস্থিত অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক ডিপার্চার। নিয়মিত সিকিওরিটি চেক ইন হয় সেখানে। কলকাতা বিমানবন্দরের সেই সিকিওরিটি চেক ইনেই আগুন লাগল। বুধবার রাতে এই অগ্নিকাণ্ডকে ঘিরে হুলস্থুল বাধে। শর্ট সার্কিট থেকে আগুন ধরে বলে প্রাথমিক ভাবে অনুমান। কিন্তু বিমানবন্দরের স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপক যন্ত্র কেন কাজ করছিল না, কেন বিধ্বংসী আকার ধারণ করল আগুন উঠেছে প্রশ্ন। বিমানবন্দর সূত্রে জানা যাচ্ছে, যে পোর্টালের কাছে আগুন লাগে, সেখানে স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না। কেন ছিল না, মেলেনি তার সদুত্তর। রাতের দিকে সাধারণত ভিড় ভালই থাকে বিমানবন্দরে। সিকিওরিটি চেক ইন কাউন্টারের সামনে তাই লম্বা লাইন চোখে পড়ে। ওই জায়গায় নিরাপত্তাও থাকে আটোসাঁটো। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান করা হচ্ছে প্রাথমিক ভাবে। কিন্তু কেন তা গোড়াতেই চোখে পড়ল না, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ল কী করে, কেন বিমানবন্দরে থাকা স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপক যন্ত্র কাজ করল না, উঠতে শুরু করে প্রশ্ন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গেই যাত্রী এবং কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর দেওয় হয় দমকলে।  এসে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। রাত সাড়ে ১০টা নাগাদ জানা যায়, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিন্তু ৯টা বেজে ২০ মিনিটে যেখানে প্রথম ধোঁয়া চোখে পড়ে, আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে, সেই সময়ই কেন স্বয়ংক্রিয় নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা গেল না, উঠছে প্রশ্ন। জানা গিয়েছে, যে জায়গায় আগুন লাগে, সেখানে যন্ত্র ছিল না।। 

আরও পড়ুন:ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কী ? প্রতিরোধের উপায় কী ?

 

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget