এক্সপ্লোর

Chopra Shootout: পার্টি অফিস থেকে বেরোতেই বুকে বিঁধল গুলি, ভরদুপুরে চোপড়ায় খুন তৃণমূলকর্মী

Uttar Dinajpur News:চোপড়ার দিঘাপানায় তৃণমূলকর্মীকে গুলি করে খুন। 

চোপড়া: দিন ক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে তেতে উঠছে বাংলা। এ বার ভরদুপুরে শ্যুটআউটের ঘটনা ঘটে গেল। চোপড়ায় এক তৃণমূলকর্মীকে লক্ষ্য করে গুলি চলে। তাতে মৃত্যু হয়েছে তাঁর। এ ছাড়াও ছররা গুলিতে আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। তৃণমূল-বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালানোর অভিয়োগ উঠছে একদিকে, অন্য দিকে আবার এই ঘটনা ঘটনার নেপথ্যে গোষ্ঠীদ্ববন্দ্ব রয়েছে বলে অভিযোগ উঠে আসছে। ভরদুপুরে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে (Chopra Shootout)। 

চোপড়ার দিঘাপানার ঘটনা। বৃহস্পতিবার দুপুরে সেখানে তৃণমূলের দলীয় কার্যালয়ে বুথ কমিটির বৈঠক চলছিল। পঞ্চায়েত নির্বাচনের আগে প্রার্থী নির্বাচন নিয়ে হচ্ছিল বৈঠক। সেই বৈঠক শেষ হতে সকলে যখন দলীয় কার্যালয়ের বাইরে বেরিয়ে আসছেন, সেই সময় আচমকাই এলোপাথাড়ি গুলি চলতে শুরু করে বলে অভিযোগ স্থানীয়দের। তাতে ফইজুল নামের ৭০ বছর বয়সি এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। আহতরাও তৃণমূলেরই কর্মী।

ওই বৃদ্ধের পরিবার জানিয়েছে, দলীয় কার্যালয় থেকে বেরনো মাত্রই গুলি ছোড়া হয়। তাতে সরাসরি বুকে গুলি লাগে ওই বৃদ্ধের। ঘটনাস্থলেই মৃত্য়ু হয় তাঁর। ইসলামপুর হাসপাতালের মর্গে ওই বৃদ্ধের দেহ পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত হবে। এলোপাথাড়ি গুলিতে তৃণমূলের আরও কয়েক জন আহত হয়েছেন বলে খবর। আহত অবস্থায় তিন জনকে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: Chopra Shootout: ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, এখনই টিকিট নিয়ে খুনোখুনি, চোপড়ায় এক তৃণমূলকর্মীর হাতে খুন অন্য জন!

এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করছেন স্থানীয়রা। তাঁদের দাবি, বৈঠক চলাকালীন নির্বাচনী টিকিট বিতরণ ঘিরে বচসা বাধে। সেখান থেকেই একটি গোষ্ঠী, অন্যদের ল করে গুলি চালায় বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। এলাকায় জিজ্ঞাসাবাদ চলছে। তবে সংবাদমাধ্যমে এ নিয়ে কোনও কথা বলতে রাজি হয়নি তারা।  

এর আগেও চোপড়ায় একাধিক বার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে এসেছে। ইসলামপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এক সিভিক ভলান্টিয়ারের মৃত্য়ুর খবরও সামনে আসে। এ বারের ঘটনায় ফের জেলায় তৃণমূলের সংগঠন নিয়ে প্রশ্ন উঠছে। কারণ পঞ্চায়েত নির্বাচনে দলই প্রার্থী বেছে দেবে বলে এর আগে ঘোষণা করেছিল জোড়াফুল শিবির। তার পরেও টিকিট নিয়ে এমন ঘটনা ঘটল কী ভাবে, উঠছে প্রশ্ন। 

এ নিয়ে উত্তর  দিনাজপুরে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, "বৈঠকে আলোচনা চলছিল। বচসা বাধে। তাতে তিন জন আহত হন। এর আগে ১৭ তারিখের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন, প্রার্থী কে হবেন দল ঠিক করবে। তাহলে তো বৈঠকের প্রয়োজনই ছিল না! বিশদ জানি না এখনও। তাই বেশি কিছু বলতে পারব না। তবে অবশ্যই দুঃখজনক ঘটনা। দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব আমি।"

 

সেরা শিরোনাম

News Live Updates: অসমের পরে উত্তরপ্রদেশ, ফের ট্রেন বেলাইন, লাইনচ্যুত গোরক্ষপুরগামী চৌরি চৌরা এক্সপ্রেস
অসমের পরে উত্তরপ্রদেশ, ফের ট্রেন বেলাইন, লাইনচ্যুত গোরক্ষপুরগামী চৌরি চৌরা এক্সপ্রেস
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget