এক্সপ্লোর

Dakshin 24 Parganas:ফের আইসিডিএস সেন্টারের খিচুড়িতে পোকা মেলার অভিযোগ, চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনায়

ICDS Meal:ফের আইসিডিএস সেন্টারের খিচুড়িতে পোকা মেলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের মৌসুনির কুসুমতলা পশ্চিম অবৈতনিক আইসিডিএস সেন্টারে।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ফের আইসিডিএস সেন্টারের (ICDS Centre) খিচুড়িতে (Meal) পোকা (Insect( মেলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (Dakshin 24 Parganas) নামখানা ব্লকের মৌসুনির কুসুমতলা পশ্চিম অবৈতনিক আইসিডিএস সেন্টারে।

কী ঘটেছে?
প্রতিদিনের মতো এদিন সকালেও খিচুড়ি দেওয়া হয়েছিল পড়ুয়াদের। সেই খিচুড়ি নিয়ে বাড়ি চলে যায় তারা। অভিযোগ, পরে খিচুড়ি খাওয়ার সময় পোকা দেখতে পান এক পড়ুয়ার অভিভাবিকা। তিনিই সেন্টারের শিক্ষিকা গীতা বারুইয়ের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তিনি আজ আসেননি বলে জানান। এও জানা যায়, রাঁধুনি সুজাতা মণ্ডলের ওপর দায়িত্ব ছিল। তিনি খিচুড়ি রান্নার পর বিতরণ করে দেন। অভিভাবকদের দাবি, অতীতেও এই সেন্টারের খাবারে পোকা পাওয়া গিয়েছে। বিষয়টি নিয়ে হইচই পড়ে যাওয়ার পর শিক্ষিকা গীতা বারুই সেন্টারে আসেন। তিনি বুধবার অভিভাবক ও রাঁধুনিকে নিয়ে বিষয়টি সমাধান করবে বলে জানান। পড়ুয়া ও প্রসূতি মা মিলে প্রত্যেক দিন ৪৫ জনের খাবার যায় এই সেন্টার থেকে। সেখানে একাধিক বার এই ধরনের অভিযোগ ওঠায় ক্ষিপ্ত অভিভাবকরা। যদিও এই ধরনের ঘটনা কুসুমতলা পশ্চিম অবৈতনিক আইসিডিএস সেন্টারেই প্রথম শোনা যাচ্ছে, এমন নয়। গত মার্চে কোচবিহারের শীতলকুচির রোমাসিয়া হাই স্কুলের মিড ডে মিল নিয়েও এক ধরনের অভিযোগ শোনা যায়। 

আগেও অভিযোগ...
স্থানীয় অভিভাবকদের অভিযোগ পেয়ে সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুরিয়া বারোমাসিয়া হাই স্কুলের মিড ডে মিলের ঘরে গিয়েছিলেন। সেখানে পোকা ধরা চাল দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে বিডিওকে ফোনও করেন। দ্রুত এই চাল পরিবর্তন করা হবে, বলে জানান বিধায়ক। তবে এই অব্যবস্থার দায় স্কুল কর্তৃপক্ষের উপরই চাপান তিনি। এদিকে মিড ডে মিলের চাল খারাপ হওয়ার দায় নিতে নারাজ প্রধান শিক্ষক। এর আগে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, পাঁশকুড়ায় মিড ডে মিলে অঙ্গনওয়াড়ি স্কুলের খিচুড়িতে মিলেছিল শুঁয়োপোকা। পাঁশকুড়া পুরসভার নারান্দার আইসিডিএস স্কুলের খিচুড়িতে শুঁয়োপোকা পাওয়ায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বিষয়টি নিয়ে কটাক্ষ করে বলেছিলেন, 'যুগ যুগ থেকে মিড মিলের টাকা লুঠ হয়েছে। পড়ুয়ার সংখ্যা কেন্দ্রকে যা দেখানো হয়, তার থেকে কম পড়ুয়া মিড ডে মিল-র সুবিধা পায়।'  কেন্দ্রীয় দলের অনুসন্ধানে একাধিক বিস্ফোরক তথ্য সামনে আসে। রাজ্যে মিড মিলের খতিয়ান দেখার দিনেই  চন্দ্রকোণায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের খিঁচুড়িতে মিলেছিল আরশোলা। এমনই অভিযোগ করেন ধামকুড়িয়ার এক বাসিন্দা। বাড়িতে গিয়ে টিফিন বক্সে নেওয়া মিড ডে মিলের খিচুড়িতে আরশোলা পড়ে থাকার অভিযোগ ওঠে। খবর দেওয়া হয় ধামকুড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, বাকি শিশুদের খাবার খেতে নিষেধ করা হয়। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান চন্দ্রকোণা ২ নং ব্লকের জয়েন্ট বিডিও। সেই তালিকায় নতুন সংযোজন দক্ষিণ ২৪ পরগনার কুসুমতলা পশ্চিম অবৈতনিক আইসিডিএস সেন্টার।

আরও পড়ুন:পাহাড় থেকে বরফ তুলে নিয়ে ইনস্ট্যান্ট আইসক্রিম, রেসিপি দেখলেই চমকে যাবেন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget