এক্সপ্লোর

Uttarakhand Flood: লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, আটকে শতাধিক পর্যটক

বৃষ্টি ও দুর্যোগে উত্তরাখণ্ডে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর মিলেছে।

নয়াদিল্লি: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। নৈনিতাল লেকের জল রাস্তায়। এর জেরে নৈনিতালের বহু রাস্তা, বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছে। গতকাল বদ্রিনাথে জাতীয় সড়কে জলের তোড়ের মধ্যে একটি গাড়িতে কয়েকজন আটকে পড়েন। পরে তাঁদের উদ্ধার করে বর্ডার রোডস অর্গানাইজেশনের কর্মীরা। 

দেখুন ভিডিও: Uttarakhand : বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, নৈনিতালের বহু রাস্তা, বাড়িঘর জলমগ্ন

হলদওয়ানিতে গাউলা নদীর সেতুর ওপর দিয়ে জল বইছে।  সেই রাস্তায় আসছিলেন এক মোটরবাইক আরোহী। স্থানীয় মানুষজন সতর্ক করায় তিনি আর সেতুতে না উঠে ফিরে যান।  বৃষ্টি ও দুর্যোগে উত্তরাখণ্ডে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর মিলেছে।  ধসের কারণে আটকে পড়েছেন প্রায় ১০০ জন পর্যটক। এদিকে উত্তরাখণ্ডে পুজোর সময় বেড়াতে গিয়ে প্রবল বৃষ্টি ও ধসের কারণে বিপদে পড়েছেন রাজ্যের ১৪ জন পর্যটক।  সূত্রের খবর, বাগুইআটির জ্যাংড়ার বাসিন্দা কৃষ্ণকুমার গোস্বামী অফিসের কয়েকজন সহকর্মীকে নিয়ে নৈনিতালে বেড়াতে গিয়েছিলেন। ফেরার সময় উত্তরাখণ্ডের কাঁচিধামে তাঁরা ধসের কারণে আটকে পড়েন। কৃষ্ণকুমার ও তাঁর এক সহকর্মী কোনওক্রমে গাড়ি ছেড়ে বেরিয়ে আসেন।  কিন্তু বাকি সঙ্গীদের সঙ্গে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।  

এদিকে কেরলে জল বিপজ্জনক মাত্রায় বেড়ে যাওয়ার কারণে পেরিয়ার নদীর ওপর ইদামালায়ার বাঁধের ২টি লকগেট খুলে দেওয়া হয়েছে। এছাড়াও খোলা হয়েছে আরও একটি বাঁধের লকগেট। ফলে আরও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।  ইদুক্কিতেও জল বেড়ে বাঁধের মাথা ছুঁইছুঁই। ফলে সেখানেও লকগেট না খুললে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। ইতিমধ্যে কেরলে বন্যা পরিস্থিতির ফলে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। 

এর্নাকুলাম শহর জলমগ্ন। শহরের অধিকাংশ জায়গায় কোমর সমান জল। সেই জলের পরিমাণ ক্রমেই বাড়ছে। নৌকা ছাড়া যাতায়াতের উপায় নেই। দুধ, জল, খাবার নৌকায় করে পৌঁছে দেওয়া হচ্ছে বাসিন্দাদের কাছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে বাড়বে বৃষ্টির পরিমাণ। প্রতিবছর ১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত যা বৃষ্টি হয়, তা থেকে চলতি বছরে ১৪২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। বন্যা পরিস্থিতিতে কড়া নজরদারির নির্দেশ দিয়েছন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন, দুর্যোগ পরিস্থিতিতে এমন জায়গায় আশ্রয় নিন যা নিরাপদ। রাজ্যেজুড়ে ২৪০টি ত্রাণ শিবির খোলা হয়েছে, যেখানে ২ হাজার ৫৪১টি পরিবারের ৯ হাজার ৮১ জন আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJI Surya Kant: সমাবর্তন বাতিল করল TISS, প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল CJI সূর্যকান্তের, বিক্ষোভের আশঙ্কা থেকেই কি?
সমাবর্তন বাতিল করল TISS, প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল CJI সূর্যকান্তের, বিক্ষোভের আশঙ্কা থেকেই কি?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget