এক্সপ্লোর

Vegetable Price Hike : ছোঁয়া যাচ্ছে না সবজি, হাত দিলেই ছ্যাঁকা, কত দাম হাওড়ার পাইকারি বাজারে?

আগুন দাম সব সবজির। ফুল, ফল, সবজি,  সবই যেন সাধারণের ধরা-ছোঁয়ার বাইরে। 

সুনীত হালদার, হাওড়া : নাগাড়ে বৃষ্টিতে নাজেহাল মানুষ। এবার তার সরাসরি প্রভাব পড়ল  সবজির দামে। বাজারে গেলেই লাগছে পকেটে ছ্যাঁকা। শহরের অন্যতম সস্তার বাজার হিসেবে খ্যাত হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি সবজি বাজার। সেখানেও আগুন দাম সব সবজির। ফুল, ফল, সবজি,  সবই যেন সাধারণের ধরা-ছোঁয়ার বাইরে। 

রাজ্যের একাধিক জেলা থেকে কাঁচা সবজি আসে এই বাজারে। এখান থেকে কলকাতা ও হাওড়ার বড় বড় বাজারে যায় সেসব সবজি। কিন্তু কৃষকদের কথায়, এবারের টানা বৃষ্টিতে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেমন দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, হুগলি এ নদিয়াতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সবজির চাষ। মাঠের সবজি মাঠেই নষ্ট হয়েছে প্রায়। যেটুকু সামান্য ফসল পাওয়া গেছে তাও চাহিদা তুলনায় অনেকটাই কম। এর ফলে সবজির দাম হয়েছে আকাশছোঁয়া। বৃষ্টি না কমলে সবজির দাম কমার সম্ভাবনা কম বলেই মনে করছেন এখানকার ক্রেতা-বিক্রেতারা।  

পাইকারি সবজি বাজারের বিক্রেতারা জানাচ্ছেন, স্থানীয় পর্যায়ে আমদানি কম থাকায় তারা বাধ্য হয়ে অন্য রাজ্য থেকে সবজি আনছেন। বেঙ্গালুরু, রায়পুর, চেন্নাই এবং রাঁচি থেকে টমেটো, বেগুন, ডাঁটা, ক্যাপসিকাম, কাঁচালঙ্কা, ফুলকপি এবং বাঁধাকপি  বাধ্য হয়ে বাইরে থেকে নিয়ে আসছেন। পরিবহন খরচ বেড়ে যাওয়ার ফলে সবজির দাম বেড়ে যাচ্ছে। হাওড়া স্টেশন এলাকার, ভেজিটেবল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক, বিনয় শোনকার জানিয়েছেন, অতি বৃষ্টির জন্যই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে সবজির আমদানি কমে যাওয়ায় তারা বাধ্য হয়ে বাইরের রাজ্য থেকে সবজি আনছেন।

বৃষ্টি না কমলে সবজির দাম কমার সম্ভাবনা কম। বেশ কিছু সবজির দাম দেড় থেকে দ্বিগুণ বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে বলেই মনে করছেন বিক্রেতারা। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের এক চাষী এবিপি আনন্দকে জানালেন, 'মাঠে ফসল পচে যাওয়ায় বাজারে কম সবজি আনতে পারছি। তাই দাম চড়া। কম বিক্রির কারণে ব্যবসায় ক্ষতি হচ্ছে।'

পাইকারি বাজার থেকে সরাসরি খুচরো বাজারে সবজি যায়। স্বাভাবিকভাবে খুচরো বাজারেও সবজির চড়া দাম। হাওড়ার পিলখানা বাজারের এক খুচরো বিক্রেতার কথাতেও হতাশা। ' এই বছরে পরিস্থিতি খুব খারাপ। পাইকারি বাজারে যা দাম তার থেকে কিলো প্রতি ১০ থেকে ১৫ টাকা বেশি দামে খুচরো বাজারে বিক্রি করি। তবে সবজির এত দাম যে খদ্দেররা সামান্য পরিমাণ সবজি নিয়ে ঘরে যাচ্ছেন। আমাদের বিক্রিবাটা কমে গেছে।' কালীবাবু বাজারের এক বিক্রেতার একই মত।  সকলেই কার্যত প্রকৃতির দিকে তাকিয়ে ... কখন থামবে বৃষ্টি ! 

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget