এক্সপ্লোর

Uttar Dinajpur TMC : ইসলামপুরে বিদায়ী পুর প্রশাসক সহ ১০ জনকে বহিষ্কার করল তৃণমূল

TMC expelled 10 members : নির্দল প্রার্থী হয়ে পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা সহ একাধিক দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করা হয়েছে, জানালেন উত্তর দিনাজপুরের জেলা সভাপতি।

সুদীপ চক্রবর্তী,  উত্তর দিনাজপুর: পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরই, বিভিন্ন জায়গায় দলের অন্দরেই শুরু হয়েছে ক্ষোভ-বিক্ষোভ। এর মধ্যেই ইসলামপুরে বিদায়ী পুর প্রশাসক সহ ১০ নেতাকে বহিষ্কার করল তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সূত্রে খবর, বহিষ্কৃত নেতারা কেউ নির্দল হিসেবে মনোনয়ন দিয়েছেন।কেউ আবার নির্দল প্রার্থীর সমর্থনে প্রচার করেছেন। 

আরও পড়ুন :

আজ শিলিগুড়ি, আসানসোল , চন্দননগর , বিধানননগর পুরভোটের ফল ঘোষণা

২০১৯ সাল থেকে ইসলামপুর পুরপ্রশাসক ছিলেন মানিক দত্ত। এবারের পুরভোটে ১৬ ওয়ার্ডে তাঁকে টিকিট দেয় তৃণমূল। কিন্তু, ওয়ার্ড পছন্দ না হওয়ায় ১১ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন তিনি।  এর জেরে দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করা হয় মানিক দত্ত সহ ১০ নেতাকে। দলীয় সিদ্ধান্তকে আমল দিচ্ছেন না বিদায়ী পুর প্রশাসক।

ভোটের দিন ঘোষণার আগে থেকেই, উত্তর দিনাজপুরের ইসলামপুর পুরসভায় প্রার্থী হওয়া নিয়ে পুর প্রশাসক ও প্রাক্তন পুর প্রশাসকের সংঘাত বাঁধে। ১৫ নম্বর ওয়ার্ড সংরক্ষিত হয়ে যাওয়ায়  ১১ নম্বর ওয়ার্ড থেকে পুরভোটে লড়ার ইচ্ছাপ্রকাশ করেন পুর প্রশাসক মানিক দত্ত। তৃণমূলের জেলা সভাপতি ও প্রাক্তন পুর প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল জানান, ১১ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরকেই প্রার্থী করার কথা ভাবা হচ্ছে। এরপরে প্রকাশ্যে আসে তালিকা । দেখা যায়, ১৬ ওয়ার্ডে মানিক দত্তকে টিকিট দেয় তৃণমূল। কিন্তু, ওয়ার্ড পছন্দ  হয়নি তাঁর। তারপরই ওয়ার্ড পছন্দ না হওয়ায় ১১ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী  হিসেবে মনোনয়ন জমা দেন তিনি। 

পুরভোটের মুখে ১০ তৃণমূল নেতাকে বহিষ্কারের প্রভাব ভোটবাক্সে পড়ে কিনা? সেটাই দেখার। 

 

অন্যদিকে আবার,  দিলীপ ঘোষ শহরে থাকাকালীন খড়গপুরে বিজেপিতে ভাঙন ধরল। তৃণমূলে যোগ দিলেন বিজেপি যুব মোর্চার প্রায় ২০০ জন সদস্য।  খড়গপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ভোটের প্রচার করছিলেন দিলীপ ঘোষ। সেইসময় ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের যোগদান মেলায় হাজির হন বিজেপি যুব মোর্চার সদস্যরা। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার উপস্থিতিতে তাঁরা শাসকদলে নাম লেখান। বিজেপিত্যাগীদের দাবি, বিপদে পাশে দাঁড়ানোয় তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত। তৃণমূল নেতৃত্বের কটাক্ষ, দিলীপ ঘোষ খড়গপুরে এলেই দল ছাড়বেন বিজেপি কর্মীর। বিজেপি সাংসদের পাল্টা দাবি, পুলিশের ভয় দেখিয়ে, হুমকি দিয়ে দলবদল করাচ্ছে তৃণমূল।

সেরা শিরোনাম

ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget