এক্সপ্লোর

Vice-Presidential Poll : তৃণমূলের বারণ সত্ত্বেও উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন শিশির - দিব্যেন্দু

Vice-Presidential Poll Update : ‘গেলে দেখতে পাবেন, না গেলেও পাবেন’  শুক্রবার উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান ঘিরে শিশিরের মন্তব্যে বেড়েছিল জল্পনা ।

নয়াদিল্লি : রাষ্ট্রপতি নির্বাচনে বাংলায় ক্রস ভোটিং হয়েছে। কিন্তু, কে ক্রস ভোটিং করছেন? গোপন ব্যালটে ভোট হওয়ায়, তা জানার কোনও উপায় নেই! কিন্তু, উপরাষ্ট্রপতি নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে ভোট দিলেন অধিকারী পরিবারের দুই সাংসদ সদস্য!

ভোট দিলেন শিশির অধিকারী
উপরাষ্ট্রপতি নির্বাচনে   ভোট দিলেন শিশির অধিকারী ( Sisir Adhikari ) । তৃণমূলের ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত সত্ত্বেও ভোট দিলেন কাঁথির তৃণমূল সাংসদ । ভোট দিয়েছেন তমলুকের তৃণমূল সাংসদ শিশিরপুত্র দিব্যেন্দু অধিকারীও ( Dibyendu Adhikari ) । 

দল কী বলল
বেলা সাড়ে বারোটার পর ভোট দেন শিশির । ‘গেলে দেখতে পাবেন, না গেলেও পাবেন’  শুক্রবার উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান ঘিরে শিশিরের মন্তব্যে বেড়েছিল জল্পনা । গতকাল শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে চিঠি দেন সুদীপ বন্দ্যোপাধ্যায় । খাতায় কলমে দলের দুই সদস্য শিশির দিব্যেন্দু ভোট দেওয়ার পর দল কী বলবে ? ‘ওঁরা দলের কেউ নন।’, শুনেই প্রতিক্রিয়া তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। 

উপ রাষ্ট্রপতি নির্বাচনের আগে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে চিঠি দেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। কাঁথি ও তমলুকের দুই সাংসদকে লেখা চিঠিতে বলা হয়, উপ রাষ্ট্রপতি পদে ভোটদানে বিরত থাকছে তৃণমূল। কারণ, এর আগে NDA প্রার্থী জগদীপ ধনকড়ের পক্ষে সওয়াল করেন শিশির অধিকারী। 

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে চলে ভোটগ্রহণ। উপ রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে NDA-র প্রার্থী, বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিরোধী জোটের প্রার্থী কংগ্রেসের মার্গারেট আলভা। ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস। দলের সিদ্ধান্ত জানিয়ে চিঠি দেওয়া হয় শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে। ' গেলেও দেখতে পাবেন, না গেলেও দেখতে পাবেন ' , প্রতিক্রিয়া দেন শিশির অধিকারী।

উপ রাষ্ট্রপতি পদের জন্য মোট ভোট ৭৮৮। এর মধ্যে NDA-র হাতে রয়েছে ৪৪০-টিরও বেশি ভোট। উপ রাষ্ট্রপতি পদে বেঙ্কাইয়া নায়ডুর মেয়াদ শেষ হচ্ছে ১০ অগাস্ট। ১১ অগাস্ট শপথ নেবেন নতুন উপ রাষ্ট্রপতি। 


সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
Weather Update: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ১৩ জেলায়, ইয়েলো অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ১৩ জেলায়, ইয়েলো অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget