এক্সপ্লোর

Primary TET: চন্দন মণ্ডলই আসলে রঞ্জন, কোর্টে খোলসা করলেন উপেন

Calcutta High Court: কে এই রঞ্জন? সে বিষয়ে তিনি অবশ্য এতদিন কিছু বলেননি। বুধবার প্রথমবার আদালতে এই রঞ্জনের রহস্যভেদ করলেন উপেন বিশ্বাস।

সৌভিক মজুমদার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সুজন চক্রবর্তী, কলকাতা: চন্দন মণ্ডলই আসলে রঞ্জন। অবশেষে সব রহস্যের অবসান ঘটিয়ে আজ হাইকোর্টে একথা জানিয়ে দিলেন উপেন বিশ্বাস (Upendra Nath Biswas)। প্রাক্তন সিবিআই (CBI) কর্তা এদিন আরও বলেন, এরকম হাজার হাজার রঞ্জন আছে, কেন্দ্রবিন্দুতে যে মাকড়সা আছে, তাকে ধরুক সিবিআই। 

রঞ্জন কে, খোলসা করলেন উপেন বিশ্বাস

২০২১’র এপ্রিলে, ফেসবুকে পোস্টে বোমা ফাটিয়েছিলেন রাজ্যের প্রাক্তন অনগ্রসর ও শ্রেণিকল্যাণ মন্ত্রী তথা সিবিআইয়ের প্রাক্তন যুগ্ম অধিকর্তা উপেন বিশ্বাস। ভিডিও পোস্ট করে তাঁকে বলতে শোনা গিয়েছিল, "প্রাক্তন সেনাকর্মী বলেন, স্যর আপনার বিধানসভা কেন্দ্রে চাকরি বিক্রি হচ্ছে। এখানে রঞ্জন (নাম পরিবর্তিত) প্রাইমারি ও আপার প্রাইমারির চাকরি বিক্রি করেন।"

কিন্তু কে এই রঞ্জন? সে বিষয়ে তিনি অবশ্য এতদিন কিছু বলেননি। বুধবার প্রথমবার আদালতে এই রঞ্জনের রহস্যভেদ করলেন উপেন বিশ্বাস। আদালতে তিনি বলেন, রঞ্জনের আসল নাম চন্দন মণ্ডল। তখন উপেন বিশ্বাসের উদ্দেশ্যে বিচারপতি বলেন, "আপনি রঞ্জনের কথা বলে থেমে গেছেন কেন? আপনি কেন পুলিশের কাছে অভিযোগ করেননি? আমরা আগেই তাঁকে ধরতে পারতাম।রঞ্জন দেশ ছেড়ে পালিয়ে গিয়ে থাকতে পারেন। আপনি সাহসী লোক। আপনি পূর্বাঞ্চলের অন্যতম ক্ষমতাশালী লোকের বিরুদ্ধে রুখে দাড়িয়েছিলেন।"

আরও পড়ুন: WB Assembly: প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের আচার্যও মুখ্যমন্ত্রী! বিল পাস বিধানসভায়

জবাবে উপেন বিশ্বাস বলেন, "দলে সমস্ত দায়িত্ব ভাগ করা ছিল, আমার কোনও দায়িত্ব ছিল না। ফলে, আমার কিছু করার ছিল না। আমি একজন CBI’এর প্রাক্তন আধিকারিক হয়েও এতটাই অসহায় যে, একজন কনস্টেবলকেও কোনও সাহায্যর জন্য বলতে পারি না। এটা কোনও ডাকাতির মামলা নয়।লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের বিষয়। তাই আমি এই বিষয়ে সরব হয়েছি। আমি সব সময় CBI’কে কে সাহায্য করতে প্রস্তুত। তারা যে কোনও সময় আমাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এই রকম হাজার হাজার রঞ্জন আছে। আমি চাই যে CBI এই দুর্নীতির মাথা পর্যন্ত পৌঁছে যাক। এই দুর্নীতির জালের কেন্দ্রবিন্দুতে যে মাকড়সা আছে, তাকেও ধরুক CBI। এটা একটা সংগঠিত অপরাধ। এটা একজন ব্যক্তি সংগঠিত করতে পারেন না।"
গ্রাফিক্স আউট

প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে  CBI’এর SIT

উপেন বিশ্বাসের আবেদনের প্রেক্ষিতেই বুধবার প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে  CBI’এর SIT গঠন করা নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget