এক্সপ্লোর

Uttarakhand Landslide Update: লামখাগা পাসে মিলল রাজ্যের ৫ সহ ১১ জনের মৃতদেহ, বরফের মধ্যে জীবিত অবস্থায় উদ্ধার এক

লামখাগা পাস উত্তরাখণ্ডের অন্যতম দুর্গম এলাকা, এই পাস পেরিয়েই উত্তরাখণ্ডের হরশিল থেকে যাওয়া যায় হিমাচল প্রদেশের কিন্নরে...

নয়াদিল্লি: লামখাগা পাসে উদ্ধার হল ১১ জনের দেহ। মৃতদের মধ্যে রয়েছেন রাজ্যের ৫ জন। বরফ চাপা অবস্থায় একজনকে জীবিত উদ্ধার করা হয়।

লামখাগা পাস উত্তরাখণ্ডের অন্যতম দুর্গম এলাকা। এই পাস পেরিয়েই উত্তরাখণ্ডের হরশিল থেকে যাওয়া যায় হিমাচল প্রদেশের কিন্নরে। 

পুজোর সময় সেখানেই ট্রেক করতে যায় ১৭ জনের দলটি। তুষারধসের কারণে গত ১৮ অক্টোবর তাঁরা পথ হারান তাঁরা। দলে ছিলেন স্থানীয় গাইড এবং পোর্টার। 

২০ অক্টোবর তল্লাশি শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে নামে ভারতীয় বায়ুসেনাও। এখনও পর্যন্ত ১১ জনের দেহ উদ্ধার হয়েছে। ১৭ হাজার ফুট উচ্চতায় এখনও উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা। উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৭। 

আরও পড়ুন: সুন্দরডুঙ্গা উপত্যকা থেকে উদ্ধার দেহ, উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে তুষারধসে মৃত্যু রাজ্যের ৫ অভিযাত্রীর

অ্যাডভেঞ্চারের টানে উত্তরাখণ্ডে গিয়েছিলেন এরাজ্যের ৫ বাঙালি অভিযাত্রী। কিন্তু প্রকৃতির রুদ্ররোষের বিরুদ্ধে লড়াইয়ে হার মানেন তাঁরা। মৃতদের মধ্যে তিনজন হাওড়ার বাগনানের বাসিন্দা। একজন ঠাকুরপুকুরের, আরেক জন নদিয়ার রানাঘাটের বাসিন্দা। মৃতদের পরিবার সূত্রে খবর, উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলা প্রশাসনের কন্ট্রোলরুম থেকে তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। 

গত ১০ অক্টোবর উত্তরাখণ্ডের উদ্দেশে রওনা হয় অভিযাত্রী দলটি। ১১ অক্টোবর প্রথমে খারকিয়া পৌঁছন তাঁরা। পরিবার সূত্রে খবর, খারকিয়া থেকে বেরিয়ে ট্রেকিংয়ের রুট ছিল বাগেশ্বর, জাটুলি, দেবীকুণ্ড, নাগকুণ্ড হয়ে কানাকাটা পাস। 

কিন্তু প্রবল বৃষ্টি আর তুষার ধসে সুন্দরডুঙ্গা হিমবাহ এলাকায় আটকে যান অভিযাত্রীরা। বাগেশ্বর কন্ট্রোলরুম সূত্রে খবর, সুন্দরডুঙ্গা উপত্যকায় ৫ বাঙালি অভিযাত্রীর মৃতদেহের হদিশ মিলেছে। 

আরও পড়ুন: লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, আটকে শতাধিক পর্যটক

বাগেশ্বর জেলা পুলিশ সূত্রে খবর, বাঙালি অভিযাত্রীদের মৃতদেহ সনাক্ত করা হয়েছে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে এখনও তা সমতলে নামিয়ে আনা সম্ভব হয়নি। উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।  

২৪ তারিখ কলকাতা ফেরার কথা ছিল অভিযাত্রীদলের। তার বদলে ফিরবে তাঁদের দেহ। বাগেশ্বর কন্ট্রোল রুম সূত্রে খবর, বাঙালি অভিযাত্রীদের সঙ্গে স্থানীয় এক গাইড ছিলেন। তিনি এখনও নিখোঁজ। যদিও চারজন মালবাহক ফিরে আসতে পেরেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget