এক্সপ্লোর

Uttarakhand Tunnel Rescue : যন্ত্র নয় ত্রাতা মানুষ, উদ্ধারকারীদের মুখে 'প্রাণ বাঁচিয়েছি এর থেকে খুশির কী হতে পারে'

Uttarakhand Rescue Team : 'মাঝের সময়টায় ঘুম-খাওয়া সব ভুলে গিয়েছিলাম। উদ্ধার না করা পর্যন্ত কাজ চালিয়ে যাব বলে পণ করেছিলাম আমরা।' যুদ্ধজয়ের হাসি মুখে বলছেন উদ্ধারকারীরা।

পার্থপ্রতিম ঘোষ, উত্তরকাশী : শেষ পর্যন্ত মানুষের ত্রাতা মানুষই। পাহাড় কাটতে গিয়ে বিকল হয়ে গিয়েছিল যন্ত্র। কিন্তু ১৭ দিনের মাথায় দেশের অন্যতম সাফল্যের উদ্ধারকাজ সম্পন্ন হল মানুষের হাতেই। গতকাল দুপুর থেকে অভিজ্ঞ ১২ জন শ্রমিকের দল শুরু করেছিল উদ্ধারকাজ। আর মঙ্গলবার ঘড়িতে রাত ৮ টা বাজার আগেই সাফল্য। তারপর ঘণ্টাখানেকের মধ্যে সিল্কিয়ারা-বারকোট সুড়ঙ্গে (Uttarakhand Tunnel Rescue) আটকে থাকা ৪১ জন শ্রমিককেই উদ্ধার করার কাজ সম্পন্ন হয়। 

বাংলার ৩ পরিবার সহ দেশের বিভিন্ন জায়গায় যখন স্বস্তির নিঃশ্বাস। তখন কার্যত যুদ্ধজয়ের হাসি উদ্ধারকারী দলের। ১২ জন শ্রমিকরা সেলিব্রেশনের মাঝে একগাল হাসি নিয়ে বললেন, 'মানুষের প্রাণ বাঁচাতে পেরেছি, এর থেকে বড় আর কী হতে পারে। এই ভাল লাগা-আনন্দের সীমা নেই। গতকাল দুপুর ৩ টে থেকে আমরা কাজ শুরু করেছিলাম। মাঝের সময়টায় ঘুম-খাওয়া সব ভুলে গিয়েছিলাম। উদ্ধার না করা পর্যন্ত কাজ চালিয়ে যাব বলে পণ করেছিলাম আমরা।' শেষপর্যন্ত সাফল্য পেয়ে তাই স্বাভাবিকভাবেই যুদ্ধজয়ের হাসি। 

সিল্কিয়ারার দিক থেকে বারাকোটের দিকে সুড়ঙ্গ পথে এগোনোর সময় ধস নেমে আটকে পড়েছিলেন ৪১ জন শ্রমিক। গত ১২ নভেম্বর ঘটেছিল যে বিপর্যয়। যারপর থেকে টানা উদ্ধারকাজ চললেও কিছুতেই মিলছিল না আলোর খোঁজ। উত্তরকাশীর পাহাড়ের ভূ-অভ্যন্তরে বিভিন্ন সমস্যায় বারবার আটকে যাচ্ছিল উদ্ধারকাজ। মার্কিন অগার যন্ত্র উদ্ধারে নেমে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল।

যারপর কার্যত বাধ্য হয়ে উলম্ব সুড়ঙ্গ পথে উদ্ধারকাজের সঙ্গে শুরু করা হয় ভার্টিক্যাল ড্রিলিং। উল্টোদিকে সুড়ঙ্গ পথে পৌঁছনোর ক্ষেত্রেও ছিল সমস্ত চেষ্টা। কিন্তু সবথেকে কাছাকাছি ও কঠিন পরিস্থিতিতে ছিল সুড়ঙ্গ পথে এগোনোর কাজই। শেষ পর্যন্ত অভিজ্ঞ রাট ড্রিলারদের একটি দলকে ডেকে পাঠানো হয়। যন্ত্রের ব্যর্থতার পর ভরসা রাখা হয় মানুষের দক্ষতাতে। শেষপর্যন্ত সেই পথেই এল সাফল্য।

শেষমেশ ৪০০ ঘণ্টার লড়াই শেষে সুড়ঙ্গ থেকে ৪১ জন শ্রমিককেই উদ্ধার কাজ সম্ভব হল। মৃত্যুর সঙ্গে যুদ্ধে শেষমেশ মানুষের হাত ধরেই জীবনেরই জয় হল। মুক্তির আলো দেখলেন বাংলার ৩ জন সহ মোট ৪১ জন শ্রমিক।

উত্তরাখণ্ড সুড়ঙ্গে উদ্ধারকাজ- সরাসরি সব আপডেট

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

I.N.D.I.A Bloc: রাহুল গাঁধী, I.N.D.I.A শিবিরে সঙ্গে দেখা করতে নারাজ CJI সূর্যকান্ত, অনুরোধ খারিজ
রাহুল গাঁধী, I.N.D.I.A শিবিরে সঙ্গে দেখা করতে নারাজ CJI সূর্যকান্ত, অনুরোধ খারিজ
Siliguri: পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
News Live Updates: 'আরশোলা, ছারপোকাদের উৎপাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে হবে', পুজো উদ্বোধনে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী
'আরশোলা, ছারপোকাদের উৎপাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে হবে', পুজো উদ্বোধনে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget