এক্সপ্লোর

Uttarakhand Tunnel Rescue : শাঁখ বাজিয়ে আলোর উদযাপন মানিকের স্ত্রীর, সুড়ঙ্গ-উদ্ধারের পর স্বস্তির হাওয়া তুফানগঞ্জে

Coochbehar News : গোটা পর্বের মাঝেই মানিক তালুকদারের ছেলের কথায় উসকে গিয়েছে রাজ্যে পরিযায়ী শ্রমিক-বিতর্ক।

শুভেন্দু ভট্টাচার্য ও পার্থপ্রতিম ঘোষ, তুফানগঞ্জ ও উত্তরকাশী : দিন যত গড়িয়েছে, ততই বাড়তে থেকেছে ভিড়। কোচবিহারের (Coochbehar) তুফানগঞ্জের বলরামপুর এলাকার একাধিক মানুষ ভিড় জমিয়েছিলেন তালুকারদের বাড়ির সামনে। সন্ধে গড়িয়ে উদ্ধারকারী দল যত সুড়ঙ্গে এগিয়ে গিয়েছে, ততই উৎকণ্ঠা-উদ্বেগের প্রহর ক্রমশ বদলাতে থেকেছে সুখবরের প্রত্যাশায়। আর তারপর ঘড়ির কাঁটায় রাত ৮ টা বাজার পর থেকেই মানিক তালুকদারের বাড়িতে বাজতে শুরু করে উলু-শঙ্খধ্বনি।

খানিকটা পর যখন বাড়ির লোককে ফোন করে মানিক তালুকদার জানান 'আমি ভাল আছি', তারপরই কার্যত কান্নায় ভেঁঙে পড়েন তাঁর স্ত্রী। আনন্দাশ্রু সামলে ওঠার খানিক পরেই হাসপাতাল থেকে পরিবারকে ভিডিও কল করেন বাংলার শ্রমিক। তখন নিজে কথা বলার পাশাপাশি উপস্থিত গ্রামবাসীদেরও 'ঘরের ছেলের' সুস্থ থাকার খুশির খবর ভাগ করে নেন তাঁর স্ত্রী।

গত ১২ নভেম্বর থেকে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে সিল্কিয়ারা-বারাকোট সুড়ঙ্গে (Uttarakhand Tunnel Rescue) ধসে আটকে ছিলেন ৪১ জন শ্রমিক। যাঁদের মধ্যে তিনজন বাংলার। কোচবিহারের মানিক তালুকদার ছিলেন তাঁদের মধ্যে একজন। মাঝের ১৭ দিনের দীর্ঘ অপেক্ষার মাঝে চিন্তায় অসুস্থ হয়ে হাসপাতালেও কয়েকদিন কাটাতে হয়েছিল তাঁর স্ত্রীকে। অবশ্য সুস্থ হয়ে বাড়ি ফিরেই খুশির খবরটা পেলেন তিনি। ভাগ করে নিলেন সবার সঙ্গে। যারপর নিজেকে খানিকটা সামলে নিয়ে জানালেন, 'ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম, মাঝের দিনগুলোতে। এখন সুস্থ হয়ে ওঁর বাড়ি ফেরার অপেক্ষা। আশা করব, সুড়ঙ্গে যাঁরা আটকে ছিলেন, সকলেই সুস্থ অবস্থায় তাঁদের বাড়িতে ফিরে যান।'

যদিও গোটা পর্বের মাঝেই মানিক তালুকদারের ছেলের কথায় উসকে গিয়েছে রাজ্যে পরিযায়ী শ্রমিক-বিতর্ক। তিনি বলেন, 'চাইব রাজ্যে আরও বেশি শিল্প তৈরি হোক। কাজের জন্য প্রায় ১৫ লক্ষ বাংলার লোককে বাইরে থাকতে হয়। আশা করব তেমনটা না হলে আশা করি এই ধরনের ঘটনাও কমবে।'

প্রায় ৪০০ ঘণ্টার দীর্ঘ উদ্ধারকাজের শেষে মঙ্গলবার সন্ধেয় শেষপর্যন্ত সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিককে উদ্ধার করা হয়। উত্তরাখণ্ডের উত্তরকাশীর সিল্কিয়ারা-বারাকোট সুড়ঙ্গের (Uttarakhand Tunnel Rescue) মাঝে আটকে পড়া ৪১ জন শ্রমিকের মধ্যে ৩ জন ছিলেন বাংলার। তাঁদের মধ্যে ২ জনের বাড়ি হুগলির (Hooghly) পুরশুড়ায়। এই দুই যুবকের মধ্যে একজন হলেন পুরশুড়ার হরিণাখালি গ্রামের বাসিন্দা সৌভিক পাখিরা। অপরজন ছিলেন নিমডাঙ্গির বাসিন্দা জয়দেব প্রামাণিক। সঙ্গে ছিলেন কোচবিহারের বলরামপুরের মানিক তালুকদার। বাকিদের সঙ্গে উদ্ধার হয়েছেন তাঁরাও। পাশাপাশি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। তিনজনই সুস্থ রয়েছেন। 

আরও পড়ুন- যন্ত্র নয় ত্রাতা মানুষ, উদ্ধারকারীদের মুখে 'প্রাণ বাঁচিয়েছি এর থেকে খুশির কী হতে পারে'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget