এক্সপ্লোর

Iran Israel War : যুদ্ধে মধ্যপ্রাচ্য়ের বিভিন্ন দেশে আটকে বহু ভারতীয় ! "মাঝেমাঝেই বিকট শব্দ...", কবে বাড়ি ফিরবেন ? অপেক্ষায় ক্লান্ত চোখ

US Israel strikes on Iran Live updates: মধ্য়প্রাচ্য়ের বিভিন্ন দেশে আটকে পড়েছে বহু ভারতীয়! কী বলছেন তাঁরা ?

কলকাতা:  রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায়!মধ্য়প্রাচ্য়ে আমেরিকা-ইজরায়েলের সঙ্গে ইরানের ভয়ঙ্কর যুদ্ধ চলছে!আর এর জেরে মধ্য়প্রাচ্য়ের বিভিন্ন দেশে আটকে পড়েছে বহু ভারতীয়! এই ক'দিনে, যুদ্ধের আঁচ খুব কাছ থেকে দেখেছেন তাঁরা। জানিয়েছেন তাঁদের অভিজ্ঞতার কথা।

আরও পড়ুন, "ভারত কার থেকে তেল কিনবে, তা নিয়ে আমেরিকার অনুমতির কী দরকার?", তেল-ছাড়পত্রর পরেই কড়া সমালোচনা বিরোধীদের

কুয়েতে শ্যেফ হিসেবে কাজ করেন মনোজিৎ মণ্ডল। বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। আমেরিকা-ইজরায়েল-ইরানের সংঘাতের আবহে রীতিমত আতঙ্কে রয়েছেন। মাঝে মাঝেই উড়ে যাচ্ছে ইরানের বোমা, মিসাইল। মূলত তাদের টার্গেট মার্কিন সামরিক ঘাঁটি। কবে বাড়ি ফিরবেন জানেন না, এবিপি আনন্দকে জানালেন মনোজিৎ। 

দুবাইয়ে বসবাসকারী বিজ্ঞানী অভ্রশঙ্কর রায় বলেছেন, শনিবার থেকে আমরা মাঝেমাঝেই অনেক বিকট শব্দ শুনছি। পরে বুঝেছি সেগুলো মিসাইল বা ড্রোন। আমার অফিস জেবেল আলি এলাকায়। সেখানে বন্দর এবং এয়ারপোর্ট ২ টোই আছে। সেই কারণে সেখানে অতিরিক্ত আক্রমণ হচ্ছিল। সরকারি তথ্য় অনুযায়ী, এখনও অবধি ১ হাজারের কাছাকাছি ড্রোন অ্য়াটাক হয়েছে ২৫০-র কাছাকাছি মিসাইল। যদি সেগুলো সব আদতে হিট করত, প্রাণহানির সংখ্য়া কী লেভেলে যেত! আকাশে হঠাৎ মিসাইলের ঝলকানি, কিম্বা কান ফাটানো বিস্ফোরণের শব্দ।  

দোহায় কর্মরত হাবড়ার বাসিন্দা   আব্দুল হাকিম বলেন, ওই ওপরে, দেখছেন...বিস্ফোরণ হয়েছে...এই মুহূর্তে দেখুন আকাশে হেলিকপ্টার ঘুরছে।  একদিকে, ইরানের ওপর লাগাতার হামলা চালাচ্ছে আমেরিকা-ইজরায়েলের যৌথ শক্তিধর বাহিনী! অন্য়দিকে দুর্বল হলেও, ইরানও বুঝিয়ে দিয়েছে, তারাও বিনাযুদ্ধে জমি ছাড়বে না। আমেরিকার বন্ধু-দেশ, যেখানে তাদের সৈন্য় ঘাঁটি রয়েছে...সেগুলোকে টার্গেট করে মিসাইল ছুড়ছে ইরান। বাহরিন, ইরাক, জর্ডন, কুয়েত, কাতার, সিরিয়া, সংযুক্ত আরব আমিরশাহী... একের পর এক দেশকে নিশানা করছে তারা। এই দেশগুলিতে অসংখ্য় ভারতীয়র বাস, তাই মহা ফাঁফরে পড়েছেন তাঁরা! যেমন, কলকাতার বাসিন্দা, বিজ্ঞানী অভ্রশঙ্কর রায়। কর্মসূত্রে থাকেন দুবাইতে। 

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ কার্যত লাগতে শুরু করেছে ভারতের গায়ে। ভারত থেকে ফেরার সময়, ভারত মহাসাগরের বুকে ইরানের যুদ্ধজাহাজকে টর্পোডো মেরে ডুবিয়ে দিয়েছে আমেরিকার সাবমেরিন। ২৪ ঘণ্টার মধ্য়ে ভারত মহাসাগরে শ্রীলঙ্কার দিকে এগোচ্ছে ইরানের আরও এক যুদ্ধজাহাজ। আর এই লড়াই চলছে ভারতের একেবারে গা ঘেঁষে। মধ্য়প্রাচ্য়ের যুদ্ধের আঁচ কার্যত লাগতে শুরু করেছে ভারতের গায়ে। যুদ্ধ ছড়াতে ছড়াতে চলে এসেছে ভারতের দোরগোড়ায়। সংঘাতের আগুনে লেগে গেছে ভারত মহাসাগরের জলে! বুধবার ভারত থেকে ফেরার সময়, ভারত মহাসাগরের বুকেই ইরানের যুদ্ধজাহাজকে টর্পোডো মেরে ডুবিয়ে দিয়েছে আমেরিকার সাবমেরিন। ইরানও এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। পাল্টা ২৪ ঘণ্টার মধ্য়ে ভারত মহাসাগরে শ্রীলঙ্কার দিকে এগোচ্ছে ইরানের আরও এক যুদ্ধজাহাজ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
Weather Alert: উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget