এক্সপ্লোর

Chopra Shootout: ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, এখনই টিকিট নিয়ে খুনোখুনি, চোপড়ায় এক তৃণমূলকর্মীর হাতে খুন অন্য জন!

Uttar Dinajpur News:চোপড়ার দিঘাপানার ঘটনা। বৃহস্পতিবার দুপুরে সেখানে তৃণমূলের দলীয় কার্যালয়ে বুথ কমিটির বৈঠক চলছিল।

চোপড়া: দিন ক্ষণ ঘোষণা হয়নি এখনও। কিন্তু পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) যত এগিয়ে আসছে, ততই পারদ চড়ছে রাজ্য়ে। এ বার চোপড়ায় ভরদুপুরে গুলি চলল। তাতে তৃণমূলেরই এক কর্মীর বিরুদ্ধে অন্য এক তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল। ছররা গুলিতে আরও যে চার জন আহত হয়েছিলেন, তাঁদের মধ্যেও একজন মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। নির্বাচনী টিকিট বিলি নিয়ে বচসা এবং তা থেকেই রক্তারক্তিকাণ্ড এবং খুনের ঘটনা বলে জানা গিয়েছে (Chopra Shootout)। 

চোপড়ার দিঘাপানার ঘটনা। বৃহস্পতিবার দুপুরে সেখানে তৃণমূলের (TMC) দলীয় কার্যালয়ে বুথ কমিটির বৈঠক চলছিল। পঞ্চায়েত নির্বাচনের আগে প্রার্থী নির্বাচন নিয়ে হচ্ছিল বৈঠক। সেই বৈঠকে টিকিট বিলি নিয়ে মতান্তর দেখা দেয়। বিশেষ করে দিঘাপানা বুথে কে প্রার্থী হবে, তা নিয়ে তর্কাতর্কি হয়। তার পর তুমুল বচসা বাধে। বৈঠক শেষেও সেই ক্ষোভ মেটেনি এবং এক পক্ষ, অন্য পক্ষকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ। 

স্থানীয়রা জানিয়েছেন, বৈঠক শেষে তৃণমূল কর্মীরা যখন দলীয় কার্যালয় থেকে বেরোচ্ছিলেন, সেই সময় ছররা গুলি ছোড়া হয় এলোপাথাড়ি। তাতে ফইজুল রহমান নামের বছর ৭০-এর এক বৃদ্ধের মৃত্যু হয়। সোজা বুকে গুলি লাগে তাঁর। ঘটনাস্থলেই মারা যান তিনি। তাঁর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এই ঘটনায় আরও তিন জন জখম হন। তাঁদের চোপড়ার স্থানীয় স্বাস্থ্য়কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে আরও একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: Chopra Shootout: পার্টি অফিস থেকে বেরোতেই বুকে বিঁধল গুলি, ভরদুপুরে চোপড়ায় খুন তৃণমূলকর্মী

উত্তর  দিনাজপুরে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, "বৈঠকে আলোচনা চলছিল। বচসা বাধে। তাতে তিন জন আহত হন। এর আগে ১৭ তারিখের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন, প্রার্থী কে হবেন দল ঠিক করবে। তাহলে তো বৈঠকের প্রয়োজনই ছিল না! বিশদ জানি না এখনও। তাই বেশি কিছু বলতে পারব না। তবে অবশ্যই দুঃখনক ঘটনা। দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব আমি।"

এ নিয়ে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, "আমি পঞ্চায়েত নির্বাচনের প্রথম দিন থেকে বলছি,গত বার বিরোধীদের শেষ করতে যে অস্ত্রে শান দিয়েছিল তৃণমূল, এ বার সেই শাণিত অস্ত্রে নিজেই মরবে। বহু আগে থেকে এটা বলছি আমরা। বাংলায় সন্ত্রাস এবং লুটের রাজনীতির আমদানি করেছে তৃণমূল। তার বলি হতে হবে তাদের নিজের দলের লোকককেই। এই তো শুরু! নির্বাচনের আগে নিজেদের মধ্যে কী ভাবে রক্তের হোলি খেলা চলে দেখুন।" পঞ্চায়েত নির্বাচনের দিন ক্ষণ ঘোষণার আগে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাতেও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ BJP মুখপাত্র দেবজিৎ সরকারের
'কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ BJP মুখপাত্র দেবজিৎ সরকারের
ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
West Bengal Live Updates: স্বীকৃতি পেতে চলেছে NCPI, সর্বদল বৈঠকে আমন্ত্রণ, ওয়াকআউট করল বিরোধী দলগুলি
স্বীকৃতি পেতে চলেছে NCPI, সর্বদল বৈঠকে আমন্ত্রণ, ওয়াকআউট করল বিরোধী দলগুলি

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget